JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ১১:২৫ এএম
Breaking
Gandhi Jayanti : ১৯৪৬-এ গান্ধীকে দেখতে ছুটেছিল কয়েক হাজার মানুষ, চলেছিল স্পেশাল ট্রেন! ১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী! Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের Gandhi Jayanti : সত্য-অহিংসার বার্তা, জানুন গান্ধী জয়ন্তীর ইতিহাস Cockpit: মাঝ আকাশে ককপিটে রক্তাক্ত ভারতীয় পাইলট, ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে! Rashifol : বদলাচ্ছে কি আপনার ভাগ্য Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা! Gandhi Jayanti : ১৯৪৬-এ গান্ধীকে দেখতে ছুটেছিল কয়েক হাজার মানুষ, চলেছিল স্পেশাল ট্রেন! ১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী! Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের Gandhi Jayanti : সত্য-অহিংসার বার্তা, জানুন গান্ধী জয়ন্তীর ইতিহাস Cockpit: মাঝ আকাশে ককপিটে রক্তাক্ত ভারতীয় পাইলট, ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে! Rashifol : বদলাচ্ছে কি আপনার ভাগ্য Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!

Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের

Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের
জন্মদিনে সোনা জিতে ইতিহাস গড়লেন লভলিনা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কীই বা হতে পারে! ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন জন্মদিন তাঁরও। শুক্রবার পা দিলেন ৩০ তম বছরে। জীবনের সেই ২৯ তম জন্মদিনেই আইচি-নাগোয়া এশিয়ান গেমসে (Asian Games 2026) সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের তারকা বক্সার লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। এ দিন মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের বাও জিয়িকে হারিয়ে সোনার পদক জিতে নিলেন তিনি। বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে জয় পেলেন অসমের এই বক্সার। সেই সঙ্গে এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে ভারতের ১২ বছরের সোনার খরা কাটালেন লভলিনা। শেষবার ২০১৪ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন কিংবদন্তি বক্সার মেরি কম।

এ বারের এশিয়ান গেমসে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন লভলিনা। ফাইনালে ওঠার পথেও একের পর এক কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। এর আগে গত হাংঝৌ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন লভলিনা। ফলে এ বার পদকের রং বদলানোর লক্ষ্য নিয়েই রিংয়ে নেমেছিলেন তিনি। শুধু তাই নয়, এশিয়ান গেমসের ইতিহাসে পর পর দু'বার ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা বক্সার হওয়ার নজিরও গড়েছিলেন ২৯ বছরের এই তারকা।

https://x.com/TheKhelIndia/status/2105884825714577842

শুক্রবার গান্ধী জয়ন্তীর সকালেই তিরন্দাজির রিকার্ভে সোনা জিতেছিলেন ভারতের মেয়েরা। এর পর বক্সিংয়ের ফাইনালে চিনের বাওয়ের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় লভলিনাকে। প্রতিপক্ষকে কোনও রকম সুযোগ না দিয়ে নিজের পরিকল্পনা অনুযায়ী লড়াই চালিয়ে যান তিনি। লড়াইয়ের প্রতিটি পর্বেই আত্মবিশ্বাসের সঙ্গে ঘুষি চালান ভারতীয় বক্সার। শেষ পর্যন্ত তাঁর দাপটের কাছেই হার মানতে হয় চিনের প্রতিদ্বন্দ্বীকে। বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে জয়ী ঘোষণা করা হয় লভলিনাকে। আর সেই সঙ্গেই গান্ধী জয়ন্তীর দি নিশ্চিত হয়ে যায় ভারতের আরও একটি সোনার পদক।

উল্লেখ্য, অলিম্পিক্সেও পদক জয়ের কীর্তি রয়েছে লভলিনার। ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে মহিলাদের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এ বার এশিয়ান গেমসে সোনা জিতে নিজের ক্রীড়াজীবনে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যোগ করলেন অসমের এই বক্সার। জন্মদিনে এমন ঐতিহাসিক সাফল্য নিঃসন্দেহে তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি মেরি কমের পর এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে সোনা জিতে ভারতীয় বক্সিংয়ের ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন লভলিনা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
13 Views 0 Likes 0 Comments

Related News

Word Cup 2027: সূচি দেখে আনন্দ আর ধরছে না পাকিস্তানের! খোঁচা প্রাক্তন ভারতীয় তারকার
ময়দান

Word Cup 2027: সূচি দেখে আনন্দ আর ধরছে না পাকিস্তানের! খোঁচা প্রাক্তন ভারতীয় তারক...

এ বারের সূচি দেখে পাকিস্তান শিবির হয়তো বেশ খুশি। তাদের মনে হতেই পারে, অন্তত দ্বিতীয় রাউন্ডে পৌঁছনোটা নিশ্চিত!

০২ অক্টো ২০২৬, ০৯:৫০ এএম · 2 মিনিট
Asian Games 2026: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস, রিকার্ভে সোনা ভারতের মেয়েদের!
ময়দান

Asian Games 2026: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস, রিকার্ভে সোনা ভারতের মেয়েদের!

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে ১০ বার সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। তাদের সামনে পাত্তা পায় না কেউই। সেই শক্তিশালী প্রতিপক্ষকেই হারিয়ে এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতের মহিলা রিকার্ভ তিরন্দাজ দল। শুক্রবার ফাইনালে দক্ষিণ কোরিয়া...

০২ অক্টো ২০২৬, ০৯:১৭ এএম · 2 মিনিট
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা?
ময়দান

Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন...

বিশ্বকাপের শুরুতেই কঠিন চ্যালেঞ্জ। প্রথম ম্যাচেই ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। শুধু তাই নয়। একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও।

০১ অক্টো ২০২৬, ০৯:৫৮ পিএম · 2 মিনিট
India Vs Brazil: ভিনিদের বিরুদ্ধে মহারণে নজিরবিহীন নিরাপত্তা, যুবভারতীতে পুলিশ ছাড়াও থাকছে কারা?
ময়দান

India Vs Brazil: ভিনিদের বিরুদ্ধে মহারণে নজিরবিহীন নিরাপত্তা, যুবভারতীতে পুলিশ ছাড...

উন্মাদনার মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা যুবভারতী চত্বর।

০১ অক্টো ২০২৬, ০৭:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.