নিউজ ডেস্ক: মাঝে কেটেছে ছয় বছর। ২০২০ সালের ১০ ডিসেম্বর শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বড়সড় অগ্রগতি। দীর্ঘ তদন্তের পর জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারির পর নাড্ডার কনভয়ে হামলার মামলায় ধৃত অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। পুলিশের দাবি, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। গোটা ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আসছে বিস্তারিত…….