JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০২:২৩ পিএম
Breaking
SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান Sohin-Sohini: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও,... ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ইঙ্গিত ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অ... Flydubai: ককপিটে হামলা, প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিতকে বিশেষ সম্মান নেতানিয়... LoveRelationship: বিয়ের কথাবার্তার মাঝেই সম্পর্কে অশান্তি, প্রেমিকের হামলায় গুরুতর প্রেমিক... SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান Sohin-Sohini: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও,... ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ইঙ্গিত ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অ... Flydubai: ককপিটে হামলা, প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিতকে বিশেষ সম্মান নেতানিয়... LoveRelationship: বিয়ের কথাবার্তার মাঝেই সম্পর্কে অশান্তি, প্রেমিকের হামলায় গুরুতর প্রেমিক...

NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও, দায়িত্ব নিলেন নতুন দলের

NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও, দায়িত্ব নিলেন নতুন দলের
সিবিআইয়ের প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাও ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: চার দশকের পুলিশি ও প্রশাসনিক জীবনের ইতি টেনে এবার সক্রিয় রাজনীতির ময়দানে পা রাখলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাও। শনিবার ধর্মনগরী বারাণসীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক মঞ্চ ‘সর্বজন সনাতন পার্টি’।

নবগঠিত এই দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অবসরপ্রাপ্ত এই আইপিএস কর্তা। তাঁর সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুক্ত হয়েছেন মহন্ত তীর্থানন্দ এবং রীতু রাঠৌর।

দীর্ঘ কর্মজীবনে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও কেন্দ্রীয় স্তরে গুরুত্বপূর্ণ ফাইল সামলানোর পর এই পদক্ষেপকে জীবনের এক নতুন অধ্যায় হিসেবেই ব্যাখ্যা করেছেন নাগেশ্বর। কাশীর মাটি থেকেই এই নতুন যাত্রার সূচনা করার বিষয়ে তিনি জানান, এটি কোনো আকস্মিক পদক্ষেপ নয়, বরং অত্যন্ত সচেতন ও ভাবা-চিন্তা করে নেওয়া সিদ্ধান্ত।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশ গড়ার কাজে কেবল প্রশাসনিক অভিজ্ঞতার চৌহদ্দিতে বন্দি থাকলে চলে না, বৃহত্তর পরিবর্তন আনতে গেলে সক্রিয় রাজনীতির আঙিনায় নামা জরুরি। সেই তাগিদ এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাই তাঁকে এই মঞ্চে টেনে এনেছে।

রাজনীতিতে নাম লেখালেও সনাতন ভাবধারাকে কোনো সংকীর্ণ ধর্মীয় গণ্ডিতে বাঁধতে নারাজ সিবিআইয়ের এই প্রাক্তন শীর্ষকর্তা। তাঁর দাবি, সনাতন স্রেফ আচার-অনুষ্ঠান বা উপাসনার মধ্যে আটকে থাকা কোনো বিষয় নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। সত্য, ন্যায়পরায়ণতা, সংযম, দায়িত্ববোধ, প্রকৃতি ও সমাজের কল্যাণের ওপর ভিত্তি করেই এই ভাবনা দাঁড়িয়ে রয়েছে।

নিজের দলের ঘোষিত রাজনৈতিক দিশা স্পষ্ট করতে গিয়ে তিনি মূলত চারটি বিষয়ের ওপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারতীয় সভ্যতা ও ঐতিহ্যভিত্তিক যুগোপযোগী শিক্ষা, আধুনিক ও পরম্পরাগত পদ্ধতির মেলবন্ধনে উন্নত স্বাস্থ্যসেবা, যুবসমাজ ও প্রান্তিক শ্রমজীবী মানুষের জন্য সম্মানজনক কর্মসংস্থান এবং দেশের নিজস্ব ভাষা, শিল্প ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে সভ্যতার শক্তির বিকাশ।

নাগেশ্বর রাওয়ের কথায়, তাঁদের লক্ষ্য দেশকে অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া নয়, বরং আধুনিক প্রযুক্তি ও মজবুত অর্থব্যবস্থার সঙ্গে সাংস্কৃতিক আত্মপরিচয়ের সমন্বয় ঘটানো। তাঁর স্পষ্ট বার্তা, সনাতনকে স্রেফ নির্বাচনের হাতিয়ার করা তাঁদের উদ্দেশ্য নয়।

বিভাজনের পথ এড়িয়ে কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের বিরোধিতায় না গিয়ে সব নাগরিকের অধিকার ও কল্যাণে কাজ করাই তাঁদের দলের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত সিবিআইয়ের তৎকালীন ডিরেক্টর অলোক বর্মা ও স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বেনজির সংঘাতের সময় সংস্থার অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব পেয়েছিলেন নাগেশ্বর।

তবে সেই স্বল্প মেয়াদে একাধিক বিতর্ক, আর্থিক বেনিয়মের অভিযোগের পাশাপাশি সারদা মামলার তদন্তের গতি শ্লথ করার মতো সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
22 Views 0 Likes 0 Comments

Related News

SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান
দেশ

SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান

বিহারের মধুবনী জেলার সৌরথ গ্রামে বিগত প্রায় সাত শতাব্দী ধরে প্রতি বছর বসছে এমনই এক অভিনব মেলা, যা স্থানীয় ভাষায় ‘সৌরথ সভা’ নামে পরিচিত। আধুনিক ডেটিং অ্যাপ কিংবা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের যুগেও টিকে রয়েছে এই শতাব্দীপ্রাচীন পাত্রের হাট।

০৪ অক্টো ২০২৬, ০২:১৭ পিএম · 2 মিনিট
Flydubai: ককপিটে হামলা, প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিতকে বিশেষ সম্মান নেতানিয়াহুর
দেশ

Flydubai: ককপিটে হামলা, প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিতকে বিশেষ সম্মান...

শনিবার স্মিত মচ্ছরের সঙ্গে আবেগঘন কথোপকথনে তাঁর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন নেতানিয়াহু। তিনি বলেন, “আপনি ইজরায়েল, ভারত এবং গোটা বিশ্বের কাছে একজন নায়ক।” এরপরই তিনি জানান, আগামী বছর ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্যাপ্টেন স্মিতকে আমন্ত্রণ জানাতে চান তিনি। তাঁদের দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সম্মানের মশাল জ্বালানোর ইচ্ছা প্রকাশ করেন নেতানিয়াহু।

০৪ অক্টো ২০২৬, ০৮:২৩ এএম · 2 মিনিট
LoveRelationship: বিয়ের কথাবার্তার মাঝেই সম্পর্কে অশান্তি, প্রেমিকের হামলায় গুরুতর প্রেমিকা, ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণনাশ যুবকের
দেশ

LoveRelationship: বিয়ের কথাবার্তার মাঝেই সম্পর্কে অশান্তি, প্রেমিকের হামলায় গুরুতর...

নিউজ ডেস্ক: সম্পর্কের টানাপড়েন। আর তার থেকেই এক ভয়ানক পরিণতি। যার হাত ধরে সারাজীবন পার করার স্বপ্ন দেখেছিলেন প্রেমিকা অবশেষে সেই প্রেমিকের হাতেই শেষ হল জীবনের যাত্রা পথ। ভালোবাসার সম্পর্ক মুহূর্তের অশান্তিতে কীভাবে এমন...

০৪ অক্টো ২০২৬, ০৭:০৭ এএম · 2 মিনিট
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু
দেশ

বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ লোহারকা রোডের একটি এলাকায় গাড়ি ধোওয়ার জন্য দিয়েছিলেন ম্যাড সান্ধু। সেই সময় বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

০৪ অক্টো ২০২৬, ০১:৪৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.