JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৬:৩৬ এএম
Breaking
সবুজ গালিচায় ফের মৃত্যু! ক্রিশ্চিয়ানো জুনিয়রের ট্র্যাজেডির ছায়া স্পেনের ফুটবল মাঠে সবুজ গালিচায় ফের মৃত্যু! ক্রিশ্চিয়ানো জুনিয়রের ট্র্যাজেডির ছায়া স্পেনের ফুটবল মাঠে Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... সবুজ গালিচায় ফের মৃত্যু! ক্রিশ্চিয়ানো জুনিয়রের ট্র্যাজেডির ছায়া স্পেনের ফুটবল মাঠে সবুজ গালিচায় ফের মৃত্যু! ক্রিশ্চিয়ানো জুনিয়রের ট্র্যাজেডির ছায়া স্পেনের ফুটবল মাঠে Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয...

আগামীকাল কলকাতা লিগের মহারণ, কোন সমীকরণে দাড়িয়ে লিগ? শিরোপার দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে ?

আগামীকাল কলকাতা লিগের মহারণ, কোন সমীকরণে দাড়িয়ে লিগ? শিরোপার দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে ?
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: আগামীকাল কলকাতা লিগে মহারণ। বলা ভালো শনিবারই ঠিক হয়ে যাবে কোন ক্লাবের ঝুলিতে যাচ্ছে লিগের শিরোপা। আগামীকাল একদিকে বারাসাত স্টেডিয়ামে যেমন মিনি ডার্বি। মুখোমুখি মোহনবাগান-মহামেডান। তেমনি লেসলি ক্লোডিইয়াস সরণিতে ইস্টবেঙ্গল মাঠে লাল-হলুদের সামনে কোল ইন্ডিয়া। অপরদিকে ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি ইউনাইটেড স্পোর্টস-ভবানীপুর। এখন দেখার শেষ হাসি কে হাসে।

একটা সময় মনে হয়েছিল কলকাতা লিগের শিরোপা হয়ত তিন প্রধানের দিকেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু সব অঙ্ক জটিল হয়ে যায় সুপার সিক্সের শেষ পর্বে। যেই জায়গায় পয়েন্ট তালিকা দাঁড়িয়ে, সেই অঙ্কে কলকাতা লিগ জয়ের দৌড়ে পাঁচ ক্লাব। এরা হল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, ভবানীপুর এবং ইউনাইটেড স্পোর্টস। যদিও এদের মধ্যে এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড এবং সাদা-কালো ব্রিগেড। এই মুহুর্তে দুই দলই দাঁড়িয়ে ৪ পয়েন্টে। যেই দল আগামীকালের ম্যাচে জয় পাবে সেই লিগ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে লাল-হলুদ, ভবানীপুর বা ইউনাইটেড স্পোর্টের সামনে আর কোন সুযোগ থাকবে না। আর যদি ড্র হয় আগামীকালের ডার্বি, তাহলে তখন তাকিয়ে থাকতে হবে গোলপার্থক্য ও অন্য ম্যাচের ফলাফলের ওপর। যদিও বর্তমানে গোল পার্থক্যে কিছুটা এগিয়ে রয়েছে মোহনবাগান।

অপরদিকে  লিগ টেবিলে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে ভবানীপুর। আগামীকাল ব্যারাকপুরে তাদের নবাব ভট্টাচার্যের ইউনাইটেড স্পোর্টস। তাদের পয়েন্ট ২। এখন এই দুই দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাকিয়ে থাকতে হবে আগামীকালের মিনি ডার্বির দিকে। যদি আগামীকালের ডার্বি ড্র হয়, আর ইউনাইটেড স্পোর্টস ভবানীপুরকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে ৫। তখন অন্য ম্যাচের ফলাফল এবং গোল পার্থক্যের দিকে তাকিয়ে থাকতে হবে ইউনাইটেড স্পোর্টসকে। অন্যদিকে ভবানীপুরের সংগ্রহ ৩। তারা যদি ইউনাইটেড স্পোর্টসকে হারাতে পারে, তাহলে সেক্ষেত্রে রঞ্জন চৌধুরীর দলের পয়েন্ট হবে ৬ । শীর্ষে উঠে যাবে ভবানীপুর। সেই ক্ষেত্রে মোহনবাগান-মহমেডান ম্যাচ ড্র হলে অন্য কোনও হিসাবের প্রয়োজন হবে না। 

এদিকে সুপার সিক্সে দু'টি ম্যাচে ড্র করে ২ পয়েন্ট সংগ্রহ ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে লাল-হলুদের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা বেশ কঠিন। শুধু জয়ই নয়, তাকিয়ে থাকতে হবে লিগের বাকি ম্যাচের দিকে। লিগ টাইটেল জয় করতে হলে আগামীকাল লাল-হলুদকে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে হবে বড় ব্যবধানে। অঙ্কের হিসেবে ৫ গোলের বেশি ব্যবধানে জয় তুলে নিতে হবে আকাশ হেমরন, অঙ্কন ভট্টাচার্যদের। শুধু জয় নয় তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে । সেক্ষেত্রে ড্র হতে হবে মোহনবাগান-মহামেডান ম্যাচ। ড্র করতে হবে ভবানীপুর-ইউনাইটেড স্পোর্টস ম্যাচ। সেই ক্ষেত্রে সুপার সিক্সের শেষ দিন যে মহারণ তা বলার অপেক্ষা রাখে না।

189 Views 0 Likes 0 Comments

Related News

চুক্তি শেষ হলেই বিদায় পাকা আগরকারের! নয়া নির্বাচক প্রধানের খোঁজে বিসিসিআই
খেলা

চুক্তি শেষ হলেই বিদায় পাকা আগরকারের! নয়া নির্বাচক প্রধানের খোঁজে বিসিসিআই

আগরকারের সঙ্গে বিসিসিআইয়ের দূরত্ব তৈরি হয়েছে, এমন জল্পনা চলছে গত কয়েক দিন ধরেই। বিশেষ করে, ক্রিকেটারদের ফিটনেস এবং সূচি নিয়ে বোর্ডের সঙ্গে তাঁর মতপার্থক্যের খবর প্রকাশ্যে এসেছে বার বার।

১৮ সেপ্টে ২০২৬, ১১:০৫ পিএম · 2 মিনিট
"আইসিসিকে জানানো হল না কেন?" জুয়া-কাণ্ডে তদন্তকারীদেরই কাঠগড়ায় তুললেন অভিযুক্ত রিজওয়ান
খেলা

"আইসিসিকে জানানো হল না কেন?" জুয়া-কাণ্ডে তদন্তকারীদেরই কাঠগড়ায় তুললেন অভিযুক্ত...

স্পোর্টস ডেস্ক: হিন্দিতে একেই হয়ত বলে, 'উল্টা চোর কোতোয়াল কো ডাটে'। অনলাইন জুয়া-কাণ্ডে এ বার তদন্তকারী সংস্থাকেই পাল্টা প্রশ্ন করলেন অভিযুক্ত মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (...

১৮ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
'সব বল মেরো না!' গুরু যুবির মন্ত্রেই আগুন অভিষেকের ব্যাটে
খেলা

'সব বল মেরো না!' গুরু যুবির মন্ত্রেই আগুন অভিষেকের ব্যাটে

অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু থেকেই আফগান বোলিংকে কার্যত ছিন্নভিন্ন করে দেন অভিষেক। ৯ টি বাউন্ডারি এবং ১১টি সুবিশাল ছক্কায় মাত্র ৩০ বলেই তিন অঙ্কে পৌঁছে গড়ে ফেলেন টেস্ট খেলুড়ে দেশগুলির মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতরানের রেকর্ড।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট
লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল
খেলা

লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল

স্পোর্টস ডেস্ক: বিশেষজ্ঞদের দাবি, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কে কাকে সরিয়ে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে নিজেকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করবেন, লড়াইটা সেখানেই। কিন্তু বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্...

১৮ সেপ্টে ২০২৬, ০৫:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.