JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১২:১০ এএম
Breaking
ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের

নতুন ১১ পোর্টে ই-ভিসার সুবিধা, তালিকায় বাংলার দুই সীমান্তও

নতুন ১১ পোর্টে ই-ভিসার সুবিধা, তালিকায় বাংলার দুই সীমান্তও

বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে ই-ভিসা ব্যবস্থাকে আরও সহজ করল কেন্দ্র। নতুন করে ১১টি আন্তর্জাতিক পোর্টকে ই-ভিসাধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে একদিকে যেমন ভারত-পাকিস্তান সীমান্তের আটারি স্থলবন্দর, তেমনিই রয়েছে বাংলার গেদে এবং ঘোজাডাঙা সীমান্ত। নতুন সংযোজনের ফলে ই-ভিসা নিয়ে ভারতে প্রবেশের জন্য অনুমোদিত আন্তর্জাতিক পোর্টের সংখ্যা বেড়ে হল ৮৮। এর মধ্যে ৩৭টি বিমানবন্দর, ৩৮টি সমুদ্রবন্দর এবং ১৩টি স্থলবন্দর।

তবে এই সুবিধা পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পাকিস্তানি পাসপোর্টধারী কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিদের ভারত ই-ভিসা দেয় না। নিয়মিত ভিসার জন্য তাঁদের সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাস বা মিশনে আবেদন করতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক পর্যটন, ব্যবসা, চিকিৎসা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতে যাতায়াত আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

নতুন করে যুক্ত হওয়া স্থলবন্দরগুলির মধ্যে রয়েছে দাররাঙ্গা, গেদে, ঘোজাডাঙা, হরিদাসপুর, জয়গাঁও, দাওকি, মোরে এবং আটারি (রোড)। পাশাপাশি ভোপাল ও তিরুপতি বিমানবন্দরকেও ই-ভিসা প্রবেশপথের তালিকায় যুক্ত করা হয়েছে। এর আগে রক্সৌল, রূপাইডিহা এবং জোগবনি-সহ বেশ কয়েকটি স্থলবন্দর এই সুবিধার আওতায় ছিল। বর্তমানে চিকিৎসা, পড়াশোনা, পর্যটন, ব্যবসা, ট্রানজিট, ক্রুজ, পর্বতারোহণ এবং দলগত ভ্রমণ-সহ মোট ১৭ ধরনের যাত্রীর জন্য ই-ভিসা দেওয়া হয়। প্রায় ৯৫ শতাংশ আবেদন ৭২ ঘণ্টার মধ্যে প্রক্রিয়াকরণ করা হয়।

২০১৪ সালে ৪৩টি দেশের নাগরিকদের জন্য ই-ভিসা ব্যবস্থা চালু করেছিল ভারত। সময়ের সঙ্গে সেই পরিধি বেড়ে এখন ১৭২টি দেশের নাগরিক এই সুবিধা পান। কেন্দ্রের দাবি, নতুন পোর্টগুলি যুক্ত হওয়ায় ই-ভিসা ব্যবস্থার ব্যবহারিক সুবিধা আরও বাড়বে এবং বিদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য যাত্রীদের কাছে ভারত আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।

484 Views 0 Likes 0 Comments

Related News

দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক
দেশ

দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক

নিউজ ডেস্ক: জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মাঝে বৈঠকে বসতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’র শরিক দলগুলি। বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং...

২৬ সেপ্টে ২০২৬, ১০:১৬ পিএম · 2 মিনিট
রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ
দেশ

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ

গড়ল এলাকার ‘Rudra's Kitchen' নামের একটি হোমস্টেতে তল্লাশি চালিয়ে নিমিষার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দেহ দিয়ে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

২৬ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব
দেশ

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপিতে নিজের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না,এমন অভিযোগ করেছেন তিনি। তাঁর মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি পু...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা
দেশ

মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে বসতে চলেছে বিরোধী দলগুলি। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পাশাপাশি ভোটার তালিকা সংশোধন এবং আগামী দিনের...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.