JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০১:১৯ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

চুক্তি শেষ হলেই বিদায় পাকা আগরকারের! নয়া নির্বাচক প্রধানের খোঁজে বিসিসিআই

চুক্তি শেষ হলেই বিদায় পাকা আগরকারের! নয়া নির্বাচক প্রধানের খোঁজে বিসিসিআই
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: জল্পনাই সত্যি হল শেষপর্যন্ত। ভারতীয় ক্রিকেটের নির্বাচক প্রধান হিসেবে অজিত আগরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ অক্টোবর। এর পরেও তিনি দায়িত্বে থেকে যাবেন কি না, সে বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে তাঁর আলোচনা হলেও শেষ পর্যন্ত পদ ছাড়ার সিদ্ধান্তই নিয়েছেন আগরকার, এমনই দাবি একটি সর্বভারতীয় গণমাধ্যমের। বিশ্বকর্মা পুজোর দিনই মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভার শেষে অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, আগরকারের বিদায়ের পর নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বোর্ড।

আগরকারের সঙ্গে বিসিসিআইয়ের দূরত্ব তৈরি হয়েছে, এমন জল্পনা চলছে গত কয়েক দিন ধরেই। বিশেষ করে, ক্রিকেটারদের ফিটনেস এবং সূচি নিয়ে বোর্ডের সঙ্গে তাঁর মতপার্থক্যের খবর প্রকাশ্যে এসেছে বার বার। ইংল্যান্ড সফরের পর বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে আগরকারের অনুপস্থিতি সেই জল্পনা আরও বাড়ায়। তবে শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, "হাতে আরও ১৫ দিন সময় রয়েছে। ক্রিকেটের দুনিয়ায় ১৫ দিন অনেকটা সময়। উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" এমনকি তিনি এও জানান, এ দিনের বৈঠকে নির্দিষ্ট কোনও ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি।

এর পরই সামনে এসেছে উক্ত সংবাদমাধ্যমের রিপোর্ট। সেখানে একটি সূত্রের দাবি, মেয়াদ শেষ হওয়ার পর আগরকার নিজেই পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে তাঁর ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর বিদায় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে ভারতীয় বোর্ড। উল্লেখ্য, বুধবারই দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল বেছে নিয়েছিলেন আগরকার। তখনই মনে করা হচ্ছিল যে, এটিই হয়তো তাঁর শেষ নির্বাচনী বৈঠক। তবে আগরকারের উত্তরসূরি হিসেবে কে আসতে চলেছেন তা এখনও স্পষ্ট নয়।

আলোচনা চলছে বেশ কয়েকটি নাম নিয়ে। এর মধ্যে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল অন্যতম প্রধান দাবিদার বলে সূত্রের খবর। তবে শুধু নির্বাচক প্রধানের পদই নয়। চর্চায় জুনিয়র নির্বাচক কমিটিও। এ বিষয়ে এ দিন গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে বোর্ড। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। যেখানে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ইন্টারভিউ নেবে সম্ভাব্য প্রার্থীদের। সাইকিয়া জানিয়েছেন, জুনিয়র নির্বাচক পদে ইতিমধ্যেই জমা পড়েছে বিপুল সংখ্যক আবেদন। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে। পাশাপাশি ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষের নিয়োগ নিয়েও বোর্ডের অবস্থান স্পষ্ট করেছেন সাইকিয়া। অসমের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার শুভদীপকে আপাতত স্বল্পমেয়াদি চুক্তিতেই দায়িত্ব দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সফরের পর তাঁকে নিয়ে পর্যালোচনা করা হবে। পারফরম্যান্স সন্তোষজনক হলে তাঁকে এক দিনের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখা হতে পারে।

এ ছাড়া রাঁচি থেকে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির টেস্ট ম্যাচ সরিয়ে দেওয়ার খবরও উড়িয়ে দিয়েছে বিসিসিআই। আগামী বছরের ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে ম্যাচটি হওয়ার কথা। সম্প্রতি শোনা গিয়েছিল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাঁচিতে খেলতে চাইছে না। তবে সাইকিয়া স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন, মাঠ বদলের জন্য কোনও অনুরোধ বোর্ডের কাছে অন্ততঃ এখনও পর্যন্ত আসেনি। বোর্ড সচিবের কথায়, “আরও ছ’মাস সময় রয়েছে। কয়েক দিন পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখনও রাঁচি টেস্ট সরানোর কোনও অনুরোধ আমরা পাইনি।”

104 Views 0 Likes 0 Comments

Related News

আগামীকাল কলকাতা লিগের মহারণ, কোন সমীকরণে দাড়িয়ে লিগ? শিরোপার দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে ?
খেলা

আগামীকাল কলকাতা লিগের মহারণ, কোন সমীকরণে দাড়িয়ে লিগ? শিরোপার দৌড়ে কে এগিয়ে, কে পিছ...

এদিকে সুপার সিক্সে দু'টি ম্যাচে ড্র করে ২ পয়েন্ট সংগ্রহ ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে লাল-হলুদের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা বেশ কঠিন। শুধু জয়ই নয়, তাকিয়ে থাকতে হবে লিগের বাকি ম্যাচের দিকে। লিগ টাইটেল জয় করতে হলে আগামীকাল লাল-হলুদকে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে হবে বড় ব্যবধানে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:০৯ পিএম · 2 মিনিট
"আইসিসিকে জানানো হল না কেন?" জুয়া-কাণ্ডে তদন্তকারীদেরই কাঠগড়ায় তুললেন অভিযুক্ত রিজওয়ান
খেলা

"আইসিসিকে জানানো হল না কেন?" জুয়া-কাণ্ডে তদন্তকারীদেরই কাঠগড়ায় তুললেন অভিযুক্ত...

স্পোর্টস ডেস্ক: হিন্দিতে একেই হয়ত বলে, 'উল্টা চোর কোতোয়াল কো ডাটে'। অনলাইন জুয়া-কাণ্ডে এ বার তদন্তকারী সংস্থাকেই পাল্টা প্রশ্ন করলেন অভিযুক্ত মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (...

১৮ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
'সব বল মেরো না!' গুরু যুবির মন্ত্রেই আগুন অভিষেকের ব্যাটে
খেলা

'সব বল মেরো না!' গুরু যুবির মন্ত্রেই আগুন অভিষেকের ব্যাটে

অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু থেকেই আফগান বোলিংকে কার্যত ছিন্নভিন্ন করে দেন অভিষেক। ৯ টি বাউন্ডারি এবং ১১টি সুবিশাল ছক্কায় মাত্র ৩০ বলেই তিন অঙ্কে পৌঁছে গড়ে ফেলেন টেস্ট খেলুড়ে দেশগুলির মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতরানের রেকর্ড।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট
লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল
খেলা

লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল

স্পোর্টস ডেস্ক: বিশেষজ্ঞদের দাবি, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কে কাকে সরিয়ে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে নিজেকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করবেন, লড়াইটা সেখানেই। কিন্তু বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্...

১৮ সেপ্টে ২০২৬, ০৫:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.