JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:২৬ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

‘আমাকে এ ভাবে ছোঁবে না’! বিশ্বকাপে এল এম টেনের মন্তব্যে ফিরল কলকাতার 'মেসি-কাণ্ডে'র স্মৃতি

‘আমাকে এ ভাবে ছোঁবে না’! বিশ্বকাপে এল এম টেনের মন্তব্যে ফিরল কলকাতার 'মেসি-কাণ্ডে'র স্মৃতি

বিশ্বকাপের ঘটনায় ফের আলোচনায় কলকাতার 'মেসি-কাণ্ড'। রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাবো ভার্দের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস লড়াইয়ে সেই ম্যাচ জয়ের পর প্রি কোয়ার্টার ফাইনালে মিশরকেও হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন মেসিরা। এ দিকে এরই মধ্যে ভাইরাল হল কাবো ভার্দে ম্যাচে এল এম টেন এবং আফ্রিকার দলটির ডিফেন্ডার রবের্তো লোপেজের একটি ছোট্ট কথোপকথন। যেখানে লিও সরাসরি তাঁকে স্পর্শ করতে নিষেধ করেছিলেন বলে জানাচ্ছেন লোপেজ।

লোপেজ জানিয়েছেন, ম্যাচ চলাকালীন নিছক কৌতূহলবশতই মেসিকে হালকা ধাক্কা দিয়ে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন তিনি। তাঁর কথায়, এত কাছ থেকে মেসিকে দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু সেই আচরণ ভাল চোখে দেখেননি আর্জেন্টাইন অধিনায়ক। লোপেজের দাবি, মেসি তাঁকে বলেন, ‘‘এটা ফাউল। এখানে বল নেই। এ ভাবে আমাকে ছুঁতে পার না। আমাকে এ ভাবে স্পর্শ করবে না।’’ প্রথমে তাঁর মনে হয়েছিল, প্রতিপক্ষকে মানসিক ভাবে বিভ্রান্ত করারই চেষ্টা করছেন মেসি।

তবে বিরতির সময় ছবিটা বদলে যায়। লোপেজ নিজেই মেসির কাছে গিয়ে জানান, তাঁর উদ্দেশ্য ফাউল করা নয়। শুধু একবার ছুঁয়ে দেখা। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তাঁর কাছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। সেই কথার অর্থ বুঝেছিলেন মেসি। ভুল বোঝাবুঝি মিটিয়ে দু'জনের মধ্যে হাত মেলানোও হয়। মাঠের উত্তেজনা সেখানেই শেষ হয়ে যায়।

মেসিকে সামনে থেকে দেখে মুগ্ধ হওয়ার কথা অকপটেই স্বীকার করেছেন লোপেজ। এ দিকে এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে গত ডিসেম্বরের কলকাতাকে। রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মেসির কোমরে এবং কাঁধে হাত দিয়েছিলেন। এ দিকে লাতিন আমেরিকার সংস্কৃতিতে পুরুষদের ক্ষেত্রেও কোমরে হাত দেওয়াকে খারাপ স্পর্শ গণ্য করা হয়। মাত্র কয়েকদিন আগেই সে বিষয়ে বিধাননগর পুলিশের কাছে ইমেইলে লিখিত অভিযোগ জানিয়েছে খোদ টিম মেসি। বিশ্বকাপের মঞ্চে ব্যাপারটা সে রকম না ঘটলেও ফের যেন উস্কে দিল কলকাতার 'মেসি-কাণ্ডে'র স্মৃতি।

192 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.