JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:২১ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

কৃষ্ণনগর সার্কিট হাউস ছাড়ার নির্দেশ ঘিরে বিস্ফোরক অভিযোগ মহুয়ার

কৃষ্ণনগর সার্কিট হাউস ছাড়ার নির্দেশ ঘিরে বিস্ফোরক অভিযোগ মহুয়ার

নদিয়া, কেয়া মণ্ডল: কৃষ্ণনগর সার্কিট হাউস ছাড়ার নির্দেশ ঘিরে প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন   মহুয়া মৈত্র। তাঁর দাবি, রাতের খাবার খাওয়ার পর আচমকাই তাঁকে সার্কিট হাউসের ঘর খালি করতে বলা হয়। শুধু তাই নয়, রাতের অন্ধকারে সার্কিট হাউসের বাইরে বিজেপির লোকজনকে জড়ো করে তাঁকে ঘর থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

সাংসদের বক্তব্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ তিনি সার্কিট হাউসে পৌঁছন। আগে থেকেই প্রশাসনকে তাঁর আসার কথা জানানো হয়েছিল। সার্কিট হাউসে পৌঁছে তাঁকে তাঁর নির্দিষ্ট ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় ছিল। রাত ৯টা ২০ মিনিটে তিনি রাতের খাবারও পান। এর কিছুক্ষণ পর রাত ৯টা ৪৭ মিনিটে অতিরিক্ত জেলাশাসক তাঁকে ফোন করে ঘর খালি করার নির্দেশ দেন বলে দাবি সাংসদের। কেন ঘর ছাড়তে হবে জানতে চাইলে তাঁকে বলা হয়, উপরমহলের নির্দেশেই এই বার্তা দেওয়া হয়েছে।

এরপর রাত ১০টা ৫২ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে একটি নির্দেশ পাঠানো হয় বলে দাবি। সেখানে বলা হয়, ১৩ তারিখের আগে যে বুকিং হয়েছে তা বহাল থাকবে। কিন্তু ১৩ তারিখের পরে করা বুকিং কার্যকর হবে না। সাংসদ দাবি করেন, তিনি ১৪ তারিখ সার্কিট হাউসে উঠেছেন। 

সাংসদের আরও অভিযোগ, সার্কিট হাউসে তখনও একাধিক প্রশাসনিক আধিকারিক ছিলেন। কোনও বড় ধরনের রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চলছিল না। ফলে হঠাৎ তাঁকে ঘর ছাড়তে বলার কারণ নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সার্কিট হাউসের বাইরে বিজেপি কর্মীদের জমায়েত নিয়ে। সাংসদের দাবি, রাত ১১টা নাগাদ সার্কিট হাউসের গেটের সামনে বিজেপির বহু কর্মী-সমর্থক জড়ো হন। তাঁর অভিযোগ, তাঁকে বাইরে বের করে ওই ভিড়ের হাতে তাঁকে হেনস্থার আশঙ্কা ছিল। গোটা ঘটনায় প্রশাসন ও পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সাংসদের দাবি, পুলিশ ওই জমায়েত সরানোর কোনও উদ্যোগ নেয়নি। অভিযোগ,তাঁকে কৃষ্ণনগরে আসা থেকে আটকাতেই পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বিজেপির কর্মীদের ক্যামেরায় তাঁকে হুমকি দিতেও দেখা গিয়েছে বলে দাবি করেছেন তিনি। 

যদিও সাংসদের এই সমস্ত অভিযোগের বিষয়ে প্রশাসন বা পুলিশের তরফে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। গোটা বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন। মহিলা সাংসদদের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হন মহুয়া। তিনি দাবি করেন, সরকারি অতিথিশালায় তাঁর ঘর বরাদ্দ থাকা সত্ত্বেও প্রশাসনের তরফে তাঁকে বেরিয়ে যেতে চাপ দেওয়া হচ্ছিল। তাঁর আরও অভিযোগ, সার্কিট হাউসের বাইরে একটি ভিড় জড়ো হয়ে তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিল।

51 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.