JAZZBAAT 24 BANGLA
১২ সেপ্টে ২০২৬, ০৬:০২ পিএম
Breaking
যুদ্ধের আগুনে BRICS-এ ঐক্যের পরীক্ষা, দিল্লির ঘোষণায় একসুর মোদী-শি-পুতিন তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা ‘আর দেরি নয়!’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার নিয়ে সরব মোদী, BRICS মঞ্চে বড় বার্তা... আমেরিকাকে কড়া বার্তা ইরানের, BRICS মঞ্চে বিস্ফোরক মন্তব্য পেজেশকিয়ানের BRICS মঞ্চে মোদীর বড় বার্তা, Global South নিয়ে নয়া প্রস্তাব ধর্ষণে দোষী প্রাক্তন সাংসদের জেল কক্ষে উদ্ধার মোবাইল! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দিল্লিতে মোদী-খালেদ বৈঠক, ভারত-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা যুদ্ধের আগুনে BRICS-এ ঐক্যের পরীক্ষা, দিল্লির ঘোষণায় একসুর মোদী-শি-পুতিন তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা ‘আর দেরি নয়!’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার নিয়ে সরব মোদী, BRICS মঞ্চে বড় বার্তা... আমেরিকাকে কড়া বার্তা ইরানের, BRICS মঞ্চে বিস্ফোরক মন্তব্য পেজেশকিয়ানের BRICS মঞ্চে মোদীর বড় বার্তা, Global South নিয়ে নয়া প্রস্তাব ধর্ষণে দোষী প্রাক্তন সাংসদের জেল কক্ষে উদ্ধার মোবাইল! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দিল্লিতে মোদী-খালেদ বৈঠক, ভারত-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

কলকাতা, নিউজ ডেস্ক: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় নয়া মোড়। শুক্রবার রাতে ৮০ নম্বর ওয়ার্ডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এরই প্রতিবাদে কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা পুরসভার ডিজি (বিল্ডিং) উজ্জ্বল সরকারের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের একটাই দাবি, আমিনুরকে ফাঁসানো হয়েছে।

পুর-ইঞ্জিনিয়ারদের দাবি, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আমিনুর কোনও ভাবেই যুক্ত নন। অবিলম্বে তাঁকে ছাড়া না হলে পুর-ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন। তাঁরা জানাচ্ছেন, আমিনুরের জামিন না হওয়া পর্যন্ত তাঁরা কোনও কাজ করবেন না। প্রয়োজনের কাজ বন্ধ করে চলবে প্রতিবাদ কর্মসূচিও।

গত ২৪ জুন তারাতলায় একটি গুদামের নির্মীয়মাণ কাঠামো আচমকাই ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বিশাল লোহার কাঠামো ও কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়েন অন্তত ৪০ জন শ্রমিক। খবর পেয়ে পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। পরে রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা ও এনডিআরএফ-ও অভিযানে যোগ দেয়। দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬  জনের। ঘটনার পরই নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তি থেকে শুরু করে কলকাতা পুরনিগমের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে লালবাজার।

সেদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। পরে বিধানসভায় জানিয়েছিলেন, ওই গুদামের অনুমোদনপত্রে সই ছিল খোদ ফিরহাদের। তৃণমূল আমলে ওই নির্মীয়মাণ গুদামের নকশার অনুমোদন করেছিল কলকাতা পুরসভা। সেই সূত্র ধরেই পুরসভার ভূমিকাও খতিয়ে দেখে পুলিশ।  

তারপরেই তদন্তকারীদের নজরে আসে, তারাতলার ওই নির্মীয়মাণ গুদামের জন্য কলকাতা পুরনিগমের অনুমোদন ছিল। সেই তদন্তেই উঠে আসে গুদামটির নকশা, নির্মাণের অনুমোদন এবং নির্মাণের সময় নিয়ম মেনে কাজ করা হয়েছিল কি না, সেই সমস্ত একাধিক প্রশ্ন।

এর আগে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মধ্যে এক জন ওই গুদামের সুপারভাইজ়ার। এছাড়া, দু'জন গুদামে কাজ করার জন্য শ্রমিক সরবরাহ করতেন। ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর OSD হিসেবে তাঁর কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল সব ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে 'কালীবাবু' হয়েই যেতে হত সবাইকে। এবার আমিনুর শেখকে গ্রেফতার করা হল।

14 Views 0 Likes 0 Comments

Related News

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট
জোড়াফুলের দখল নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপের
মহানগর

জোড়াফুলের দখল নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপের

দিলীপের মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ, এদিনই জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে দুই পক্ষের বক্তব্য শুনছে নির্বাচন কমিশন।

১২ সেপ্টে ২০২৬, ০২:১৫ পিএম · 2 মিনিট
দেশভাগের যন্ত্রণা তুলে বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
মহানগর

দেশভাগের যন্ত্রণা তুলে বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

দেশভাগের সঙ্গে নিজের পরিবারের স্মৃতিও এদিন তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে তাঁর মা-কে বরিশাল থেকে তাঁর বাবার হাত ধরে এক কাপড়ে চলে আসতে হয়েছিল।

১২ সেপ্টে ২০২৬, ০২:১৩ পিএম · 2 মিনিট
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কেন? পুরনো রীতি বদলের অভিযোগ, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
মহানগর

পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কেন? পুরনো রীতি বদলের অভিযোগ, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী...

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পিতৃপক্ষ পূর্বপুরুষদের স্মরণ ও শ্রাদ্ধ-তর্পণের সময়। এই সময়ে শুভ কাজ না করার রীতিই দীর্ঘদিন ধরে চলে আসছে।

১২ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.