JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

“রোজ রোজ একই কথা বলতে ভালো লাগে না”একুশের মঞ্চে প্রশ্ন শুনে বিরক্ত চন্দ্রিমা

“রোজ রোজ একই কথা বলতে ভালো লাগে না”একুশের মঞ্চে প্রশ্ন শুনে বিরক্ত চন্দ্রিমা

কলকাতায় মঙ্গলবার পালিত হচ্ছে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ২১ জুলাই শহিদ স্মরণ দিবস। এ বছর একই দিনে তৃণমূল কংগ্রেসের দুই শিবির আলাদা আলাদাভাবে কর্মসূচির আয়োজন করায় রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। একদিকে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাটপন্থী শিবিরের সভা, অন্যদিকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

সকালে ঋতব্রত শিবিরের সভাস্থলে উপস্থিত হন দলের একাধিক নেতা-নেত্রী, তাঁদের মধ্যে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যও। সাংবাদিকরা তাঁকে এবারের ২১ জুলাইয়ের কর্মসূচি অন্যবারের তুলনায় কতটা আলাদা এবং সভায় উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন। চন্দ্রিমা বলেন, “এই এক কথা রোজ রোজ বলতে ভালো লাগে না। সরকার আমাদের সভা করার অনুমতি দিয়েছে। আমরা সেই জায়গায় শহিদদের শ্রদ্ধা জানাতে এসেছি।”

সকালের দিকে ঋতব্রত শিবিরের সভায় ভিড় তুলনামূলকভাবে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের উপস্থিতি বাড়তে শুরু করে। অন্যদিকে, তারামণ্ডলের সামনে কালীঘাটপন্থী শিবিরের সভায় সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যায়। সেই প্রসঙ্গেও চন্দ্রিমাকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “ভালো তো... যে যেভাবে শহিদ তর্পণ করছে, করুক।” উপস্থিতি নিয়ে তিনি আর কোনও মন্তব্য করতে চাননি।

এদিকে বিধানসভায় সম্প্রতি ২১ জুলাই সংক্রান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশের বিষয়েও প্রতিক্রিয়া দেন চন্দ্রিমা। তাঁর বক্তব্য, এই রিপোর্ট অনেক আগেই প্রকাশ হওয়া উচিত ছিল। দল রিপোর্টটি খতিয়ে দেখার পর আনুষ্ঠানিকভাবে মতামত জানাবে বলেও তিনি জানান।

ঋতব্রত শিবিরের আর এক নেতা শান্তনু সেনও সভাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা এখানে এসেছেন। পাশাপাশি কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, রিপোর্টের বিষয়বস্তু দেখে তাঁর খারাপ লেগেছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আরও আলোচনা হওয়া প্রয়োজন।

14 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে
মহানগর

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে

পুর-ইঞ্জিনিয়ারদের দাবি, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আমিনুর কোনও ভাবেই যুক্ত নন। অবিলম্বে তাঁকে ছাড়া না হলে পুর-ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন।

১২ সেপ্টে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.