JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৫:৩০ পিএম
Breaking
মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা! লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো সৃষ্টির আদিতে যাঁর হাতে গড়ে উঠেছিল দেবলোক মাঝরাতে তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’! ভোটের আগে মমতার বড় পরীক্ষা! এক সভা, তারপরই ধস্তাধস্তি, পঞ্চায়েত অফিসে মহিলা সদস্যাকে হেনস্তার অভিযোগে তোলপাড়! মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা! লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো সৃষ্টির আদিতে যাঁর হাতে গড়ে উঠেছিল দেবলোক মাঝরাতে তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’! ভোটের আগে মমতার বড় পরীক্ষা! এক সভা, তারপরই ধস্তাধস্তি, পঞ্চায়েত অফিসে মহিলা সদস্যাকে হেনস্তার অভিযোগে তোলপাড়!

বিশ্বমানের রূপ পাচ্ছে মল্লিকঘাট ফুলবাজার, একাধিক পরিকল্পনা রাজ্যের!

বিশ্বমানের রূপ পাচ্ছে মল্লিকঘাট ফুলবাজার, একাধিক পরিকল্পনা রাজ্যের!

এশিয়ার বৃহত্তম ফুল বাজার মল্লিক ঘাট। এই ফুল বাজার গোটা বিশ্বের বিখ্যাত। এবার এই মল্লিক ঘাট ফুল বাজারকে বিশ্বমানের ফুল বাণিজ্যে পরিণত করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তার রূপরেখা প্রস্তুতিতে জোর দেওয়া হয়েছে। শতাব্দি প্রাচীন এই ফুল বাজার। হাওড়া ব্রিজের নিচে গঙ্গার তীরে অবস্থিত। এই ফুল বাজারকে আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ‌ আগামীদিনে এখানে তৈরি হবে আধুনিক পরিকাঠামো, আধুনিক কোল্ড স্টোরেজ, উন্নত বিপণন ব্যবস্থা ও রপ্তানির সুযোগ। এর ফলে ফুল চাষীদের আয় যেমন বৃদ্ধি পাবে তেমনি আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের ফুল।

প্রতিদিন রাত তিনটে থেকেই এই ফুলবাজারে বেচাকেনা শুরু হয়। ভোরের আলো ফোটার আগেই জমজমাট হয়ে ওঠে এই বাজার। ‌ প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১২ থেকে ১৫ হাজার ফুল চাষী এই বাজারে ব্যবসার কাজে আসেন। দেশের অন্যতম বৃহৎ পাইকারি ফুলের বাজার এটি। বহু মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে এই মল্লিক ঘাট ফুল বাজারের সঙ্গে।

তবে বর্তমানে এই বাজারে আসা ফুল ব্যবসায়ীদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংকীর্ণ রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সমিতির অচলাবস্থা সবমিলিয়ে বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। একাধিকবার পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা। তাই এবার তাদের দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। 

সম্প্রতি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালনমন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে বাজারের আধুনিকীকরণ, ফুল সংরক্ষণ, বিপণন এবং রপ্তানি বৃদ্ধির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে মন্ত্রী স্পষ্টভাবে জানান, পশ্চিমবঙ্গে দেশি ফুলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ফুলের চাষ বৃদ্ধি হচ্ছে। তাই রপ্তানি যোগ্য ফুলের উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়া হবে। সম্পূর্ণ ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের। ‌ ফুল চাষি ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গকে দেশের মধ্যে প্রধান ফুল উৎপাদন ও রপ্তানিযোগ্য রাজ্যে পরিণত করার পরিকল্পনা নিচ্ছে সরকার।‌ 

ইতিমধ্যেই এ-বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে।‌ সেখান থেকেই বেশ কিছু  সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীদিনে সরকারের সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে উপকৃত হবেন ফুল চাষী ও ব্যবসায়ীরা। ‌

51 Views 0 Likes 0 Comments

Related News

জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা!
মহানগর

জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা!

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। বৃহস্পতিবার রাতে কমিশন জানিয়ে দিয়েছে, আসন্ন উপনির্বাচনে তৃণমূলের কোনও পক্ষই আপাতত ‘জোড়...

১৮ সেপ্টে ২০২৬, ০৫:১৬ পিএম · 2 মিনিট
মাঝরাতে তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’! ভোটের আগে মমতার বড় পরীক্ষা!
মহানগর

মাঝরাতে তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’! ভোটের আগে মমতার বড় পরীক্ষা!

কলকাতা, নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বড়সড় মোড়। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং দলের সংরক্ষিত ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নন্দীগ্রাম ও ...

১৮ সেপ্টে ২০২৬, ০৪:৩২ পিএম · 2 মিনিট
জোড়াফুল হারাতেই পাশে রাহুল, তৃণমূলের প্রতীক-বিতর্কে নতুন মোড়
মহানগর

জোড়াফুল হারাতেই পাশে রাহুল, তৃণমূলের প্রতীক-বিতর্কে নতুন মোড়

নয়াদিল্লি, নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের পর জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনি...

১৮ সেপ্টে ২০২৬, ০৩:১০ পিএম · 2 মিনিট
জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের
মহানগর

জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জন্যও নতুন নাম ও প্রতীক ঘোষণা করা হয়েছে। সেই শিবিরের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। ফলে একই রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষকেই এবার পৃথক নাম ও প্রতীকে নির্বাচনী লড়াই করতে হবে।

১৮ সেপ্টে ২০২৬, ০২:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.