JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৯:২৫ পিএম
Breaking
Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি...

এক দশক পর চিনি আমদানির পথে ভারত

এক দশক পর চিনি আমদানির পথে ভারত

নয়াদিল্লি, স্নিগ্ধা চৌধুরী: ইথানল উৎপাদনের বাড়তি চাহিদা এবং আখের জোগান কমে যাওয়ায় দেশে চিনির দাম ক্রমেই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে প্রায় এক দশক পর ফের চিনি আমদানির পথে হাঁটার কথা ভাবছে কেন্দ্র। দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে প্রায় ১০ লক্ষ টন চিনি শুল্কমুক্তভাবে আমদানির পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের খবর।

ভারত এতদিন চিনি উৎপাদনে স্বনির্ভর থাকার পাশাপাশি বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ হিসেবেও পরিচিত ছিল। কিন্তু চলতি মরশুমে পরিস্থিতি বদলেছে। একদিকে অনিয়মিত বর্ষার কারণে আখ উৎপাদনে প্রভাব পড়েছে, অন্যদিকে ইথানল তৈরির জন্য আখের রসের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে চিনিকলগুলিতে আখের জোগান কমেছে এবং উৎপাদনও ধাক্কা খেয়েছে।

গত কয়েক বছরে দেশে ইথানল উৎপাদন বাড়াতে কেন্দ্র একাধিক পদক্ষেপ করেছে। ইথানল তৈরিতে আখের রসের একটি বড় অংশ প্রয়োজন হয়। চিনিকলের তুলনায় ইথানল কারখানাগুলি কৃষকদের কাছ থেকে বেশি দামে আখ কেনায় অনেক কৃষকও সেদিকে ঝুঁকছেন। এর জেরে চিনিকলগুলিতে প্রয়োজনীয় আখের সরবরাহ কমছে বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে বাজারে চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার মহারাষ্ট্রের কোলহাপুরে, যা দেশের অন্যতম বড় চিনি উৎপাদন কেন্দ্র, কুইন্টালপ্রতি চিনির দাম ৫৪০০ টাকা পর্যন্ত উঠেছে। গোটা দেশে পাইকারি বাজারে গড়ে প্রতি কেজি চিনির দাম প্রায় ৫২.৩ টাকা। খোলাবাজারে অনেক জায়গাতেই সেই দাম ৫৮ থেকে ৬৫ টাকা পর্যন্ত পৌঁছেছে।

সামনেই দুর্গাপুজো, দীপাবলির মতো উৎসব। ফলে আগামী দিনে চিনির চাহিদা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই ব্যবস্থা নিতে চাইছে কেন্দ্র। আমদানির ফলে কুইন্টালপ্রতি দাম সর্বোচ্চ প্রায় ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রয়োজনে পরবর্তীতে আরও চিনি আমদানি করা হতে পারে। তবে ভারতের মতো বড় উৎপাদক দেশ আমদানির পথে হাঁটলে আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়তে পারে। কারণ সাধারণ সময়ে বিশ্বের মোট চিনির চাহিদার প্রায় ৮-১২ শতাংশ সরবরাহ করে ভারত। এবার সেই দেশকেই বাজারের ঘাটতি মেটাতে বিদেশের দিকে তাকাতে হচ্ছে।

64 Views 0 Likes 0 Comments

Related News

Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক,  ধৃত নৌসেনা জওয়ান
দেশ

Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের ফাঁদ বা ‘হানি ট্র্যাপে’ ফেলে ভারতীয় নৌবাহিনীর গোপন ও সামরিক রণকৌশল সংক্রান্ত তথ্য শত্রুদেশের হাতে তুলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় নাবিক।

০৪ অক্টো ২০২৬, ০৮:৩১ পিএম · 2 মিনিট
Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার
দেশ

Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধু...

রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি কর্মসূচিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়েছিল। তারই পাল্টায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল পৌঁছতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

০৪ অক্টো ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট
SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান
দেশ

SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান

বিহারের মধুবনী জেলার সৌরথ গ্রামে বিগত প্রায় সাত শতাব্দী ধরে প্রতি বছর বসছে এমনই এক অভিনব মেলা, যা স্থানীয় ভাষায় ‘সৌরথ সভা’ নামে পরিচিত। আধুনিক ডেটিং অ্যাপ কিংবা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের যুগেও টিকে রয়েছে এই শতাব্দীপ্রাচীন পাত্রের হাট।

০৪ অক্টো ২০২৬, ০২:১৭ পিএম · 2 মিনিট
NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও, দায়িত্ব নিলেন নতুন দলের
দেশ

NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্...

নবগঠিত এই দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অবসরপ্রাপ্ত এই আইপিএস কর্তা। তাঁর সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুক্ত হয়েছেন মহন্ত তীর্থানন্দ এবং রীতু রাঠৌর।

০৪ অক্টো ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.