JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৬:০২ পিএম
Breaking
সত্য নাকি জাল : লেজার প্রযুক্তির আলোয় দ্যা ভিঞ্চির রহস্যময় চিত্রকর্ম বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল! জোড়াফুল বিতর্কের মাঝেই শমীকের বিস্ফোরক মন্তব্য, মনে করালেন ‘ফতোয়া’র কথা ৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা! লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা সত্য নাকি জাল : লেজার প্রযুক্তির আলোয় দ্যা ভিঞ্চির রহস্যময় চিত্রকর্ম বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল! জোড়াফুল বিতর্কের মাঝেই শমীকের বিস্ফোরক মন্তব্য, মনে করালেন ‘ফতোয়া’র কথা ৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা! লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা

লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল

লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: বিশেষজ্ঞদের দাবি, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কে কাকে সরিয়ে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে নিজেকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করবেন, লড়াইটা সেখানেই। কিন্তু বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখা গেল না অভিষেক শর্মা এবং ১৫ বছরের বৈভব সূর্যবংশীর মধ্যে। বদলে ছিল শুধুই ভ্রাতৃপ্রেম। নেটাগরিকদের ভাষায় আজকাল যা 'ব্রোম্যান্স' নামে পরিচিত।

এ দিন ঘরের মাঠে কাবুলিওয়ালাদের হোয়াইটওয়াশ করেছে শ্রেয়স আইয়ারের টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর নয়াদিল্লির শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে এক কথায় ধ্বংসলীলা চালান অভিষেক শর্মা। মাত্র ৩০ বলেই শতরান হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এই বাঁহাতি ওপেনার। হাফ সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার সঞ্জু স্যামসনও। দুয়ের যুগলবন্দিতে ১০ ওভার পূর্ণ হওয়ার আগেই ১৪২ রান তুলে ফেলেছিল মেন ইন ব্লু।

এ দিকে সঞ্জু-অভিষেক ওপেন করায় মাঠের বাইরেই বসে থাকতে হয়েছে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালককে। দুই ওপেনার রান পেয়ে যাওয়ায় বৈভবের ভাগ্যে ফের কবে শিকে ছিঁড়বে, সেটাও এখন অনিশ্চিত। কিন্তু ম্যাচ তথা সিরিজ শেষে ট্রফি নিয়ে উদযাপনের সময় সেই অনিশ্চয়তার বিন্দুমাত্র ছাপও দেখা গেল না বৈভবের মধ্যে। উল্টে এটাই দেখা গেল, হাত দিয়ে অভিষেকের চুল ঠিক করে দিচ্ছেন ভারতের কিশোর ব্যাটার। এ ছাড়া অভিষেককে জড়িয়েও ধরেন বৈভব।

ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে টিম গেমের এই অসাধারণ দৃশ্য মুগ্ধ করেছে নেট পাড়ার বাসিন্দাদের। দলে সুযোগ না পাওয়া সত্ত্বেও বৈভবের এ হেন স্পোর্টসম্যান স্পিরিট দেখে অভিভূত অনেকেই। ফলে মুহূর্তটিও রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমে। তবে একা বৈভব কিংবা অভিষেক যে স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়েছেন তা কিন্তু নয়। এক অভূতপূর্ব কাজ করেছেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ারও। অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটি তাঁর প্রথম সিরিজ জয়। তবে ট্রফি নিয়ে উদযাপনের সময় তিনি ডেকে নেন আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরানকে। উল্লেখ্য, ভারতের মাটিতে হলেও এই সিরিজের আয়োজক ছিল আফগানিস্তানই।

70 Views 0 Likes 0 Comments

Related News

এশিয়ান গেমসের মঞ্চে বড় দায়িত্ব, ভারতের পতাকা হাতে মনু ভাকের ও তজিন্দর!
খেলা

এশিয়ান গেমসের মঞ্চে বড় দায়িত্ব, ভারতের পতাকা হাতে মনু ভাকের ও তজিন্দর!

শুক্রবার ভারতীয় অলিম্পিক সংক্রান্ত দল এবং শেফ-দে-মিশন সহদেব যাদব মনু ভাকেরকে পতাকাবাহক করার বিষয়টি নিশ্চিত করেন। এরপর অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া তজিন্দরপাল সিং তুরের নাম দ্বিতীয় পতাকাবাহক হিসেবে ঘোষণা করে।

১৮ সেপ্টে ২০২৬, ০২:৫২ পিএম · 2 মিনিট
পুরুষ কোচের সঙ্গে এক ঘরে ব্যবস্থা! এশিয়ান গেমসের আবাসন বিভ্রাটে চরম হইচই মাঝরাতে
খেলা

পুরুষ কোচের সঙ্গে এক ঘরে ব্যবস্থা! এশিয়ান গেমসের আবাসন বিভ্রাটে চরম হইচই মাঝরাতে

ভারতীয় দলের একাধিক ক্রীড়াবিদকে ঘর পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ। শুধু থাকার জায়গাই নয়। অনুশীলন এবং খাবার দাবারের বিস্তর ত্রুটি রয়েছে বলে খবর। ভারতীয় কবাডি দলকেও একই ধরনের হোটেল-বিভ্রাট এবং দেরিতে চেক-ইনের মুখে পড়তে হয়েছিল বলে জানা গিয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে শিবের ধ্যানে অভিষেক! সেলিব্রেশনের রহস্য ফাঁস করলেন বাবা
খেলা

৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে শিবের ধ্যানে অভিষেক! সেলিব্রেশনের রহস্য ফাঁস করলেন বাবা

স্পোর্টস ডেস্ক: রুদ্র রূপ ধরে তান্ডব চালিয়েছিলেন তিনি। ৩০ বলে দ্রুততম শতরান পূর্ণ করার পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেই মহাদেবের ভঙ্গিতেই ধ্যানে বসে বিশেষ উদযাপন করেন অভিষেক শর্মা। যে দৃশ্য নজর কেড়েছিল সকলেরই। ‘ওঁ...

১৮ সেপ্টে ২০২৬, ১০:৫২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.