JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০৫:১৩ পিএম
Breaking
আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায় শীতের আগের বরফের চাদর উত্তর সিকিম, বাড়িতে খুশির খবর পর্যটকদের! কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া? হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায় শীতের আগের বরফের চাদর উত্তর সিকিম, বাড়িতে খুশির খবর পর্যটকদের! কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া? হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা

স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায়

স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায়
পকসো মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ড ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

জলপাইগুড়ি, নিউজ ডেস্ক : একটি সাধারণ ক্লাসের কথা বলে ডেকে পাঠানো হয়েছিল ছাত্রীকে। কিন্তু এরপর যা ঘটনা ঘটেছিল তা নিয়ে শুরু হয় তদন্ত, গ্রেফতার এবং দীর্ঘ আইনের লড়াই। প্রায় দু বছর ধরে চলা সেই মামলায় অবশেষে বৃহস্পতিবার আদালতের রায়ে বড়সড় শাস্তির মুখে পড়লেন এক গৃহ শিক্ষক। দীর্ঘদিন পর কিছুটা হলেও নিশ্চিন্ত হলেন তিনি।

ঘটনাটি ২০২৪ সালের আগস্ট মাসের। সময় কেটেছে প্রায় দুই বছর।  জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকায় এই ঘটনায় এক দশম শ্রেণীর ছাত্রীর পরিবারের তরফে গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছিল সেই সময়। অভিযোগের ভিত্তিতে পুলিশ কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক নিতাই বিশ্বাসকে গ্রেফতার করেছিল। পরিবারের অভিযোগ ছিল, স্পেশাল ক্লাস করানোর নাম করে ছাত্রীকে ডেকে পাঠিয়ে ছিলেন অভিযুক্ত ওই শিক্ষক। এরপর জোর করে তাঁকে একটি রিসোর্টে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক তথ্য।

মামলার তদন্তের পর বিষয়টি পৌঁছয় জলপাইগুড়ি বিশেষ পকসো আদালতে। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। মামলায় মোট ৯ জনের সাক্ষ্য এবং বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সাজা ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ওই যুবককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। একইসঙ্গে এক লক্ষ টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। জরিমানার টাকা না দিলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের নির্দেশে জানানো হয়েছে।

শুধুমাত্র অভিযুক্তের শাস্তিতে থামেনি আদালত। নির্যাতিত ছাত্রীর ভবিষ্যতের কথা বিবেচিত করে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত ওই শিক্ষককে। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে নির্যাতিতা ছাত্রীকে  চার লক্ষ টাকা আর্থিক ক্ষতিপুরনের নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত আদালতের রায়ে পৌঁছালো। দুই বছর ধরে চলা আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনার পর বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এলো নাবালিকার নিরাপত্তা এবং অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার প্রক্রিয়ার গুরুত্ব। টানা দু'বছর অপেক্ষার পর নাবালিকা পেল বিচার। যদিও এই রায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নির্যাতিতার পরিবার।

বিজ্ঞাপনrrr
10 Views 0 Likes 0 Comments

Related News

আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর
রাজ্য

আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর

আসানসোল: একশো বছরেরও বেশি পুরনো কারখানা। দীর্ঘ শিল্প-ইতিহাসের সাক্ষী বার্নপুরের ইস্কো। কিন্তু এত বছরেও শ্রমিক সংগঠনের স্বীকৃতি নির্ধারণে হয়নি ভোট। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ, কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপ এবং দীর্ঘ আইনি...

২৫ সেপ্টে ২০২৬, ০৪:০৯ পিএম · 3 মিনিট
অন্ধকারে লুকিয়ে ‘বিপদ’, টিফিন বক্সের নিচে কালাচ
রাজ্য

অন্ধকারে লুকিয়ে ‘বিপদ’, টিফিন বক্সের নিচে কালাচ

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: টিফিন বক্স সরাতে গিয়ে আচমকায় ঘটে গেল অঘটন। রান্নাঘরে প্রতিদিনের মতোই চলছিল সংসারের কাজ। কিন্তু, একটি সাধারণ জিনিসের নিচে যে এমন বিপদ লুকিয়ে থাকতে পারে তা ঘুনাক্ষরেও টের পাননি গৃহবধূ। বক্সে...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট
ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, স্কুলে শিক্ষককে আটকে বিক্ষোভ
রাজ্য

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, স্কুলে শিক্ষককে আটকে বিক্ষোভ

কোতোয়ালি, নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে মনিপোতা প্রাইমারি স্কুল চত্বর। স্কুলের একটি ঘর ঘিরে জড়ো হতে থাকেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতিক্রমে এমন পর্যায়ে পৌঁছয়, যে এক শিক্ষককে শ্রেণী ...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:০৯ পিএম · 2 মিনিট
উপনির্বাচনের আগে স্বস্তি মিলন প্রধানের
রাজ্য

উপনির্বাচনের আগে স্বস্তি মিলন প্রধানের

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মিলন প্রধানের জামিন মামলার শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.