স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে বড় পরিবর্তনের সুর বাজছে। যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ মাউরিসিও পোচেত্তিনো ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত এবং আগ্রহী। বর্তমান কোচ মাইকেল ক্যারিককে সাবেকি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মিডফিল্ডারকে বরখাস্ত করার প্রক্রিয়া চূড়ান্ত হলেই আর্জেন্টাইন এই কোচের ওল্ড ট্র্যাফোর্ডে আসার পথ প্রশস্ত হবে।
চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে রেড ডেভিলরা। গত আগস্টের পর থেকে লিগে কোনো জয়ের মুখ না দেখায় পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে নেমে রেলিগেশন জোনে অবস্থান করছে ক্লাবটি, যা ১৯৮৬-৮৭ সেজেনের পর এই পর্যায়ে ক্লাবটির সর্বনিম্ন অবস্থান।
হঠাৎই এই ভরাডুবির জেরে ক্লাবের সহ-মালিক স্যার জিম র্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স মোনাকোতে একটি জরুরি বৈঠকে বসেছেন। সূত্রমতে, বেরাদা এবং উইলকক্স ৪৫ বছর বয়সী ক্যারিককে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন। ক্যারিকের বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই পোচেত্তিনোকে নিয়োগের চূড়ান্ত পদক্ষেপ নেবে ইউনাইটেড কর্তৃপক্ষ। যদিও শেষ ম্যাচে অ্যাষ্টন ভিলার সাথে ঘরের ম্যাচে স৪ গোল হজমের পরেও ফিরে এসেছিলো ম্যান ইউ দারুন ভাবে, ক্যারিককে দেখে মনে হয়েছিল হয়তো পরের ম্যাচে ছন্দে ফিরবে রেড-ডেভিলরা, তার মাঝেই এই খবরে কিছুটা অস্বস্তিতেই পড়েছে ভক্তদের একাংশ।
গত আগস্ট মাসেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সাথে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছিলেন ৫৪ বছর বয়সী পোচেত্তিনো। মাত্র তিন মাস আগে চুক্তি নবায়ন করলেও, তাঁর চুক্তিতে এমন কিছু বিশেষ শর্ত বা 'রিলিজ ক্লজ' রাখা হয়েছে যা তাঁকে শীর্ষ পর্যায়ের বড় কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণের সুযোগ দেয়। পোচেত্তিনোকে যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে মুক্ত করতে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রায় ১ কোটি মার্কিন ডলার ভারতীয়মুদ্রায় ৯৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া তাঁর কোচিং স্টাফদের আনতে আরও প্রায় ২০ লাখ ডলার খরচ হতে পারে। মার্কিন ফুটবল ফেডারেশন অর্থাৎ ইউএস সকার ইতোমধ্যেই ইউনাইটেডের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছে এবং পোচেত্তিনো চলে গেলে বিকল্প কোচ নিয়োগের পরিকল্পনাও তৈরি করে রেখেছে। দীর্ঘদিনের অপূর্ণ স্বপ্ন পূরণের পথে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার গুঞ্জন পোচেত্তিনোর জন্য নতুন নয়। এর আগেও তিনবার- ২০১৮ সালে জোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর, ২০২২ সালে এরিক টেন হাগকে নিয়োগের আগে এবং ২০২৪ সালে টেন হাগের বিদায়ের পর, তাঁর সাথে বেশ কয়েকবার আলোচনা করেছিল ইউনাইটেড। প্রতিবারই কোনো না কোনো কারণে তা বাস্তবে রূপ নেয়নি। প্রিমিয়ার লিগে সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পার এবং চেলসির মতো ক্লাবে কোচিং করানোর দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে পোচেত্তিনোর। বিশেষ করে টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার কৃতিত্ব তাঁকে ইংলিশ ফুটবলে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছিল।বর্তমানে পোচেত্তিনো হাইতির বিপক্ষে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচের জন্য যুক্তরাষ্ট্র দলকে প্রস্তুত করছেন। তবে ক্যারিকের বিদায় নিশ্চিত হওয়া মাত্রই ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে পোচেত্তিনোর নতুন যাত্রা শুরু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।




