JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ১০:২২ এএম
Breaking
আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! শুধু ইলিশ নয়, পাতে থাকুক গোমাংস' বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! শুধু ইলিশ নয়, পাতে থাকুক গোমাংস' বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ঘুগে

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ঘুগে

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে শুরু হলো এক নতুন অধ্যায়। ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠলরাও ঘুগে। রাজভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রভি। অনুষ্ঠানে রাজ্যপাল এবং নতুন প্রধান বিচারপতির পাশাপাশি উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট আইনজীবী, বিচারক এবং পদস্থ সরকারি আধিকারিকরা। সুপ্রিম কোর্টের সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর থেকেই কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তাঁর দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন।

বিচারপতি আর. ভি. ঘুগের আইনি জীবনের পথচলা বেশ বর্ণময় ও সমৃদ্ধ। বোম্বে হাইকোর্টে দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১৩ সালে তিনি বিচারকের আসন অলংকৃত করেন। এর পর দীর্ঘ ১৩ বছর ধরে মহারাষ্ট্রের বিচার ব্যবস্থার দায়িত্ব সামলেছেন তিনি। এমনকি কলকাতা হাইকোর্টে আসার আগে তিনি বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বও সামলেছেন। তাঁর বহু উল্লেখযোগ্য রায় এবং স্পষ্টভাষী পর্যবেক্ষণ ভারতীয় বিচারব্যবস্থায় বিশেষ প্রশংসিত হয়েছে।

কলকাতা হাইকোর্ট কেবল দেশের সবচেয়ে পুরনো  হাইকোর্টই নয়, এর বিচারিক ঐতিহ্যের গুরুত্বও অপরিসীম। হাইকোর্টের জমে থাকা বিপুল মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারপ্রক্রিয়াকে আরও গতিশীল করা প্রয়োজন। তাই সাধারণ মানুষের আশা, নতুন প্রধান বিচারপতির হাত ধরে মামলার জট দ্রুত ছাড়াবে এবং মানুষ আরও তাড়াতাড়ি ন্যায্য বিচার পাবে।

শপথ নেওয়ার পর আদালতের আইনজীবী ও সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। নতুন এই দায়িত্বে তিনি কলকাতার বিচার ব্যবস্থাকে কীভাবে এগিয়ে নিয়ে যান, এখন সেদিকেই নজর সবার।

19 Views 0 Likes 0 Comments

Related News

‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি
মহানগর

‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি

এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, পরিবহন মন্ত্রী তাপস রায়, এবং পদ্মশ্রী কার্তিক মহারাজকে। পাশাপাশি, যাদবপুরে পৌঁছে 'বন্দেমাতরম' গানেও অংশ নেন মিছিলকারীরা।

০৯ সেপ্টে ২০২৬, ০৮:৩৫ পিএম · 2 মিনিট
সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের
মহানগর

সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের

কলকাতা, নিউজ ডেস্ক: একটি ব্যাংক অ্যাকাউন্ট। আর লেনদেনের খাতায় উঠে এসেছে একের পর এক বড় অঙ্ক। টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠতেই তদন্তের গতিপথ আরও জটিল হয়ে উঠেছে। তদন্ত যত এগোচ্ছে ততই যেন খুলছে নতুন তথ্যের দরজা। বুধবার আদালতে...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট
‘গেরুয়া সম্মানযাত্রা’ ঘিরে সরগরম দক্ষিণ কলকাতা, হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
মহানগর

‘গেরুয়া সম্মানযাত্রা’ ঘিরে সরগরম দক্ষিণ কলকাতা, হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সূত্রের খবর, ৯ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বিশেষ পদযাত্রা আয়োজন করেছে বিজেপি সরকার।

০৯ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
আরসালান-করিম’স-সহ একাধিক নামি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ, কলকাতায় কড়া পদক্ষেপ পুরসভার
মহানগর

আরসালান-করিম’স-সহ একাধিক নামি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ, কলকাতায় কড়া পদক্ষেপ প...

দুর্গা পুজোর আগে খাদ্য সুরক্ষা বিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে অভিযান চালিয়েছে কলকাতা পুরসভা ও স্বাস্থ্য দপ্তর।

০৮ সেপ্টে ২০২৬, ১০:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.