JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৬ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

বাদল অধিবেশনে একগুচ্ছ বিল! নতুন কোন আইন আনছে মোদি সরকার?

বাদল অধিবেশনে একগুচ্ছ বিল! নতুন কোন আইন আনছে মোদি সরকার?

কয়েকদিন পরেই পার্লামেন্টে বসছে বাদল অধিবেশন। তার আগেই আইন প্রণয়নে আক্রমণাত্মক অবস্থান নিল কেন্দ্র। লোকসভার সচিবালয়ের জারি করা বুলেটিনে জানানো হয়েছে, আসন্ন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ, আলোচনা এবং পাশ করানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল জাতীয় সম্মানের অবমাননা (সংশোধনী) বিল, যার মাধ্যমে ১৯৭১ সালের আইন সংশোধন করে সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এবং জাতীয় সঙ্গীতের অবমাননার ক্ষেত্রে আরও কঠোর শাস্তির বিধান আনার প্রস্তাব রাখা হয়েছে।

লোকসভার বুলেটিন অনুযায়ী, আপাতত পাঁচটি বিলকে আলোচনা ও পাশের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ (সংশোধনী) বিল, যেখানে নির্ধারিত সময়ের পরে জন্ম বা মৃত্যুর নথিভুক্তির ক্ষেত্রে আরও কঠোর নিয়ম কার্যকর করার প্রস্তাব রয়েছে। এছাড়াও ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা এমএসএমইতে উন্নয়ন, আয়কর আইন সংশোধন এবং সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিলও সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

এ ছাড়াও সরকারের নজরে রয়েছে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল। এই বিলে ইউজিসি, এআইসিটিই-সহ উচ্চশিক্ষার একাধিক নিয়ন্ত্রক সংস্থার পরিবর্তে একটি একক নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব রয়েছে। যদিও বিলটি এখনও যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন। অন্ধ্রপ্রদেশ সরকারের আপত্তির জেরে জেপিসির রিপোর্ট চূড়ান্ত করার নির্ধারিত দিন ১৭ জুলাই থেকে পিছিয়ে ২০ জুলাই করা হয়েছে। পাশাপাশি বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধনী বিলও এই অধিবেশনেই পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

অন্যদিকে, বাদল অধিবেশন শুরুর আগেই সাংসদদের জন্য কড়া আচরণবিধি জারি করেছে লোকসভার সচিবালয়। নতুন নির্দেশিকায় প্ল্যাকার্ড প্রদর্শন, বিক্ষোভ, সংসদ চত্বরে ধরনা, আগ্নেয়াস্ত্র বহন, ধর্মীয় আচার পালন, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা অবমাননাকর পোস্টার ও স্লোগান ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংসদের গেটের সামনে কোনও ধরনের প্রতিবাদ কর্মসূচিও করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

61 Views 0 Likes 0 Comments

Related News

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি
দেশ

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি

দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপর গুজরাটেও এই বিধি চালু হয়েছে। অসমেও UCC পাশ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশে আবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট
একই দিনে কুকি জনজাতির ৪ জনকে গুলি করে খুন, জখম ৬ বছরের শিশুও
দেশ

একই দিনে কুকি জনজাতির ৪ জনকে গুলি করে খুন, জখম ৬ বছরের শিশুও

ইম্ফল: অশান্তির আবহ কাটার কোনও লক্ষণ নেই মণিপুরে। গত ২৪ ঘণ্টায় তামেনলং জেলায় পৃথক দু’টি হামলার ঘটনায় কুকি জনজাতির চার জনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় গুলিবিদ্ধ হয়েছে ছ’বছরের এক শিশুও। তাকে হাসপাতালে ভর্তি করা হ...

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৪ এএম · 2 মিনিট
রাস্তা ছেড়ে পালানোর সুযোগই দিল না গাড়ি! বাইকারকে ধাওয়া করে ধাক্কা, ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর ঘটনা
দেশ

রাস্তা ছেড়ে পালানোর সুযোগই দিল না গাড়ি! বাইকারকে ধাওয়া করে ধাক্কা, ক্যামেরায় ধরা...

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে এবং ভিডিয়োর সাহায্যে দুর্ঘটনাস্থলের সঠিক অবস্থান যাচাই করা হচ্ছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম · 2 মিনিট
একই ফ্রেমে মোদী-শি-পুতিন, হাসি-আলিঙ্গনে জমল রসায়ন! ব্রিক্‌সের মঞ্চে কি বার্তা দিল ‘তিন শক্তি’?
দেশ

একই ফ্রেমে মোদী-শি-পুতিন, হাসি-আলিঙ্গনে জমল রসায়ন! ব্রিক্‌সের মঞ্চে কি বার্তা দিল...

রবিবার শেষ হয়েছে নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিক্‌স সম্মেলন। ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ১১টি দেশের রাষ্ট্রনেতারা অংশ নেন। সম্মেলনের বিভিন্ন পর্বে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.