JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৬ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

রাজধানীতে হাজার হাজার কৃষকের জমায়েত! আজ ফের রণক্ষেত্র হবে দিল্লি?

রাজধানীতে হাজার হাজার কৃষকের জমায়েত! আজ ফের রণক্ষেত্র হবে দিল্লি?

গতকাল সিজেপির সংসদ অভিযানের পর আজ দিল্লিতে কৃষকদের প্রস্তাবিত ‘মহাপঞ্চায়েত’। ইতিমধ্যে হাজার হাজার কৃষককে জমায়েত করতে ফেখা গিয়েছে রাজধানীর কাছাকাছি। এই অবস্থায় মঙ্গলবার নিরাপত্তা জোরদার করতে পাঞ্জাব-দিল্লি সীমানার গুরুত্বপূর্ণ শম্ভু বর্ডার বন্ধ করে দিল প্রশাসন। মঙ্গলবার রাজধানীতে কৃষকদের সমাবেশের আগে সিমেন্টের স্ল্যাব বসিয়ে সীমান্ত কার্যত সিল করে দেওয়া হয়েছে, যাতে পাঞ্জাব থেকে আন্দোলনকারীরা সহজে দিল্লিতে প্রবেশ করতে না পারেন।

পাঞ্জাবের কিষান মজদুর সংঘর্ষ কমিটি জানিয়েছে, মঙ্গলবার দিল্লির রাজঘাট এলাকায় একদিনের ‘মহাপঞ্চায়েত’-এর আয়োজন করা হয়েছে। আন্দোলনের মূল দাবি, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। কৃষকদের আশঙ্কা, এই চুক্তি কার্যকর হলে দেশের কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র কৃষক এবং গ্রামীণ অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

কিষান মজদুর সংঘর্ষ কমিটির নেতা জার্মানজিৎ সিং বান্দালা দাবি করেছেন, প্রস্তাবিত বাণিজ্য চুক্তি কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাঁর অভিযোগ, এই চুক্তি মূলত আমেরিকার কৃষক ও বড় কর্পোরেট সংস্থাগুলির স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হচ্ছে, অথচ ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বার্থ উপেক্ষিত থাকছে।

জানা গিয়েছে, দেশ বাঁচাও মোর্চা-র ছত্রছায়ায় দেশের অন্তত ৫৫০টি কৃষক সংগঠন এই আন্দোলনে অংশ নিচ্ছে। আন্দোলনের অন্যতম সংগঠন কিষান মজদুর মোর্চা-র নেতা সারওয়ান সিং পান্ধেরও দাবি করেছেন, প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি কার্যকর হলে শুধু কৃষিক্ষেত্র নয়, শিল্প, ডেয়ারি এবং ই-কমার্স ক্ষেত্রেও গুরুতর প্রভাব পড়বে। তাই অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

14 Views 0 Likes 0 Comments

Related News

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি
দেশ

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি

দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপর গুজরাটেও এই বিধি চালু হয়েছে। অসমেও UCC পাশ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশে আবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট
একই দিনে কুকি জনজাতির ৪ জনকে গুলি করে খুন, জখম ৬ বছরের শিশুও
দেশ

একই দিনে কুকি জনজাতির ৪ জনকে গুলি করে খুন, জখম ৬ বছরের শিশুও

ইম্ফল: অশান্তির আবহ কাটার কোনও লক্ষণ নেই মণিপুরে। গত ২৪ ঘণ্টায় তামেনলং জেলায় পৃথক দু’টি হামলার ঘটনায় কুকি জনজাতির চার জনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় গুলিবিদ্ধ হয়েছে ছ’বছরের এক শিশুও। তাকে হাসপাতালে ভর্তি করা হ...

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৪ এএম · 2 মিনিট
রাস্তা ছেড়ে পালানোর সুযোগই দিল না গাড়ি! বাইকারকে ধাওয়া করে ধাক্কা, ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর ঘটনা
দেশ

রাস্তা ছেড়ে পালানোর সুযোগই দিল না গাড়ি! বাইকারকে ধাওয়া করে ধাক্কা, ক্যামেরায় ধরা...

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে এবং ভিডিয়োর সাহায্যে দুর্ঘটনাস্থলের সঠিক অবস্থান যাচাই করা হচ্ছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম · 2 মিনিট
একই ফ্রেমে মোদী-শি-পুতিন, হাসি-আলিঙ্গনে জমল রসায়ন! ব্রিক্‌সের মঞ্চে কি বার্তা দিল ‘তিন শক্তি’?
দেশ

একই ফ্রেমে মোদী-শি-পুতিন, হাসি-আলিঙ্গনে জমল রসায়ন! ব্রিক্‌সের মঞ্চে কি বার্তা দিল...

রবিবার শেষ হয়েছে নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিক্‌স সম্মেলন। ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ১১টি দেশের রাষ্ট্রনেতারা অংশ নেন। সম্মেলনের বিভিন্ন পর্বে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.