নিউজ ডেস্ক: গোয়েন্দা গল্পের সাথে বাঙালির সম্পর্ক সবসময়ই আলাদা। হঠাৎ যদি লন্ডনের সবচেয়ে জনপ্রিয় বেকার স্ট্রিটের সেই বিশ্বখ্যাত গোয়েন্দা ‘শার্লক হোমস’-এর ছায়া এসে পড়ে আজকের আধুনিক কলকাতার অলিগলিতে? সেই থ্রিল এবং উত্তেজনা নিয়েই নতুন চমক নিয়ে আসছেন টলিউডের জনপ্রিয় রহস্য-পরিচালক অরিন্দম শীল। তাঁর পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছে নতুন বাংলা ছবি ‘কলকাতায় শার্লক’।কলকাতায় শার্লক' (Kolkatay Sherlock)-এর গল্প সাজানো হয়েছে আজকের কলকাতা এবং শার্লক হোমসের মিথের সঙ্গে যুক্ত এক অন্য সময় এবং অন্য পরিসরের মধ্যে। সেই প্রেক্ষিতে চিত্রনাট্যও সাজানো হয়েছে অতীত-বর্তমানের মিশেলে। পরিচালক অরিন্দম শীলের কথায়, "এই গল্পে আছে এক রহস্য। আছে এক অপরাধ। আছে এক ভিজিলান্তে। আর আছে ন্যায়, সত্য।" সিস্টেম যখন অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তখন 'স্বঘোষিত ন্যায়বিচারক' থুড়ি, এই ভিজিলান্তেরাই কীভাবে 'মসিহা' হয়ে ওঠে, অরিন্দমের 'কলকাতায় শার্লক' ছবিতে সেই কাহিনিও দেখা যাবে। তবে এই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিক গোয়েন্দা সিনেমা পরিচালনা করেছেন অরিন্দম শীল। চিত্রগ্রহণে ইন্দ্রনাথ মারিক, সঙ্গীত পরিচালনায় দীপ্তার্ক ঘোষ এবং সম্পাদনায় সুজয় দত্ত রায়।
অভিনয়ে রয়েছেন বনি সেনগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়, অনুজয়, অরুণিমা ঘোষ, তন্নী লাহা রায়, উষসী রায়, অর্জুন চক্রবর্তী (সিনিয়র), শুভ্রজিৎ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, অরিন্দম শীল, ফিরদৌসি বসু, পৌলমী দাস, সোহাগ সেন এবং অর্ণ মুখোপাধ্যায়। অর্থাৎ, কলকাতার পরিচিত পরিসরেই এবার তৈরি হতে চলেছে এমন এক রহস্যের জগৎ, যেখানে শার্লক হোমস সরাসরি এসে দাঁড়ান না, বরং তাঁর চিন্তার ছায়া পৌঁছে যায় এক বাঙালি যুবকের মধ্যে। রহস্য আছে, অপরাধ আছে, ভিজিলান্তে আছে, ন্যায়-অন্যায়ের প্রশ্নও আছে। কিন্তু সব উত্তর পরিচালক আগেভাগে দিতে নারাজ।
কলকাতায় শার্লক’-এর ভাবনার সূত্রপাত হয়েছিল একটি কৌতূহল থেকেই। শার্লক হোমসের মতো পর্যবেক্ষণশক্তি, যুক্তি এবং রহস্যভেদ করার ক্ষমতা যদি আজকের কলকাতার মাটিতে এসে পড়ে, তাহলে সেই গল্প কেমন হতে পারে? অরিন্দম শীলের পরিচালনায় সেই প্রশ্নেরই উত্তর খুঁজবে ছবি।
কলকাতায় শার্লক’-এর ভাবনার সূত্রপাত হয়েছিল একটি কৌতূহল থেকেই। শার্লক হোমসের মতো পর্যবেক্ষণশক্তি, যুক্তি এবং রহস্যভেদ করার ক্ষমতা যদি আজকের কলকাতার মাটিতে এসে পড়ে, তাহলে সেই গল্প কেমন হতে পারে? অরিন্দম শীলের পরিচালনায় সেই প্রশ্নেরই উত্তর খুঁজবে ছবি।পরিচালক রহস্যের জট বেশি না খুলে দর্শকদের উদ্দেশ্যে একটি বড় প্রশ্ন ছেড়ে দিয়েছেন। তাঁর দাবি, “আসল রহস্য শুধু কে কী করল তা নিয়ে নয়, আসল রহস্য পরিচয়ের! কে শার্লক, কে ওয়াটসন আর ঠিক কোথায় গিয়ে কল্পনা আর বাস্তবের সীমারেখাটা মুছে যায়—সেটা দর্শকরাই প্রেক্ষাগৃহে বসে আবিষ্কার করবেন।”লন্ডন থেকে কলকাতা— হোমসের গল্পের এই নতুন রূপকল্প বড়পর্দায় কতটা আলোড়ন তোলে, এখন সেদিকেই নজর টলিপাড়ার সিনেপ্রেমীদের।
