JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতলে কী কী রেকর্ড গড়বেন লিওনেল মেসি? দেখে নিন একনজরে

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতলে কী কী রেকর্ড গড়বেন লিওনেল মেসি? দেখে নিন একনজরে

আর মাত্র একটি ম্যাচ জিতলেই ফুটবল বিশ্বে নতুন ইতিহাস লিখবেন লিওনেল মেসি। ২০১৪ সালে স্বপ্নভঙ্গ, ২০২২ সালে বিশ্বজয়ের পর এবার টানা দ্বিতীয়বার দেশের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার লক্ষ্যে টানা দ্বিতীয়বার বিশ্বযুদ্ধের ফাইনালে স্পেনের বিরুদ্ধে নামছেন এলএম টেন। টার্গেট, আর্জেন্টিনার জার্সিতে আরও একবার সোনালী ট্রফি হাতে তোলা। তবে শুধু দলগত সাফল্যই নয়, সোমের মধ্যরাতে ব্যক্তিগতভাবেও একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে লিও'র সামনে।

ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হতে চলেছেন বিশ্বকাপ ফাইনালে মাঠে নামা ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার। পাশাপাশি ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর বিশ্বের মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার নজিরও গড়বেন তিনি। আর্জেন্টিনার ইতিহাসে এই কীর্তি প্রথমবার কোনও অধিনায়কের ঝুলিতে উঠতে চলেছে, পিছনে পড়ে যাবেন দিয়েগো মারাদোনা।

ফাইনালে জয় পেলে আরও বড় ইতিহাস অপেক্ষা করছে মেসির জন্য। তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক, যিনি দু'বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করবেন। একই সঙ্গে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার নজির গড়তে পারে আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই আটটি গোল করেছেন মেসি। ফাইনালে আর একটি গোল করলেই তিনি বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার হয়ে যাবেন। সেই সঙ্গে ভেঙে দিতে পারেন ১৯৩০ সালের বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ৮ গোলের ৯৬ বছরের পুরানো রেকর্ড। যদি ফাইনালে জোড়া গোল করেন, তবে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করা বিশ্বের চতুর্থ ফুটবলার এবং ইউরোপের বাইরে প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখাবেন। এর আগে এই কৃতিত্ব রয়েছে জাস্ট ফোঁতেন, সান্দোর কশিস এবং গার্ড মুলারের।

স্পেনের বিরুদ্ধে গোল করতে পারলে আরও একটি বিরল ক্লাবে প্রবেশ করবেন মেসি। তিনি হবেন বিশ্বের ষষ্ঠ ফুটবলার, যিনি দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার কৃতিত্ব অর্জন করবেন। ২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তিনি। এই তালিকায় রয়েছেন ভাভা, পেলে, পল ব্রাইটনার, জিনেদিন জিদান এবং কিলিয়ান এমবাপে।

শুধু তাই নয়, ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারলে বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে এক বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের নামে করে নিতে পারেন মেসি। বর্তমানে এই নজির রয়েছে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের রোনাল্ডোর করা ৮ গোলের। গত বিশ্বকাপ ফাইনালে করেছিলেন দুটি গোল। এবারও যদি জোড়া গোল করেন, তবে বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক চার গোলের কিলিয়ান এমবাপের রেকর্ড স্পর্শ করবেন। আর যদি হ্যাটট্রিক করেন, তাহলে পাঁচ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন ইতিহাস লিখবেন।

575 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.