JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৫:২৮ পিএম
Breaking
করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে? করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে?

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত
পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: আগের বার এসেছিল সোনা। জাপানের বুকে চলতি এশিয়ান গেমসের মঞ্চে অভিযানটাও শুরু হল একেবারে চ্যাম্পিয়নদের স্টাইলেই। পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছেন হরমনপ্রীত সিংরা। তবে ভারতের হয়ে একাই ৪ গোল করেন দিলপ্রীত সিংহ। শিলানন্দ লাকড়া এবং সুখজিৎ সিং করেছেন দুটি করে গোল। এ ছাড়াও গোল পেয়েছেন অভিষেক, রাজিন্দর সিং, মনদীপ সিং, হরমনপ্রীত সিং এবং জুগরাজ সিং।

এ দিন ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় ভারত। ষষ্ঠ মিনিটে হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিক আটকে দেন ইন্দোনেশিয়ার গোলকিপার আলম ফাজার। কিন্তু ফিরতি বল কাজে লাগিয়ে গোল করেন লাকড়া। ১২ মিনিটে ব্যবধান বাড়ান অভিষেক। তিনিও ফিরতি বল থেকেই গোল করেন। এর পরই শুরু দিলপ্রীত নামক ঝড়। ১৮ মিনিটে অভিষেকের পাস থেকে গোল করে ৩-০ করেন তিনি। এক মিনিট পরেই সুখজিতের পাস থেকে ফের গোল দিলপ্রীতের। রাজিন্দর এবং মনদীপও পর পর গোল করে ভারতকে আরও এগিয়ে দেন। তবে ২৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকেও গোল করতে পারেননি হরমনপ্রীত। যদিও এর পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে প্রথমার্ধে ভারতকে ৭-০ এগিয়ে দেন অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য একটি গোল শোধ করতে সক্ষম হয় ইন্দোনেশিয়া। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অলিয়া আল আরধ। তার পর ফের ভারতের গোলের বন্যা। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লাকড়া। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দিলপ্রীত। পরের মিনিটে গোল করেন সুখজিৎ। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জুগরাজ সিংহের গোল। আর তার এক মিনিট পরেই সুখজিতের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৪৯ মিনিটে নিজের চতুর্থ গোল করে ভারতের ১৩-১ জয় নিশ্চিত করেন দিলপ্রীত।

এশিয়ান গেমসে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামা ভারতের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। উল্লেখযোগ্য ঘটনা হল, বিশ্বকাপের মত এশিয়াডের প্রথম ম্যাচেও নয়া গেরুয়া জার্সি পরে নেমেছিল ভারতীয় হকি দল। এর আগে ভারতীয় দল এশিয়ান গেমসে ঐতিহ্যবাহী নীল জার্সি পরবে বলে জানানো হলেও, পুরুষ ও মহিলা—দুই দলকেই গেরুয়া জার্সিতে দেখা গেল। বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে প্রথম এই জার্সি ব্যবহার করেছিল ভারত। এ বার এশিয়ান গেমসেও সেই জার্সিতেই শুরু হল অভিযান।

23 Views 0 Likes 0 Comments

Related News

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ময়দান

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের ...

২০ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ময়দান

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদে...

২০ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
লখনউয়ের প্রথম নারী ই-রিকশা চালক! জাতীয় হকি তারকা মালতির হার না মানা জীবনের কাহিনী
ময়দান

লখনউয়ের প্রথম নারী ই-রিকশা চালক! জাতীয় হকি তারকা মালতির হার না মানা জীবনের কাহিনী

নিউজ ডেস্ক: একসময় দেশের হয়ে জাতীয় স্তরে হকি খেলেছেন তিনি। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি তাঁকে মাঠ ছেড়ে রাস্তায় নামতে বাধ্য করে। একা ছেলেকে মানুষ করার দায়িত্ব কাঁধে নিয়ে শেষ পর্যন্ত ই-রিকশার স্টিয়ারিং হাতে তুলে নেন মালতি।...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
স্মৃতির ব্যাটে নয়া ইতিহাস, বেটসকে টপকে মহিলাদের টি-টোয়েন্টিতে শীর্ষে ভারতীয় ওপেনার
ময়দান

স্মৃতির ব্যাটে নয়া ইতিহাস, বেটসকে টপকে মহিলাদের টি-টোয়েন্টিতে শীর্ষে ভারতীয় ওপেন...

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে আরও একটি নয়া ইতিহাস লিখে ফেললেন স্মৃতি মান্ধানা। রবিবার এশিয়াডের সেমিফাইনালে মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালকিন হয়ে গেলেন ভারতীয় ওপেনার। এ দিন বাংলাদেশের বিরুদ্ধ...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.