দিল্লি, নিউজ ডেস্ক: দিল্লির বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চারিদিক। বিরোধীদের একের পর এক আটকের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিরোধী নেতাদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রবীণ আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী। চার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিরোধী নেতার প্রতিরোধমূলক আটককে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। রবিবার, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।
https://x.com/barandbench/status/2108926460476150119
এ বিষয়ে মেনকা গুরুস্বামীর বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার খর্ব করতে প্রতিরোধমূলক আটককে হাতিয়ার করা যায় না। বিশেষত, যাঁরা একসময় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন, তাঁদের ক্ষেত্রেও এভাবে পুলিশি পদক্ষপ কখনওই কাম্য নয়। এই ঘটনার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে ধরেছেন তিনি।
দিল্লিতে সংঘটিত হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধী নেতাদের আটক এবং পুলিশি হস্তক্ষেপ রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি মহলে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। এবার এই বিতর্ক পৌঁছল দেশের সর্বোচ্চ আদালতে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়েছে। আগামী দিনে এই ঘটনার মোড় কোন দিকে নাই সেটাই দেখার।