JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৭:৪৪ এএম
Breaking
বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন!

ইমরানের মৃত্যু জল্পনার মাঝেই মুখ খুলল পাক সেনা

ইমরানের মৃত্যু জল্পনার মাঝেই মুখ খুলল পাক সেনা

জেলের ভিতর বন্দি অবস্থায় প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি এমন জল্পনায় তোলপাড় হয়েছিল পাকিস্তান। এর পরই মুখ খুলল সে দেশের সেনা। ইমরানের মৃত্যুর খবরকে ভুয়ো বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক জনসংযোগ দফতর। আবার এর পরেই সাংবাদিক ওয়াজাহাত খান একটি ভিডিও পোস্ট করে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর কাছে ইমরানের মৃত্যুর কোনও নিশ্চিত খবর আসেনি। বরং সেনার তরফে এই প্রতিক্রিয়া আসায় তিনি মনে করছেন, ইমরান এখনও জীবিত রয়েছেন।

ওয়াজাহাতের দাবি, গত কয়েক মাসে প্রথম বার আইএসপিআর তাঁর রিপোর্টিং নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছে। তাঁর কথায়, ‘ভুয়ো’ বলুক বা যা-ই বলুক, সেনার এই প্রতিক্রিয়াই প্রমাণ করে যে ইমরান বেঁচে আছেন। তাঁর দাবি, এত দিন ধরে ইমরানকে নিয়ে পাক সেনার ‘নীরবতা’ ছিল অত্যন্ত উদ্বেগজনক। সেই নীরবতা ভেঙে সেনা প্রতিক্রিয়া জানানোয় তিনি স্বস্তি পেয়েছেন বলেও জানিয়েছেন ওই সাংবাদিক।

বিতর্কের সূত্রপাত ওয়াজাহাতেরই একটি দাবিকে ঘিরে। তাঁর বক্তব্য ছিল, পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার্সের তিন জন শীর্ষ আধিকারিকের মধ্যে ইমরানের পরিণতি নিয়ে গভীর আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই তথ্য স্বাধীন ভাবে যাচাই করা হয়নি বলেও তিনি স্পষ্ট করেছিলেন। ওয়াজাহাত পরে জানান, তাঁর সূত্রগুলি ইমরান মারা গিয়েছেন বলে নিশ্চিত করেনি। বরং সেনার অস্বাভাবিক নীরবতা দেখে তাঁদের আশঙ্কা হয়েছিল, ‘সবচেয়ে খারাপ কিছু’ হয়তো ঘটে থাকতেও পারে।

এ দিকে এই জল্পনার মধ্যেই ৭৩ বছরের ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দাবি করেছে, পরিবারের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসকদের যেন ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। ফলে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কোনও নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। সেনার অস্বীকার এবং সাংবাদিকের ব্যাখ্যার পর আপাতত বড় প্রশ্ন একটাই। জেলের ভিতরে ঠিক কেমন আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক?

 

 

23 Views 0 Likes 0 Comments

Related News

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১
বিদেশ

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফাইজি জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই দারাজিন্দা স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। আহত হওয়া ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

২৬ সেপ্টে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট
সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে
বিদেশ

সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে

হাবিবুর রহমান, ঢাকা: সম্পত্তি হস্তান্তরের সংশোধিত আইনটি অনেক হিন্দু পরিবারের জন্য আশার আলো হতে পারে। বহু আগেই ভারতে বাবা/মায়ের সম্পত্তির ওপর ছেলে ও মেয়ের সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশে ছেলেরাই শুধু বাবা/...

২৬ সেপ্টে ২০২৬, ০৬:৩৬ পিএম · 4 মিনিট
ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
বিদেশ

ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহজনক অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা...

২৬ সেপ্টে ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
আচমকাই ভেঙে পড়ল বিমান! সেনার দুই শীর্ষ আধিকারিক-সহ মর্মান্তিক মৃত্যু ১৪ জনের
বিদেশ

আচমকাই ভেঙে পড়ল বিমান! সেনার দুই শীর্ষ আধিকারিক-সহ মর্মান্তিক মৃত্যু ১৪ জনের

কলকাতা, নিউজ ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনায় কঙ্গোয় মৃত্যু হল অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে রয়েছেন সে দেশের সেনাবাহিনীর দুই শীর্ষ আধিকারিকও। শুক্রবার কঙ্গোর সেনাবাহিনীর তরফে এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে। মৃত দুই সেনা আধিকার...

২৬ সেপ্টে ২০২৬, ০২:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.