JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০১:৫৯ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে অনুশীলনেই চমকে দিলেন রাহুল

শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে অনুশীলনেই চমকে দিলেন রাহুল

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে নিজের প্রস্তুতির এক অন্যরকম ঝলক দেখালেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক কে এল রাহুল। সমাজ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মুম্বইয়ের বর্ষায় ভেজা, কাদামাখা পিচেই ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন তিনি। যেখানে কখনও বল হঠাৎ নিচু হয়ে যাচ্ছে তো কখনও আবার তীব্র টার্ন নিচ্ছে মাটি ঘেঁষেই। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই এমন কঠিন অনুশীলনের পথ বেছে নিয়েছেন ভারতীয় ব্যাটার।

শ্রীলঙ্কায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ৭ অগস্ট থেকে শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। বর্তমান দলে রাহুলই একমাত্র ব্যাটার, যিনি ২০১৫ এবং ২০১৭ সালে ভারতের আগের দুই শ্রীলঙ্কা সফরে খেলেছেন। সেই অভিজ্ঞতাই এ বার দলের অন্যতম বড় ভরসা হতে পারে।

মুম্বইয়ের বর্ষার ভেজা সারফেসে অনুশীলনের নেপথ্যে রয়েছে স্পষ্ট পরিকল্পনা। স্যাঁতসেঁতে উইকেটে বল কখনও আচমকা স্কিড করে। কখনও অদ্ভুতভাবে ঘুরে যায়। আবার কখনও অপ্রত্যাশিতভাবে নিচু হয়ে আসে। গল বা কলম্বোর ভেঙে যাওয়া উইকেটে ঠিক এমনই আচরণ দেখা যায়। তাই স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করে এবং এমন কঠিন পরিবেশে থ্রোডাউন নিয়ে রাহুল নিজের ফুটওয়ার্ক, ধৈর্য এবং শেষ মুহূর্তে শট বদলানোর ক্ষমতা আরও শানিয়ে নিচ্ছেন বলেই মনে করা হচ্ছে।

অবশ্য শ্রীলঙ্কার মাটিতে রাহুলের টেস্ট পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও যথেষ্ট নির্ভরযোগ্য। দ্বীপরাষ্ট্রে টেস্টে তাঁর গড় ৩৩। আগের দুই সফরে একটি শতরান এবং দুটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। এ বার সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই শ্রীলঙ্কার স্পিন-চ্যালেঞ্জ উতরে যাওয়ার লক্ষ্য ভারতীয় সহ-অধিনায়কের।

43 Views 0 Likes 0 Comments

Related News

১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান!
ময়দান

১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান!

কলকাতা, নিউজ ডেস্ক: মোহনবাগান মানেই লড়াই। লড়াইয়ের আরেক নামই মোহনবাগান। সময়টা পক্ষে ছিল না একেবারেই। কয়েক মাস আগে গোল পার্থক্যে হাতছাড়া হয়েছে আইএসএল। এমনকি দিনকয়েক আগেই ডুরান্ড কাপ ফাইনালে ১-৪ গোলে বিধ্বস্ত হতে হয়েছে ...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৫ পিএম · 2 মিনিট
হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল
ময়দান

হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক: নাগোয়ায় এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই একের পর এক ভয়াবহ অব্যবস্থার শিকার ভারতীয় শ্যুটিং দল। অভিযোগ, জাপানের হোটেলে ৩৫ জনের ভারতীয় দলের জন্য বরাদ্দ করা হয়েছিল মাত্র ৭টি ঘর। এ ছাড়া বাকি সদস্যদের অন্য ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:৪২ পিএম · 2 মিনিট
কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল
ময়দান

কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: নাগোয়া পৌঁছনোর আগেই বড়সড় হয়রানির মুখে ভারতীয় ক্রিকেট দল। এশিয়াডে অংশ নিতে রবিবার ভোরেই দিল্লি থেকে জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন মেন ইন ব্লু-র। তার আগেই জানা গেল, দলের বেশ ক...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই
ময়দান

কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের মঞ্চে ট্রফি নিয়ে বিতর্কের রেশ কাটেনি এখনও। সেই আবহেই এ বার এশিয়াডে উঠে আসছে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির নাম। এ বার অবশ্য পরিস্থিতি একটু হলেও আলাদা। এশিয়ান গেমসে ভারতের পুরুষ...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.