JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৪ এএম
Breaking
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে... পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে...

এনসিপিআই মানেই ব কলমে বিজেপি, তীব্র আক্রমণ কুনালের

এনসিপিআই মানেই ব কলমে বিজেপি, তীব্র আক্রমণ কুনালের

বরাবরই বিতর্কের মধ্যে দিয়ে NCPI-এর নাম উঠে এসেছে। সম্প্রতি তৃণমূলের দলত্যাগী ২০ জন সাংসদ এন সি পি আই তে যোগ দিয়েছেন। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলেছেন বিজেপির সঙ্গে যুক্ত হতে পারে এন সি পি আই। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেছেন এনসিপিআইয়ের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বুধবার, ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়ার সদস্যদের তীব্র ভাষায় আক্রমণ শানালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ।

একটি সাংবাদিক সম্মেলন থেকে এন সি পি আই কে কটাক্ষ করে কুনাল ঘোষ বলেন, এন সি পি আই সদস্যরা বিজেপির দালাল। এরা ব কলমে বিজেপি। বিজেপির দয়াতে এরা টিকে গেছে। এরমধ্যে নতুন কিছু নেই। তৃণমূলের হয়ে জিতে এরা তৃণমূলের সঙ্গেই গাদ্দারি করেছে। সব এক একটা বিশ্বাসঘাতক। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে এরা ভোটে জিতেছে। প্রত্যকটা ভোটার যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে এদের জিতিয়েছিলেন তাদের সঙ্গেও  এরা বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি আরো বলেন, যারা বিশ্বাসঘাতকতা করে চলে গেছে তাদের সৎ সাহস নেই। যদি সৎ সাহস থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আসতো। মুখ দেখাবার নৈতিক সাহস টুকু এদের নেই। এরা কি কাজ করবে মানুষের জন্য। তৃণমূলের কর্মীরা বিভিন্ন জায়গাতে আক্রান্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো যেত না। বিরোধী বলে কি কিছু হয় না।  সে-সব না করে তারা বিজেপির সঙ্গে যোগ দিয়েছে।

এন সি পি আই দলটি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম রাজ্যে সক্রিয় একটি রাজনৈতিক দল। এই দলের সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে তৃণমূলের ২০ জন সাংসদ। বারে বারে গুঞ্জন ছড়িয়েছে এন সি পি আই বিজেপির সঙ্গে যুক্ত হতে পারে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক  করেছেন এন সি পি আই দলের উচ্চপদস্থ নেতৃত্ব। আগামী দিনে এন সি পি আই -এর ভবিষ্যৎ কোন দিকে যায় সেটাই দেখার বিষয়।

70 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে
মহানগর

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে

পুর-ইঞ্জিনিয়ারদের দাবি, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আমিনুর কোনও ভাবেই যুক্ত নন। অবিলম্বে তাঁকে ছাড়া না হলে পুর-ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন।

১২ সেপ্টে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.