JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম
Breaking
৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের! UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI ৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের! UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনের কনটেন্ট দেখলেই পুলিশে খবর

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনের কনটেন্ট দেখলেই পুলিশে খবর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: অনলাইনে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত কনটেন্ট নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে মেটা। কেন্দ্রের চাপের মুখে সিদ্ধান্ত বদলে শিশুদের যৌন নির্যাতন কিংবা নিরাপত্তা সংক্রান্ত কোনও বিষয় নজরে এলেই পুলিশ বা সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থাকে জানাবে মেটা।

সম্প্রতি ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত বেআইনি কনটেন্ট প্রচারের অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনায় গত জুলাই মাসে মেটা কর্তৃপক্ষকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। পাশাপাশি ওই ধরনের বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল।

এরপরও পরিস্থিতি পুরোপুরি বদলায়নি বলে অভিযোগ ওঠে। বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত অগস্টেও ইনস্টাগ্রামে ২৫০-র বেশি এই ধরনের বিজ্ঞাপন দেখা গিয়েছিল। বিজ্ঞাপনগুলিতে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছিল এবং সেগুলিতে ক্লিক করলে ব্যবহারকারীরা টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে পৌঁছে যাচ্ছিলেন।

অভিযোগ ছিল, মাত্র ৯৯ টাকার বিনিময়ে বেআইনি কনটেন্ট বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল। অথচ নিয়ম অনুযায়ী বিজ্ঞাপন প্রকাশের আগে যথাযথ যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কথা। বিষয়টি প্রকাশ্যে আসার পর মেটার বিজ্ঞাপন যাচাই ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে।

এরপরই মেটার কাছে জবাব চায় কেন্দ্র। কীভাবে এই ধরনের বিজ্ঞাপন সমাজমাধ্যমে প্রকাশের অনুমতি পেল, তা নিয়েও ব্যাখ্যা চাওয়া হয়। কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, অনলাইনে শিশুদের নিরাপত্তার সঙ্গে কোনও ধরনের আপস বরদাস্ত করা হবে না।

এবার সেই চাপের মধ্যেই মেটার তরফে বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, শিশুদের যৌন নিগ্রহ বা নিরাপত্তা সংক্রান্ত অপরাধের কোনও বিষয় নজরে এলে তা আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানো হবে।

মেটা জানিয়েছে, এই ধরনের অভিযোগ ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) পরিচালিত সাইবার অপরাধ সংক্রান্ত পোর্টালে জানানো হবে। এই পোর্টাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি বিভিন্ন রাজ্যের পুলিশ ও তদন্তকারী সংস্থাও ব্যবহার করে।

মেটার এক মুখপাত্র জানিয়েছেন, সমাজমাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দেন। শিশুদের বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।

কেন্দ্রের তরফেও বার্তা স্পষ্ট যে কোনও সমাজমাধ্যম প্ল্যাটফর্ম শিশুদের সুরক্ষায় সক্রিয় পদক্ষেপ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে আগামী দিনে ইনস্টাগ্রাম-সহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত নজরদারি আরও কড়া হয় কি না, সেটাই এখন দেখার।

29 Views 0 Likes 0 Comments

Related News

আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন
দেশ

আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন

বিহার, নিউজ ডেস্ক: সামনে রাখা একটি বিশাল ছবি। তা ঘিরে জড়ো হয়েছেন বেশ কিছু জন। কারও হাতে পুজোর জন্য সামগ্রী,  আবার কেউ ব্যস্ত আরতির প্রস্তুতিতে। কিন্তু, হঠাৎ সেই দৃশ্য বদলে গেল আরও চমকপ্রদ আয়োজনে। যা দেখে প্রথমে অ...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:১৯ পিএম · 2 মিনিট
মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের!
দেশ

মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের!

নয়াদিল্লি: উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়। এরপরই দিল্লি...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট
UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI
দেশ

UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI

নয়াদিল্লি: UPI ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। অনলাইনে টাকা পাঠানো বা দোকানে QR কোড স্ক্যান করে পেমেন্ট করার সময় সাধারণ গ্রাহকের পকেট থেকে নতুন করে কোনও সরাসরি চার্জ নেওয়া হবে না বলে জানানো হয়েছে। UPI লেনদেনে ফি নি...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৬ পিএম · 2 মিনিট
₹১৫ হাজার থেকে ₹২৫ হাজার হতে পারে বেতনসীমা, আপনার হাতে কত টাকা কমবে?
দেশ

₹১৫ হাজার থেকে ₹২৫ হাজার হতে পারে বেতনসীমা, আপনার হাতে কত টাকা কমবে?

নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF-এর নিয়মে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমান ₹১৫,০০০ টাকার বেতনসীমা বাড়িয়ে ₹২৫,০০০ করার প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা চলছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.