JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৬:০১ পিএম
Breaking
সত্য নাকি জাল : লেজার প্রযুক্তির আলোয় দ্যা ভিঞ্চির রহস্যময় চিত্রকর্ম বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল! জোড়াফুল বিতর্কের মাঝেই শমীকের বিস্ফোরক মন্তব্য, মনে করালেন ‘ফতোয়া’র কথা ৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা! লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা সত্য নাকি জাল : লেজার প্রযুক্তির আলোয় দ্যা ভিঞ্চির রহস্যময় চিত্রকর্ম বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল! জোড়াফুল বিতর্কের মাঝেই শমীকের বিস্ফোরক মন্তব্য, মনে করালেন ‘ফতোয়া’র কথা ৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা! লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা

মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা

মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

মুম্বই, নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে বিশেষ উদ্যোগের ঘোষণা করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিজেদের যুক্ত করার কথা জানিয়েছেন তাঁরা। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে মুম্বইয়ের ২০টি স্কুল সংস্কারের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন রণবীর ও আলিয়া।

১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। একই দিনে আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই পোস্টেই তিনি জানান, রণবীরকে সঙ্গে নিয়ে তাঁরা ২০টি স্কুলকে আরও উন্নত ও পড়াশোনার উপযোগী করে তোলার উদ্যোগ নিচ্ছেন।

আলিয়ার ঘোষণায় বলা হয়েছে, মুম্বই পুরসভার বা BMC-এর সুপারিশ অনুযায়ী স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে কাজ করা হবে। লক্ষ্য, শিশুদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করা, যাতে তারা উন্নত সুযোগ-সুবিধার মধ্যে পড়াশোনা করতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এই উদ্যোগটি ‘সেবা সংকল্প অভিযান’-এর সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবার পর্বকে সামনে রেখে এই এক মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলার কথা এই অভিযানের।

আলিয়া তাঁর বার্তায় প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য ও আগামী বছরের জন্য শুভকামনা জানান। পাশাপাশি সমাজের জন্য কিছু করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জন্মদিন উদযাপনের পাশাপাশি শিশুদের ভবিষ্যতের জন্য কাজ করার মধ্য দিয়ে এই উদ্যোগকে অর্থবহ করে তুলতে চান তাঁরা।

রণবীর-আলিয়ার এই ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরও একাধিক তারকা। শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, অনিল কাপুর, হেমা মালিনী, টাইগার শ্রফ-সহ বহু তারকা সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, শিক্ষা ও সমাজকল্যাণমূলক উদ্যোগে বিনোদন জগতের তারকাদের অংশগ্রহণ নতুন নয়। তবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ২০টি স্কুল সংস্কারের এই অঙ্গীকার ইতিমধ্যেই বিশেষ নজর কেড়েছে। এখন দেখার, BMC-এর সুপারিশ অনুযায়ী স্কুলগুলির কী কী পরিকাঠামোগত পরিবর্তন করা হয় এবং এই উদ্যোগ বাস্তবে কতটা বিস্তৃত হয়।

6 Views 0 Likes 0 Comments

Related News

বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!
বিনোদন

বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!

তবে রাজভীরের এই অহংকারী মন্তব্যের মোক্ষম জবাব তুলে রাখা ছিল সাপ্তাহিক টাস্কের জন্য। উইকলি টাস্কে বিচারক মনামীর উদ্দেশ্যে কবিতা লেখার একটি প্রতিযোগিতা রাখা হয়েছিল। সেখানে ডিজিটাল কনটেন্ট স্রষ্টা ও প্রতিযোগী ঝিলাম তাঁর লেখা কবিতার ছত্রে ছত্রে রাজভীরের ‘পুকুরের মাছ’ প্রসঙ্গের উল্লেখ করেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
বুম্বাদার বড় ইচ্ছে! এবার কি পর্দায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎকে?
বিনোদন

বুম্বাদার বড় ইচ্ছে! এবার কি পর্দায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায় দেখা যাবে প...

কথা বলতে বলতেই মুখে হালকা হাসি ফুটিয়ে নিজের এক অপ্রকাশিত ইচ্ছের কথা ব্যক্ত করেন প্রসেনজিৎ। তিনি জানান, তাঁর খুব ইচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বায়োপিক-এ নামভূমিকায় অভিনয় করার। ঐতিহাসিক এই মহাপুরুষের চরিত্রে নিজেকে বড়পর্দায় ফুটিয়ে তোলার স্বপ্ন তাঁর বেশ পুরনো।

১৮ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিট
সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা
বিনোদন

সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়...

লন্ডন: ক্রিকেটের মাঠে বলিউডের শুটিং। আর তার জেরেই এবার বড় শাস্তির মুখে ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং হয়েছিল লেস্টারশায়ারের গ্রেস রোডে। সেই শুটিংয়ের কয়েকদিন পরই গ্ল্যামরগনের বির...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের
বিনোদন

পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

নিউজ ডেস্ক: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সময়ের সাথে প্রায় হারিয়ে যেতে বসা 'বহুরূপী'র সুবাদে ফিরিয়ে এনেছিলেন বাংলার এই অঞ্চলিক শিল্প। ননিচোরা দাস বাউলের গাওয়া 'ময়দামুখো' গানটি বাংলার গণ্ডি পেরিয়ে খ্যাতি অর্জন কর...

১৭ সেপ্টে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.