JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ১২:১৭ এএম
Breaking
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা

ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা

ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কাকদ্বীপ, নিউজ ডেস্ক: সেটা ছিল ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগের রাত। কাকদ্বীপের বুধাখালিতে নিজেদের বাড়িতেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তাঁর স্ত্রী ঊষারানি দাসের। ৮ বছর পর নতুন মোড় সেই জোড়া মৃত্যুর ঘটনায়। উক্ত মামলায় ধৃত ১০ জনের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট পেশ করেছে কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল। উল্লেখ্য, কাকদ্বীপ থানার ৮৭/১৮ নম্বর মামলায় তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছিল। দীর্ঘ সময় ধরে তদন্ত ঝুলে থাকার পর চার্জশিট পেশ হওয়ায় নতুন করে আরেকবার আলোচনায় এসেছে নৃশংস ঘটনাটি।

ঘটনার রাতে দম্পতির ছেলে থানায় গিয়ে ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে উঠে এসেছে তদন্তে। তবে পরবর্তী সময়ে তৎকালীন পুলিশের মূল তদন্তে ওই অভিযোগে নাম থাকা কয়েক জনের নাম বাদ রেখে মাত্র ৯ জনকেই গ্রেফতার করা হয়েছিল বলে অভিযোগ। মামলাটিতে তদন্তের গতি নিয়ে প্রশ্ন ওঠার পর কলকাতা হাই কোর্টের নির্দেশে আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে গঠন করা হয় সিট। নতুন করে তদন্ত শুরু করেন তদন্তকারীরা। তার পরেই খতিয়ে দেখা হয় প্রথম অভিযোগে নাম থাকা ব্যক্তিদের ভূমিকা।

গত ২৩ জুন রাতে কাকদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযোগে নাম থাকা ১০ জনকে আটক করে সিট এবং সুন্দরবন পুলিশ জেলার যৌথ বাহিনী। অভিযুক্তরা যথাক্রমে অশোক মণ্ডল, চন্দন গিরি, মেঘনাথ ডাকুয়া, মাধব কন্দর, নিকুঞ্জ নস্কর, শিবপ্রসাদ মণ্ডল, অমিত মণ্ডল, গোকুল জানা, নারায়ণচন্দ্র পতি এবং শেখ মনিরুল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাঁদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে বলে দাবি তদন্তকারীদের। পরের দিন অর্থাৎ ২৪ জুন ওই ১০ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে স্থানীয় কয়েক জন তৃণমূল নেতা-কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে বিচারাধীন।

প্রায় ৮ বছর আগের সেই ঘটনায় এ বার চার্জশিট পেশ হওয়ায় তদন্তের পরবর্তী ধাপ শুরু হল। সিটের তরফে আদালতে জমা দেওয়া চার্জশিটে ধৃত ১০ জনের বিরুদ্ধে অভিযোগ ও তদন্তে পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ঘটে যাওয়া এই জোড়া মৃত্যুর ঘটনা সেই সময় দক্ষিণ ২৪ পরগণা তো বটেই, রাজ্য রাজনীতিতেও তীব্র আলোড়ন ফেলেছিল। দীর্ঘ সময় পরে মূল অভিযোগে নাম থাকা ব্যক্তিদের গ্রেফতার এবং তার পর দ্রুত চার্জশিট পেশ হওয়ায় মামলাটি নতুন করে গতি পেল। এখন আদালতে পরবর্তী শুনানি এবং বিচারপ্রক্রিয়ার দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

34 Views 0 Likes 0 Comments

Related News

বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ
রাজ্য

বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় সুখবর। এবার স্টপেজ বাড়ল বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের। শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত চলাচলকারী এই এক্সপ্রেস ট্রেন এবার থেকে বারাকপুর স্টেশনেও দা...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৫ এএম · 2 মিনিট
৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি
রাজ্য

৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: এক রাতের ঘটনা অথচ তার রেশ কাটেনি বছরের পর বছর। সময় এগিয়েছে, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু একটি প্রশ্ন যেন একই জায়গায় থমকে ছিল। সেই পুরনো ঘটনার তদন্তে এবার সামনে এল নতুন অধ্যায়। এতদিন...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের
রাজ্য

শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের

নিউজ ডেস্ক: পুরুলিয়ার জঙ্গল লাগোয়া এলাকায় শিয়ালের আনাগোনা নতুন নয়। রঘুনাথপুর-সাঁওতালডিহি থেকে বাঘমুণ্ডি-ঝালদা, বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই শিয়াল দেখা যায়। তবে গত এক বছরে শিয়ালের উপদ্রব নিয়ে আতঙ্ক বেশি করে বেড়েছে...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের
রাজ্য

মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে বিশেষ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। এবার মোদী জন্মদিনের সন্ধ্যায় সাধারণ মানুষকে বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর আবেদন, বৃ...

১৭ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.