পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির দফতরে হাজির হলেন তৃণমূল নেতা মদন মিত্রের স্ত্রী। এর আগে একই মামলায় মদন মিত্রের দুই ছেলেকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
তদন্তকারী সংস্থার সূত্রে খবর, বেআইনিভাবে প্রায় ১২৫ জনকে চাকরি দেওয়ার অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে। অভিযোগ, চাকরির বিনিময়ে নেওয়া ঘুষের টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল। সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতেই মদন মিত্রের স্ত্রীকে তলব করা হয়েছিল।
ইডি সূত্রের খবর, সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ লেনদেন, টাকার উৎস এবং সেই অর্থের ব্যবহার নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে আর্থিক নথি ও অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।




