JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

এক দৌড়ে সোনা-রুপো, কমনওয়েলথে নয়া ইতিহাস ভারতের

এক দৌড়ে সোনা-রুপো, কমনওয়েলথে নয়া ইতিহাস ভারতের

প্যারা অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস গড়ল ভারত। কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০০ মিটার টি-৪৭ বিভাগের ফাইনালে সোনা ও রুপো, দু'টিই জিতলেন ভারতীয় অ্যাথলিটরা। সোনা জিতলেন দিলীপ মাহাদু গাভিত, আর রুপো পেলেন মহম্মদ বাসিল মরসিংগানাকাথ। ১০.৭১ সেকেন্ডে রেকর্ড গড়ে সোনা নিশ্চিত করেন গাভিত। অন্যদিকে, ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে করে দ্বিতীয় হন বাসিল। ব্রোঞ্জ জেতেন ইংল্যান্ডের কেভিন স্যান্টোস।

গাভিতের এই সোনা চলতি গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের তৃতীয় সোনা। এর আগে ভারোত্তোলনে মীরাবাই চানু এবং প্যারা শটপুটে শর্মিলা ধনকর দেশের হয়ে সোনা জিতেছিলেন। গাভিত ও বাসিলের পদক জয়ের পর ভারতের ঝুলিতে এখন তিনটি সোনা, ন'টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। সব মিলিয়ে পদক তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে ভারত।

বৃষ্টিভেজা ট্র্যাকে কঠিন পরিস্থিতিতেও নিজের সেরাটা উজাড় করে দেন গাভিত। প্রতিযোগিতা শেষে তিনি জানান, শুরুটা প্রত্যাশামতো না হলেও ধীরে ধীরে ছন্দ ফিরে পান। খারাপ আবহাওয়ার কারণে শরীর গরম রাখতে এবং স্টার্টের সময় ঠিক করতে সমস্যা হচ্ছিল বলেও স্বীকার করেন তিনি। তবু শেষ পর্যন্ত গেমস রেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি।

তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে একটি কঠিন সংগ্রামের গল্প। মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামের ছেলে গাভিত শৈশবে পর্যাপ্ত চিকিৎসার অভাবে বাঁ হাত হারিয়েছিলেন। গ্রামে উন্নত প্রশিক্ষণের সুযোগও ছিল না। স্কুলে পড়ার সময় তাঁর প্রতিভা নজরে আসে কোচ বৈজয়ন্ত কালের। তিনিই পরিবারের সঙ্গে কথা বলে প্রশিক্ষণ শিবিরে নিয়ে আসেন গাভিতকে। যদিও তখনও প্যারা অ্যাথলেটিক্স সম্পর্কে কোনও ধারণাই ছিল না গাভিতের। সাধারণ বিভাগেই প্রতিযোগিতা করে খেলো ইন্ডিয়া যুব গেমস এবং অনূর্ধ্ব-১৮ স্তরে পদক জিতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি।

নাসিকে নিয়মিত অনুশীলনের পর ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যান গাভিত। কিন্তু এখানেই থামতে রাজি নন তিনি। চাকরির কথা এখন ভাবছেন না বলেই স্পষ্ট জানিয়েছেন ভারতীয় স্প্রিন্টার। তাঁর লক্ষ্য আগামী সেপ্টেম্বরে-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমস এবং এরপর লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিক্সে দেশের হয়ে আরও পদক জয়। ইতিহাস গড়ার পরও তাই তাঁর চোখ এখন ভবিষ্যতের আরও বড় সাফল্যের দিকে।

18 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.