JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৬ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

মুম্বইয়ে ৬০ টাকার ফুচকা নিয়ে নাক সিঁটকেছিলেন! দুবাই বিমানবন্দরে ১০৯৬ টাকা দেখে রুশ অভিনেত্রীর উপলব্ধি, 'আমি ভুল ছিলাম'

মুম্বইয়ে ৬০ টাকার ফুচকা নিয়ে নাক সিঁটকেছিলেন! দুবাই বিমানবন্দরে ১০৯৬ টাকা দেখে রুশ অভিনেত্রীর উপলব্ধি, 'আমি ভুল ছিলাম'

মুম্বই, নীলাঞ্জন দাশগুপ্ত: মুম্বইয়ের লোকাল বাজারে ৬০ টাকা দিয়ে এক প্লেট পানিপুরি কিনে দাম নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। সেই রুশ ইনফ্লুয়েন্সারেরই এবার মুখে অন্য সুর। দুবাই বিমানবন্দরে গিয়ে একই ধরনের পানিপুরির দাম দেখে কার্যত নিজের আগের মন্তব্যই ফিরিয়ে নিলেন তিনি। বললেন, ‘‘আমি ভুল ছিলাম।’’

রুশ মডেল, অভিনেত্রী এবং রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ ইরিনা রুদাকোভা-র এই ভিডিয়োই এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়। মুম্বইয়ের লোকসান্ডওয়ালা মার্কেটে ৬০ টাকার পানিপুরি দেখে যিনি বার বার অবাক হয়েছিলেন, তিনিই দুবাইয়ের টার্মিনাল ১-এ ৪২ দিরহাম, ভারতীয় মুদ্রায় প্রায় ১০৯৬ টাকা দামের পানিপুরি দেখে মুম্বইয়ের সেই ৬০ টাকার প্লেটকেই সস্তা বলে মেনে নিলেন।

ঘটনার সূত্রপাত প্রায় তিন সপ্তাহ আগে। ২৪ জুলাই মুম্বইয়ের লোকসান্ডওয়ালা মার্কেটে গিয়ে এক পানিপুরি বিক্রেতার কাছে দাম জানতে চেয়েছিলেন ইরিনা। বিক্রেতা ৬০ টাকা বলতেই তাঁর চোখ কপালে ওঠে। ‘‘৬০ টাকা!’’ বার বার বিস্ময় প্রকাশ করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা।

তবে গল্প সেখানেই শেষ হয়নি। পরে নিজেই পানিপুরি চেখে দেখেন ইরিনা। ১ অগস্ট প্রকাশিত সেই ভিডিয়োর ক্যাপশনে জানান, মুম্বইয়ের পানিপুরি তাঁর বেশ ভালই লেগেছে। অর্থাৎ দাম নিয়ে আপত্তি থাকলেও স্বাদ নিয়ে বিশেষ অভিযোগ ছিল না তাঁর।

এর পরেই এল আসল ‘টুইস্ট’। দুবাইয়ের টার্মিনাল ১-এ পানিপুরির দাম দেখে কার্যত নিজের আগের অবস্থান থেকে সরে দাঁড়ালেন ইরিনা। নতুন ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, মুম্বইয়ের ৬০ টাকার পানিপুরি নিয়ে তিনি অনেক অভিযোগ করেছিলেন। কিন্তু দুবাইয়ে এসে ৪২ দিরহাম অর্থাৎ প্রায় ১০৯৬ টাকা দাম দেখে তাঁর মনে হয়েছে, মুম্বইয়ের সেই পানিপুরি আসলে বেশ সস্তাই!

হাস্যরসের সুরেই ইরিনা জানান, এই দাম দেখার পর তিনি আবার মুম্বই ফিরে যেতে চান। তাঁর এই ‘ভুল স্বীকারের’ ভিডিয়োও দ্রুত ভাইরাল হয়েছে। মুম্বইয়ের ৬০ টাকা বনাম দুবাইয়ের ১০৯৬ টাকা দুই শহরের একই খাবারের দামের এই বিপুল ফারাকই নেটাগরিকদের আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।

ভারতে দীর্ঘদিন ধরে থাকা ইরিনা রুদাকোভা বিনোদন জগতের পরিচিত মুখ। ২০ বছর বয়সে ভারতে এসে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি। ‘রিয়্যালিটি কুইন্স অফ দ্য জঙ্গল’-এর দ্বিতীয় সিজনে জয়ী হয়ে ১৫ লক্ষ টাকা পুরস্কারও পেয়েছিলেন। ২০২৪ সালে ‘বিগ বস মরাঠি’-র পঞ্চম সিজ়নে প্রথম বিদেশি প্রতিযোগী হিসাবেও অংশ নেন। মরাঠি বলার চেষ্টা এবং প্রাণখোলা স্বভাবের জন্য দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পান তিনি।

পানিপুরি নিয়ে তাঁর এই ছোট্ট অভিজ্ঞতা অবশ্য আরও এক বার দেখিয়ে দিল কোনও খাবারের দাম শুধু সংখ্যায় বিচার করলে অনেক সময় হিসাবটা অসম্পূর্ণ থেকে যায়। মুম্বইয়ের রাস্তায় ৬০ টাকা যে দাম দেখে ‘বেশি’ মনে হয়েছিল, আন্তর্জাতিক বিমানবন্দরের দুনিয়ায় পৌঁছে সেটিই হয়ে গেল তাঁর চোখে ‘বেশ সস্তা’।

56 Views 0 Likes 0 Comments

Related News

Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী
বিনোদন

Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্...

বালিতে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরাত ভরুচ্চা, মেরুদণ্ডে চিড় ধরা পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অস্ত্রোপচারের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে বালি থেকে মুম্বই ফিরিয়ে আনার ব্যবস্থা করছে অভিনেত্রীর টিম।

০৩ অক্টো ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লুক
বিনোদন

Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর...

কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন সোশ্যাল ড্রামা ‘তারপর’-এ ভিন্ন আর্থ-সামাজিক স্তরের চার মানুষের চরিত্রে দেখা যাবে চূর্ণী, অনির্বাণ, রজতাভ ও রুদ্রনীলকে। ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’ ট্যাগলাইন-সহ প্রকাশ্যে এসেছে ছবির চার মুখ্য চরিত্রের প্রথম লুক; ২০২৭ সালে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।

০৩ অক্টো ২০২৬, ০৬:০৭ পিএম · 2 মিনিট
Big Boss Bengali: চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য় ফিরছেন কি শন ব্যানার্জি?
বিনোদন

Big Boss Bengali: চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য় ফিরছেন কি শন ব্যানার্জি?

আঘাত এতটাই আশঙ্কাজনক ছিল যে তড়িঘড়ি তাঁর হাঁটুতে অস্ত্রোপচার (সার্জারি) করাতে হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এর মধ্যেই টলিপাড়ায় জোর গুঞ্জন— চোট কাটিয়ে নাকি খুব শীঘ্রই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে এই রিয়্যালিটি শো-তে পা রাখতে চলেছেন শন!

০৩ অক্টো ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা
বিনোদন

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা

মিঠী নদী সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের EOW। তদন্তকারীদের দাবি, মামলায় বিপুল আর্থিক অনিয়মের সূত্র মিলেছে, তবে ডিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ এবং আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত নয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.