JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১১:২৫ পিএম
Breaking
তাজমহল দেখার অনুমতি পাক প্রতিনিধিদলকে! তিন বছর পর ভারতে পাকিস্তানের মন্ত্রী আদালতে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন ! গৃহহীনদের স্থায়ী আবাসনের টাকা সরানোর অভিযোগ ‘এ তো সবে শুরু’, আমেরিকাকে নতুন হুঁশিয়ারি ইরানের! প্রকাশ্যে এল নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল ফসল বাঁচাতে সোনার গয়না বন্ধক! জলের জন্য দিনে হাজার হাজার টাকা খরচ দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ! ধারাভাষ্য থেকে আপাতত সরানো হল খোয়াজা, ওয়ার্নারকে! সিরিশকাগজ কাণ্ডে নতুন বিতর্কের জের ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা... তাজমহল দেখার অনুমতি পাক প্রতিনিধিদলকে! তিন বছর পর ভারতে পাকিস্তানের মন্ত্রী আদালতে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন ! গৃহহীনদের স্থায়ী আবাসনের টাকা সরানোর অভিযোগ ‘এ তো সবে শুরু’, আমেরিকাকে নতুন হুঁশিয়ারি ইরানের! প্রকাশ্যে এল নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল ফসল বাঁচাতে সোনার গয়না বন্ধক! জলের জন্য দিনে হাজার হাজার টাকা খরচ দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ! ধারাভাষ্য থেকে আপাতত সরানো হল খোয়াজা, ওয়ার্নারকে! সিরিশকাগজ কাণ্ডে নতুন বিতর্কের জের ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা...

INDIA: ‘ভোটচুরি’ অভিযোগে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA Bloc! ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনমুখী হতে পারেন বিরোধীরা

INDIA: ‘ভোটচুরি’ অভিযোগে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA Bloc! ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনমুখী হতে পারেন বিরোধীরা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে ‘ভোটচুরি’র অভিযোগে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার উদ্যোগ নিল বিরোধী জোট INDIA Bloc। সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর সংসদ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিরোধী সাংসদদের মিছিল হতে পারে বলেও জানা যাচ্ছে।

এর আগে ৬ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সংসদ থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করেছিলেন INDIA Bloc-এর সাংসদেরা। বিশেষ করে ভোটার তালিকার Special Intensive Revision বা SIR নিয়ে বিরোধীদের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অভিযোগ অবশ্য নির্বাচন কমিশন মেনে নেয়নি। কমিশনের বক্তব্য, ৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত কোনও রাজনৈতিক দল তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষাতের আবেদন করেনি। পরে দিল্লি পুলিশের মাধ্যমে তারা জানতে পারে যে রাহুল গান্ধীর নেতৃত্বে সাংসদদের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করতে চায়।

৬ অক্টোবরের কর্মসূচিতে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী-সহ একাধিক বিরোধী সাংসদ নির্বাচন কমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকে দিলে আকাশবাণী ভবনের কাছে অবস্থান-বিক্ষোভ শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলে সেই বিক্ষোভ। পরে পুলিশ রাহুল, প্রিয়ঙ্কা-সহ বেশ কয়েকজনকে আটক করে।

এই পরিস্থিতির মধ্যেই এবার রাষ্ট্রপতির কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধী জোট। INDIA Bloc-এর আগের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাদের বক্তব্য জানানো হবে।

সূত্রের দাবি, ৯ অক্টোবর সংসদ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সম্ভাব্য মিছিলের মাধ্যমে বিরোধীরা তাঁদের অভিযোগ সরাসরি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে চাইছে। তবে এই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা এবং পুলিশের অনুমতি সংক্রান্ত বিষয় এখনও স্পষ্ট নয়।

নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধী দলগুলির আন্দোলন যে এবার আরও বড় রাজনৈতিক পরিসরে পৌঁছতে চলেছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের এই উদ্যোগে তারই ইঙ্গিত মিলছে। আগামী দিনে এই ইস্যুতে INDIA Bloc এবং নির্বাচন কমিশনের মধ্যে টানাপড়েন কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

238 Views 0 Likes 0 Comments

Related News

তাজমহল দেখার অনুমতি পাক প্রতিনিধিদলকে! তিন বছর পর ভারতে পাকিস্তানের মন্ত্রী
দেশ

তাজমহল দেখার অনুমতি পাক প্রতিনিধিদলকে! তিন বছর পর ভারতে পাকিস্তানের মন্ত্রী

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের মধ্যেই তিন বছর পর ভারতে এলেন পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন ...

২১ নভে ২০২৬, ১১:২০ পিএম · 3 মিনিট
ফসল বাঁচাতে সোনার গয়না বন্ধক! জলের জন্য দিনে হাজার হাজার টাকা খরচ
দেশ

ফসল বাঁচাতে সোনার গয়না বন্ধক! জলের জন্য দিনে হাজার হাজার টাকা খরচ

নাসিক: জমিতে জল নেই, শুকিয়ে গিয়েছে কুয়ো ও বোরওয়েল। অথচ চোখের সামনে বছরের পর বছর ধরে বড় করে তোলা ফলের বাগান শুকিয়ে যেতে দিতে নারাজ কৃষকরা। তাই শেষ সম্বল পরিবারের সোনার গয়না বন্ধক রেখে ঋণ নিচ্ছেন তাঁরা। কেউ আবার সোনা বন্ধ...

২১ নভে ২০২৬, ১০:৫৪ পিএম · 3 মিনিট
Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী
দেশ

Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী

নিউজ ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে স‌েতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার উপর নির্মিত ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই ‘নীতীশ সেতু’ পটনা জেলার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুর ব্ল...

২১ নভে ২০২৬, ০৭:৪৩ পিএম · 2 মিনিট
Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট
দেশ

Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতে বংশগত রোগের ঝুঁকি, পৃথক আইন প্রয়োজন কি না কে...

এই গুরুত্বপূর্ণ মামলাটি দায়ের করেছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির আইনের ছাত্রী চার্ভি এস। জন্ম থেকেই ৪০ শতাংশ দৃষ্টিহীন চার্ভি নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকেই দেশের আইনি কাঠামোর দিকে আঙুল তুলেছেন। আদালতে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী কাদম্বরী সিংহ

২১ নভে ২০২৬, ০৭:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.