JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০৮:০৫ পিএম
Breaking
শুধু বিস্ফোরণ নয়, শত্রুর গোপন বার্তাও খুঁজে দেবে ড্রোন! Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব পড়বে? CJP: দিল্লির যন্তর মন্তরের আদলে এ বার কোচিতে আন্দোলন! ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের ‘হেল চিকেন’ ঘিরে বিজ্ঞানীদের চমক Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে নিঃস্ব এক... Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো পোশাকে... US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্রস্তুতিত... Virat Kohli: ৩৮ বছরেও থামার ইচ্ছা নেই বিরাটের, লক্ষ্য এখনও ১০০ শতাংশ! জন্মদিনে নতুন করে আল... শুধু বিস্ফোরণ নয়, শত্রুর গোপন বার্তাও খুঁজে দেবে ড্রোন! Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব পড়বে? CJP: দিল্লির যন্তর মন্তরের আদলে এ বার কোচিতে আন্দোলন! ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের ‘হেল চিকেন’ ঘিরে বিজ্ঞানীদের চমক Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে নিঃস্ব এক... Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো পোশাকে... US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্রস্তুতিত... Virat Kohli: ৩৮ বছরেও থামার ইচ্ছা নেই বিরাটের, লক্ষ্য এখনও ১০০ শতাংশ! জন্মদিনে নতুন করে আল...

Bangladesh: জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি, পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ ধৃত ৩

Bangladesh: জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি, পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ ধৃত ৩
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় চাঙ্গা হচ্ছে ড. ইউনূসের অন্তবর্তী সরকারের শাসনামলে নিষিদ্ধ হওয়া দল আওয়ামি লিগ। মাঝে মধ্যে দলটির নেতা-কর্মীরা ঝুঁকি নিয়ে মিছিল বের করছেন। গ্রেপ্তারও হচ্ছেন। এবার রাজধানী ঢাকায় ও শেখ হাসিনার জন্মস্থান  ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জে ‘জয় বাংলা স্লোগান দেওয়া সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) ও বনানীতে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার  গোপালগঞ্জে সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে স্কুল কর্তৃপক্ষ ৯ শিক্ষার্থীকে টিসি দেয়। 

বিষয়টি জানাজানি হওয়ার পর জেলাজুড়ে বইছে আলোচনা-সমালোচনা। এদিকে এ ঘটনায় স্কুলটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন- স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী মো. আলিরাজ, শাহজালাল মুন্সি, কাজি সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসিন, রাইয়ান খান, রিয়াজুল মুন্সি, ৮ম শ্রেণির শিক্ষার্থী রেজাউল করিম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী সাজিদ কাজি। 

জানা গেছে, গত ৬ অক্টোবর স্কুল ছুটির সময় শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেয় স্কুলটির বিভিন্ন শ্রেণির ৯ শিক্ষার্থী। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় পরদিন স্কুল কর্তৃপক্ষ একটি  তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বুধবার স্কুল থেকে ওই শিক্ষার্থীদের বদলির ছাড়পত্র দেওয়া হয়।
অপরদিকে রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিগের মোটরবাইক মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। 

এতে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল জখম হয়েছেন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা।  জানা গেছে,  নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের মোটরবাইক মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ্য করে এ ককটেল নিক্ষেপ করা হয়। 

এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য জখম হয়েছেন। তিনি আরো বলেন, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জখম পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরবাইক আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। 

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, ঢাকার বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরবাইকের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে তারা ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ ডিউটিরত টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।

এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে আঘাত লাগে।  এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

4 Views 0 Likes 0 Comments

Related News

Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব পড়বে?
বিদেশ

Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব প...

নয়াদিল্লি, ৫ নভেম্বর: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতের জন্য বড় স্বস্তির খবর। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ জারি রাখলেও ভারত-সহ চারটি দেশের বাণিজ্যিক জাহাজকে সেই নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে...

০৫ নভে ২০২৬, ০৭:৫১ পিএম · 4 মিনিট
Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে নিঃস্ব এক পরিবার!
বিদেশ

Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে ন...

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। তবে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মধ্যে। চিকিৎসকদের মতে, ...

০৫ নভে ২০২৬, ০৭:৪৪ পিএম · 5 মিনিট
Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো পোশাকে ১১ নিরাপত্তারক্ষী
বিদেশ

Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো...

হাবিবুর রহমান, ঢাকা: আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসে সাংবাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মোবাইল ফোন কেড়ে নিলেন চিত্রনায়িকা পরীমণি। সাংবাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরীমণিকে বলতে শোনা যায়- কত বড় সাহস, গায়ে হাত...

০৫ নভে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট
US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্রস্তুতিতে ট্রাম্প
বিদেশ

US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্...

ওয়াশিংটন : ইরান যুদ্ধের আঁচ এ বার সরাসরি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) রিপাবলিকানদের বিপর্যয়ের পর যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁ...

০৫ নভে ২০২৬, ০৭:৩৭ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.