JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:২২ এএম
Breaking
শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল

বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলের ছেলেরা

বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলের ছেলেরা
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: অবিশ্বাস্য! এক কথায়, অবিশ্বাস্য! দুই দলের র‌্যাঙ্কিংয়ে ফারাক ৯৪। বিশ্বকাপ খেলা পানামা রয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরে। সেখানে ভারতের অবস্থান ১৩৮ তম স্থানে। এর পরেও খামতি ছিল না মনবীরদের লড়াইয়ে। আর সেই অদম্য লড়াইয়েই বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামাকে ১-১ স্কোরে আটকে দিল খালিদ জামিলের ছেলেরা। না, কষ্টেসৃষ্টে ড্র নয়। বরং শুক্র-সন্ধ্যার ঐতিহাসিক ম্যাচে ভারত কেন জিততে পারল না, তা নিয়ে রীতিমতো আফশোসই থাকবে সমর্থকদের।

লাতিন আমেরিকান প্রতিপক্ষের বিরুদ্ধে এ দিন পুরোদস্তুর দাপট দেখিয়েছে সুনীল ছেত্রীহীন ভারতীয় দল। প্রথমার্ধের শেষ দিকে রায়ান উইলিয়ামসের দুরন্ত গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে প্রতিপক্ষ যে ধারেভারে অন্ততঃ কয়েকশ যোজনই এগিয়ে। দ্বিতীয়ার্ধে ওমর ভ্যালেন্সিয়ার অসাধারণ বাঁ-পায়ের শটে সমতা ফেরায় পানামা। এর পরেও একাধিক সুযোগ এসেছিল ভারতের কাছে। তবে শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ ফলেই শেষ হল ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই অবশ্য বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করছিল পানামা। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে ভারত। এই সময় একাধিকবার পানামার রক্ষণে আতঙ্ক তৈরি করেছিলেন রায়ান উইলিয়ামস। ১৯ মিনিট নাগাদ তাঁর একটি শট অল্পের জন্য বেরিয়ে যায় বাইরে। এরপ র আরেকবার বক্সের প্রান্ত থেকে তাঁর নিচু শটও লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে ভরসা দেন দলকে। অন্যদিকে অনোয়ার আলির নিখুঁত ক্লিয়ারেন্স  থামিয়ে দেয় পানামার একটি বিপজ্জনক আক্রমণ।

অবশেষে ৪৩ মিনিটে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান রায়ান। লম্বা পাস পেয়ে দ্রুত বিপক্ষের বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা দলের বিরুদ্ধে ভারতের এই ১-০ এগিয়ে যাওয়া স্বাভাবিকভাবেই ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় পানামা। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলতে থাকে তারা। ৬৬ মিনিটের কাছাকাছি সেই চাপ থেকেই আসে সমতাসূচক গোল।

বক্সের বাইরে থেকে বাঁ-পায়ে দুরন্ত শট নেন ওমর ভ্যালেন্সিয়া। ভারতীয় গোলরক্ষক গুরপ্রীতের পক্ষে সেই শট আটকানো সম্ভব হয়নি। ম্যাচ ১-১ হয়ে যাওয়ার পর দু’দলই মরিয়া হয়ে উঠেছিল জয়সূচক গোলটির জন্য। আর সেই সুযোগও এসেছিল ভারতের কাছে। রহিম আলির ক্রস থেকে বক্সে বল পেয়ে ব্যাকহিল করার চেষ্টা করেন মনবীর সিং। কিন্তু ঠিকমতো শট নিতে পারেননি। শেষদিকে পানামা ফের চাপ বাড়ালেও আর ভাঙতে পারেনি ভারতীয় রক্ষণ। ফলে বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে কার্যত একটি সুখস্মৃতি নিয়েই মাঠ ছাড়ল ভারত।

বিজ্ঞাপনrrr
18 Views 0 Likes 0 Comments

Related News

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস
ময়দান

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস

কলকাতা, নিউজ ডেস্ক: আইচি-নাগোয়ায় চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও ব্যাপকভাবে ঝুলি ভরাল ভারত। শুক্রবার দিনের শেষে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হল ২৩। এর মধ্যে রয়েছে ২টি সোনা, ৯টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট
কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা
ময়দান

কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা

সুচিকার বক্তব্য, ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য অন্ততঃ আরেকটি রাউন্ড খেলার সুযোগ দেওয়া উচিত ছিল বিচারকদের। তাতে তিনি হেরে গেলেও কিছু বলার থাকত না। মেনে নিতেন সেই ফল। কিন্তু ড্র হওয়ার পরে অন্য নিয়মে জয়ী নির্ধারণের সিদ্ধান্তই সুচিকার আপত্তির মূল কারণ।

২৫ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিট
জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে
ময়দান

জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু ইস্টবেঙ্গলের। এদিন নিজেদের মাঠে কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামে বিনো জর্জের দল। সেই ম্যাচেই কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ। ম্যাচে একের...

২৪ সেপ্টে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে
ময়দান

এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে

স্পোর্টস ডেস্ক: কোরিয়ার বিরুদ্ধে নামার আগে অভাব ছিল না আত্মবিশ্বাসের। মাঠে নেমে সেই আত্মবিশ্বাসে ভর দিয়েই গোলের বন্যা বইয়ে দিল ভারত। বৃহস্পতিবার কাকামিগাহারার গিফু প্রিফেকচুরাল গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে...

২৪ সেপ্টে ২০২৬, ০৪:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.