JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৪৩ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

বাঁকুড়ায় বামেদের মিছিল ঘিরে চরম উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি!

বাঁকুড়ায় বামেদের মিছিল ঘিরে চরম উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি!

একাধিক দাবি নিয়ে বামেদের মিছিল বেরিয়েছিল রাস্তায়। সামনে ছিল প্রশাসনের ব্যারিকেড। আর সেই মিছিলে একেবারে ধুমধুমার পরিস্থিতি বাঁকুড়ায়। পুলিশের বাধাকে অগ্রাহ্য করে ব্যারিকেড ভেঙে ফেলা হলো বিক্ষোভকারীদের পক্ষ থেকে। ‌জেলাশাসক দপ্তরের এলাকায় ঢুকে পড়েন বাম কর্মী-সমর্থকেরা। আন্দোলনকারীদের আটকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি উত্তপ্ত হতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

১৫ দফা দাবিতে বামপন্থী বিভিন্ন সংগঠনের ডাকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ‌ সেখানে দাবি তোলা হয় রাজ্যের সমস্ত মহিলা আবেদনকারী কে অন্নপূর্ণা যোজনা আওতায় আনা, ধান, আলু, পাট-সহ বিভিন্ন কৃষিপণ্যের ন্যায্য সহায়ক মূল্য নিশ্চিত করা এবং একশো দিনের কাজ-সহ মোট ১৫ দফা দাবি তোলা হয় তাদের পক্ষ থেকে। ‌ জেলাশাসক দপ্তরের উদ্দেশ্যে এই অভিযানের ডাক দেওয়া হয়। শুধু বাঁকুড়া নয় রাজ্যের বিভিন্ন জেলাতে এই কর্মসূচি পালন করে বাম সংগঠন। ‌

সোমবার বাঁকুড়ার হিন্দু স্কুল ময়দান থেকে মিছিল শুরু করেন বাম কর্মী-সমর্থকেরা। স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে যায় জেলাশাসকের দপ্তরের দিকে। আইজি মোড়ের কাছে পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা করে। তারপরই বদলে যায় পরিস্থিতি। ব্যারিকেড সরিয়ে এগানোর চেষ্টা করে আন্দোলনকারীরা। দু পক্ষের টানা পড়েনে মুহূর্তেই ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে ফেলে আন্দোলনকারীরা। শুরু হয় বিক্ষোভ ও স্লোগান।

পরিস্থিতি ক্রমাগতই হাতের বাইরে চলে যায়। তারপরেই জেলাশাসক দপ্তরের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাম কর্মী সমর্থকেরা। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তলেন সিপিএম নেতৃত্ব। তাদের কথায় বর্তমান রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিচ্ছে তা কাজের কাজ হচ্ছে না। কোনো প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে না। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বহু মহিলা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

দু’পক্ষের অবস্থানে বাঁকুড়ার প্রশাসনিক চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। একেবারে শোরগোল পড়ে যায় গোটা চত্বরে। দীর্ঘক্ষণ এই বিক্ষোভের ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

62 Views 0 Likes 0 Comments

Related News

শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ
রাজ্য

শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ

শুধু ইস্পাত বা ভারী শিল্পেই আটকে থাকছে না বিনিয়োগের পরিকল্পনা। কৃষি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে শিল্পের যোগ বাড়ানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই উঠে আসে আমূলের নাম। তাঁর দাবি, পানাগড়ে ১৫ একর এবং শিলিগুড়িতে আরও ১৫ একর জমি আমূলকে দেওয়া হয়েছে।

২৫ সেপ্টে ২০২৬, ০৯:১৩ পিএম · 3 মিনিট
পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি
রাজ্য

পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্ত...

কমিশনের বৈঠকের পর এখন নজর দু’টি বিষয়ের দিকে—আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা এবং ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। সংরক্ষণ-পর্ব শেষ হওয়ার পরেই প্রার্থী বাছাই এবং প্রচারের প্রস্তুতিতে গতি আসবে রাজনৈতিক দলগুলির। আর কমিশনের তরফে সূচি ঘোষণা হলেই শুরু হয়ে যাবে পুরভোটের আনুষ্ঠানিক কাউন্টডাউন।

২৫ সেপ্টে ২০২৬, ০৮:৫৫ পিএম · 2 মিনিট
দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল
রাজ্য

দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল

পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে দুধিয়া নদীতে জলস্তর ক্রমশ বেড়ে যায়। সেই স্রোতের ধাক্কায় দুদিয়ার হিউম পাইপ ব্রিজটি আবারও ভেসে গিয়েছে। এর ফলে সেতুটি দিয়ে ভারী যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।‌

২৫ সেপ্টে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট
আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর
রাজ্য

আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর

আসানসোল: একশো বছরেরও বেশি পুরনো কারখানা। দীর্ঘ শিল্প-ইতিহাসের সাক্ষী বার্নপুরের ইস্কো। কিন্তু এত বছরেও শ্রমিক সংগঠনের স্বীকৃতি নির্ধারণে হয়নি ভোট। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ, কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপ এবং দীর্ঘ আইনি...

২৫ সেপ্টে ২০২৬, ০৪:০৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.