JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৫:২৬ পিএম
Breaking
Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে Mid Day Meal: মিড-ডে মিল বন্ধ হলেই কড়া ব্যবস্থা! ৯৯৭ কোটি বরাদ্দ, পুজোর আগেই রাঁধুনিদের ব... Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে Mid Day Meal: মিড-ডে মিল বন্ধ হলেই কড়া ব্যবস্থা! ৯৯৭ কোটি বরাদ্দ, পুজোর আগেই রাঁধুনিদের ব...

Indian Cricket Team: ২৪ ঘণ্টায় ৩ রেকর্ড মেন ইন ব্লু-র! ইতিহাসের দোরগোড়ায় আরও এক নজির

Indian Cricket Team: ২৪ ঘণ্টায় ৩ রেকর্ড মেন ইন ব্লু-র! ইতিহাসের দোরগোড়ায় আরও এক নজির
২৪ ঘন্টারও কম ব্যবধানে রেকর্ড বন্যা বইয়ে দিলেন ভারতীয় ক্রিকেটাররা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: পর পর দুদিন মাঠে নামতে হয়েছে টিম ইন্ডিয়াকে। একদিকে বুধবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নেমেছিলেন শুভমান গিলরা। অন্যদিকে বৃহস্পতিবার সকালে জাপানের নিসশিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়ান গেমসের সেমিফাইনাল খেলতে হয়েছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলকে। ২৪ ঘন্টারও কম ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে দুটি আলাদা আলাদা দল নামিয়ে একঝাঁক নজিরের জন্ম দিল ভারতীয় ক্রিকেট। দুটি ম্যাচেই অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিয়ে এই রেকর্ডগুলি গড়েছে মেন ইন ব্লু।

বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতীয় দলের সামনে ৪০৬ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল ক্যারিবিয়ানরা। সেই লক্ষ্য মাত্র ৪৩.৩ ওভারেই অতিক্রম করে একদিকে যেমন ভারত ওডিআই ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে ৪০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করে জেতার নজির গড়েছে, তেমনিই বিশ্বের প্রথম দল হিসেবেও স্থাপন করে ফেলে এক অবিশ্বাস্য নজির। রান তাড়া করতে নেমে এ দিন মাত্র ২৯.১ ওভারেই ৩০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া। যা অভূতপূর্ব। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কোনও দলই ৩০ ওভারের আগে ৩০০ রানে পৌঁছতে পারেনি। বিশ্বের প্রথম দল হিসেবে বুধবার এই অবিশ্বাস্য নজির গড়ল ভারত। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোহানেসবার্গে ৪৩৫ তাড়া করতে নেমে ১৯৪ বল অর্থাৎ ৩২.২ ওভারে ৩০০ রানে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা। এ দিন সেই রেকর্ড ভেঙে দেন গিলরা।

এ দিকে নতুন এই বিশ্বরেকর্ডের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে এশিয়াডের সেমিফাইনালে আরও দুটি রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়া। এ দিন ৭ উইকেটে ভারতের ১৬৯ রানের জবাবে শ্রীলঙ্কা শেষ মাত্র ৪৫ রানেই। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এটাই সর্বনিম্ন স্কোর। এ ছাড়া সব মিলিয়ে শ্রেয়স আইয়াররা জয় ছিনিয়ে নিয়েছেন ১২৪ রানে। যা কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতার নক আউট পর্বে রানের নিরিখে ভারতের সর্বাধিক ব্যবধানে জয়।

অর্থাৎ ২৪ ঘন্টা পেরোনোর আগেই আলাদা আলাদা দুটি ম্যাচে তিনটি বড় রেকর্ড গড়ে নয়া ইতিহাস লিখল ভারতীয় ক্রিকেট দল। যদিও এতেই শেষ নয়। বুধ-সন্ধ্যায় ভারতীয় ক্রিকেটারদের তরফে একাধিক ব্যক্তিগত রেকর্ডেরও সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া। মাত্র ১১৭ বলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অধিনায়ক শুভমান গিল। তার আগে ওডিআইতে ১২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন রোহিত শর্মাও। এ ছাড়া আরও একটি অভূতপূর্ব মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট। আগামী ৩ অক্টোবর, শনিবার একদিকে যেমন পাকিস্তানের বিরুদ্ধে সোনার লড়াইয়ে নামবে এশিয়ান গেমসের দল, অন্যদিকে সেদিনই আবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচ। ইতিহাসে এই প্রথমবার একই দিনে দুটি আলাদা আলাদা ম্যাচে নামতে চলেছে পুরুষদের সিনিয়র ভারতীয় দল।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
17 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত
ময়দান

Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভার...

বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষদের হকির সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ হারিয়ে ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত সিংয়ের দল।

০১ অক্টো ২০২৬, ০২:৫৭ পিএম · 2 মিনিট
Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান
ময়দান

Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান

ভারতের দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বীপরাষ্ট্র শেষ মাত্র ৪৫ রানেই। ১২৪ রানের বিশাল জয়ের সুবাদে সোনা থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারত।

০১ অক্টো ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট
India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো
ময়দান

India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো

ম্যাচটির অফিসিয়াল গুডউইল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই দেশের ফুটবলের দুই কিংবদন্তি আইএম বিজয়ন এবং হোসে রামিরেজ ব্যারেটোকে।

০১ অক্টো ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট
Asian Games 2026: রুপো জিতেও স্বস্তি নেই, পাকিস্তানের কাছে হেরে বিদায় ভারতের
ময়দান

Asian Games 2026: রুপো জিতেও স্বস্তি নেই, পাকিস্তানের কাছে হেরে বিদায় ভারতের

নৌ-ক্রীড়ায় রুপো জিতে ইতিহাস গড়লেন মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কল নোবেল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে সরাসরি তিন সেটে হেরে বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে।

০১ অক্টো ২০২৬, ১০:১৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.