JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ১০:১৭ পিএম
Breaking
দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের Mamata Banerjee: কলকাতার রাজপথে নামবেন মমতা? কেন্দ্রের বিরুদ্ধে ফের মিছিলের ডাক তৃণমূলের দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের Mamata Banerjee: কলকাতার রাজপথে নামবেন মমতা? কেন্দ্রের বিরুদ্ধে ফের মিছিলের ডাক তৃণমূলের

দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো

দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

শরতের উৎসবে মেতে উঠেছে বাংলা। শহর থেকে গ্রাম, সর্বত্রই দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। তবে উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জের মণ্ডল বাড়ির দুর্গোৎসবের পরিচিতি একটু আলাদা। কারণ, এখানে দেবী দুর্গা পূজিত হন না প্রচলিত দশভুজা মহিষাসুরমর্দিনী রূপে। বরং মহাদেবের কোলেই গৌরী রূপেই আরাধনা করা হয় দেবীর। ২১৮ বছরে পা দিয়েছে এই বনেদি বাড়ির পুজো। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরনো রীতিনীতি মেনেই চলছে দেবীর আরাধনা।

রথযাত্রার দিন থেকে শুরু হয়ে যায় একচালার প্রতিমা তৈরির কাজ। মহালয়ার দিন থেকেই পুজোর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়। এরপর প্রতিদিন নিয়ম মেনে চলে নিত্যপুজো। জানা গিয়েছে, পরিবারের পূর্বপুরুষ শ্রীধর ও বংশীধরের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। প্রথম দিকে প্রতিমার পরিবর্তে ঘট প্রতিষ্ঠা করেই পুজো করা হত। পরে স্বপ্নাদেশের সূত্র ধরে হরগৌরী রূপে দেবীর আরাধনা শুরু হয় বলে পারিবারিক বিশ্বাস। এই প্রতিমায় দেবীর দশটি হাত নেই, নেই মহিষাসুর বধের দৃশ্যও। দেবীর সঙ্গেই থাকেন মহাদেব এবং চার সন্তান। বৈষ্ণবীয় রীতি মেনেই সম্পন্ন হয় পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান।

নতুন বাঁশের কাঠামো পুজো করে তার উপর খড় বাঁধার মাধ্যমে শুরু হয় প্রতিমা নির্মাণ। প্রতিমা তৈরির কাজ শেষ হলে আঁকা হয় চালচিত্র। ষষ্ঠীর সকাল পর্যন্ত ঘটপুজোর পর্ব চলবে। ষষ্ঠীর সন্ধ্যায় হরগৌরী রূপে সজ্জিত প্রতিমার সামনে ঘট এনে শুরু হয় মূল পুজো। সেই পুজো চলবে দশমী পর্যন্ত। ঐতিহ্য মেনে প্রতিমার দু’পাশে জ্বালানো হয় একটি ঘিয়ের প্রদীপ ও একটি তেলের প্রদীপ, যা দশমীর সকাল পর্যন্ত জ্বলতে থাকে।সময় বদলেছে, অনেক কিছু বদলেছে, কিন্তু এই পুরনো আচারগুলো এখনও চলছে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মায়ের দর্শনে।

এই পুজোর ভোগেও রয়েছে বিশেষত্ব। দেবীকে নিবেদন করা হয় লুচি, সুজি, ফল, মিষ্টি-সহ বিভিন্ন নিরামিষ পদ। পুজোর দিনগুলিতে কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে থাকা পরিবারের সদস্যরা এক ছাদের তলায় মিলিত হন। পুরনো স্মৃতি, পারিবারিক বন্ধন এবং ঐতিহ্যকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় বাড়িতে। মণ্ডল বাড়ির দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ বিসর্জনের রীতি। দশমীতে পরিবারের পুরুষ সদস্যরা নিজেদের কাঁধে করে প্রতিমা নিয়ে যান গঙ্গার ঘাটে। সেখানে নৌকায় করে দেবীকে গঙ্গাবক্ষে প্রদক্ষিণ করানোর পর সম্পন্ন হয় বিসর্জন। এই পুজো শুধু দেবী আরাধনার উৎসব নয়, মণ্ডল পরিবারের বিশ্বাস আর সংস্কারকে প্রতি বছর নতুন করে বাঁচিয়ে তোলার গল্প।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
49 Views 0 Likes 0 Comments

Related News

Durgapuja:  মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ
উমাকথা

Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্...

উদয়ন চট্টোপাধ্যায়ের রচনা এবং অমিতাভ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় তৈরি এই নাটকের মূল মেরুদণ্ড কয়লাঞ্চল ও তার পার্শ্ববর্তী গ্রামীণ সমাজের দ্বন্দ্ব। কাহিনির কেন্দ্রবিন্দু অন্ডালের উখরা অঞ্চলের বর্ধিষ্ণু রায়চৌধুরী পরিবার। তাদের ঐতিহ্যবাহী দুর্গাপুজো ঘিরেই নাটক আবর্তিত। কিন্তু উৎসবের আবহে ছন্দপতন ঘটে সপ্তমীর সকালে পুজোর উনুন কাটতে গিয়ে হঠাৎ মাটির তলা থেকে বেরিয়ে আসে এক নরকঙ্কাল

১২ অক্টো ২০২৬, ০৮:১৬ পিএম · 2 মিনিট
বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গাপুজা
উমাকথা

বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ি...

কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর লিস্টে রয়েছে ভবানীপুরের মল্লিকবাড়ির পুজোর আলাদা পরিচিতি। রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের পরিবারের এই পুজো রয়েছে বছরের পুরনো ইতিহাস, আচার ও রীতিনীতি।

১১ অক্টো ২০২৬, ০৮:৪১ পিএম · 2 মিনিট
DurgaPuja: অসুরহীন প্রতিমা, শিবের কোলে দ্বিভুজা উমা! বড়শুলের দে বাড়িতে আড়াইশো বছরের হরগৌরী আরাধনা
উমাকথা

DurgaPuja: অসুরহীন প্রতিমা, শিবের কোলে দ্বিভুজা উমা! বড়শুলের দে বাড়িতে আড়াইশো বছরে...

নিউজ ডেস্ক: শরতের আকাশে পেঁজা তুলোর মেঘ আর শিউলির গন্ধ জানান দিচ্ছে উমার আগমন বার্তা। জেলায় জেলায় বারোয়ারি পুজোর থিম ও মণ্ডপ তৈরির তোড়জোড় যখন তুঙ্গে, তখন সাবেক বনেদিয়ানার ঐতিহ্যকে আঁকড়ে ধরে দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত...

১১ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
Durga Puja: মহিষাসুরমর্দিনী থেকে বাড়ির মেয়ে ‘উমা’ হয়ে ওঠার গল্প
উমাকথা

Durga Puja: মহিষাসুরমর্দিনী থেকে বাড়ির মেয়ে ‘উমা’ হয়ে ওঠার গল্প

একক মহিষাসুরমর্দিনী থেকে সপরিবারে দুর্গা, আর সেখান থেকে বাঙালির ঘরের মেয়ে উমা—দেবী আরাধনার বিবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস, সমাজ ও সংস্কৃতি। আগমনী-বিজয়ার গান থেকে শিল্পীদের তুলিতে কীভাবে দেবী হয়ে উঠলেন ঘরের মেয়ে, রইল সেই কাহিনি।

১০ অক্টো ২০২৬, ০৫:৫৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.