JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৩:৩৯ এএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

ভারত-বাংলাদেশ তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে: দীনেশ ত্রিবেদী

ভারত-বাংলাদেশ তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে:  দীনেশ ত্রিবেদী

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকায় সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ অনেক মেধাবী। দুই দেশের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণে যা করণীয়, তা করা সবার দায়িত্ব।

সোমবার সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা ও বিদ্যুৎ চায়। এসব নিশ্চিত করা যেতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক-দুটি দিক রয়েছে। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবেই, তবে সাধারণ মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই হতে পারে না। 

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ইন্টারডিপেন্ডেন্সি’ বা পারস্পরিক নির্ভরশীলতাই স্থায়ী সমাধান। উন্নয়নের জন্য বাংলাদেশ ভারতের ওপর এবং ভারত বাংলাদেশের ওপর নির্ভর করবে। এই নির্ভরতাই একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি করে। তিনি আরো বলেন, অর্থনীতি ও রাজনীতি দুটিই গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের খুব বেশি চাওয়া নেই, তারা শান্তি চায়। শান্তি থাকলে সমৃদ্ধি আসে। 

দুই দেশের দায়িত্ব তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধি দেওয়া। পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘আসুন আমরা ব্যাবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে।’ সাধারণ মানুষের যা পাওনা, তা দেওয়া দুই দেশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। চিনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে যেসব জায়গায় উন্নয়নের সুযোগ রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

সোমবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে সীমান্তগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু এবং স্থলপথে সুতা আমদানি পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, ল্যান্ড বর্ডারগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু করা এবং স্থলপথে সুতা আমদানি পুনরায় চালুর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সাব্রুমসহ আরো দু-একটি সড়কের বিষয়ও ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে নজরে আনা হয়েছে। 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক ট্রানজিশন হয়েছে। এরপর দুই দেশের পক্ষ থেকেই আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ এসেছে। তা সত্ত্বেও গত বছর দুই দেশের আন্তঃবাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার ছিল। এর অর্থ হলো, অর্থনৈতিক বিবেচনা অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থের দিকটি দেখতে হবে। এর ফলে ভোক্তাদের কম মূল্যে পণ্য ও সেবা ভোগের সুযোগ করে দেওয়া সম্ভব হবে। 

বাণিজ্যমন্ত্রী আরো জানান, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগের জন্য দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্কে গতি আনা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র খোঁজা একটি চলমান প্রক্রিয়া।

190 Views 0 Likes 0 Comments

Related News

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্বজুড়ে অনুপ্রেরণা
বিদেশ

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম...

বিশেষ প্রতিবেদন: ছোটবেলায় বই, সংবাদপত্র কিংবা রেডিও, কোনওটাই ছিল না বাড়িতে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সমাজব্যবস্থায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়ে ওঠা এক কৃষ্ণাঙ্গ মেয়ে একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক বিচারব্...

০৯ অক্টো ২০২৬, ১১:০২ পিএম · 3 মিনিট
নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ
বিদেশ

নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ

নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর জার্মানির নুরেমবার্গে তাঁকে অভিনন্দন জানানোর সময় মজার ছলে বলেছিলেন, দর্শকরা আরও জোরে হাততালি দিলে তিনি ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।

০৯ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট
জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু
বিদেশ

জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় ভারতের নানা দিক নিয়ে নিজের মতামত জানিয়েছেন হিকারু। তাঁর কথায়, সমাজমাধ্যমে এমন কিছু ভিডিয়ো তাঁর চোখে পড়েছে, যেখানে ভারতকে শুধু দারিদ্র এবং অপরিচ্ছন্নতার ছবি দিয়ে তুলে ধরা হচ্ছে। কিন্তু তাঁর অভিজ্ঞতায়, কোনও দেশেরই সবটা এক রকম নয়।

০৯ অক্টো ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট
আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি?
বিদেশ

আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি?

নোবেল কমিটির মতে, আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা দুর্বল হয়ে পড়া এবং আইনের শাসনের উপরে ক্ষমতার রাজনীতির প্রভাব বাড়ার এই সময়ে পিল্লের কাজ বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে জবাবদিহি ও ন্যায়বিচারের গুরুত্বও তুলে ধরা হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.