JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

কমনওয়েলথে সংযম, এশিয়াডের জন্য শক্তি বাঁচাচ্ছেন মীরাবাঈ

কমনওয়েলথে সংযম, এশিয়াডের জন্য শক্তি বাঁচাচ্ছেন মীরাবাঈ

গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে টানা তৃতীয় সোনা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলেও নিজের সমস্ত শক্তি উজাড় করে দিতে রাজি নন মীরাবাঈ চানু। টোকিয়ো অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় ভারোত্তোলক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর আসল লক্ষ্য সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমস। তাই কমনওয়েলথ গেমসে বহু প্রতীক্ষিত ৯০ কেজি স্ন্যাচ তোলার ঝুঁকি তিনি নেবেন না।

মীরাবাঈ বলেন, ‘‘কমনওয়েলথ গেমসে আমি শতভাগ উজাড় করে দেব না। আমার পুরো প্রস্তুতি এশিয়ান গেমসকে সামনে রেখেই। সেখানে শরীর যেমন সাড়া দেবে, সেই অনুযায়ী খেলব। তবে এশিয়ান গেমসে ৯০ কেজি স্ন্যাচ তোলার চেষ্টা অবশ্যই করব।’’ তাঁর ঝুলিতে রয়েছে অলিম্পিকের রুপো, বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক এবং কমনওয়েলথ গেমসের তিনটি পদক। কেবল এশিয়ান গেমসের পদকই এখনও অধরা।

কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি বিভাগে মীরাবাঈ কার্যত অপ্রতিরোধ্য। নিয়মমাফিক লিফট সম্পূর্ণ করলেই তাঁর টানা তৃতীয় সোনা এবং কমনওয়েলথে চতুর্থ পদক নিশ্চিত হওয়ার কথা। কিন্তু মাত্র দু'মাস পরেই এশিয়ান গেমস হওয়ায় অযথা ঝুঁকি নিতে নারাজ তিনি। সেখানে চিন, থাইল্যান্ড এবং উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে দিতে চান ভারতের তারকা ভারোত্তোলক।

এশিয়াডের পর বড় পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন মীরাবাঈ। লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে ওজন বিভাগের পরিবর্তনের কারণে তিনি স্থায়ীভাবে ৫৩ কেজি বিভাগে উঠে যাবেন। দীর্ঘদিন ৪৮ ও ৪৯ কেজি বিভাগে নামার জন্য কঠোর ডায়েট এবং ওজন নিয়ন্ত্রণ করতে গিয়ে শরীরের উপর যে প্রবল চাপ পড়েছে, সেটাও স্বীকার করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘ওজন ধরে রাখা ভীষণ কঠিন। খেলোয়াড়ের জীবনের অর্ধেকটাই যেন এতে কেটে যায়। ৫৩ কেজিতে উঠতে পারলে অনেকটাই স্বস্তি পাব। যদিও সেখানে প্রতিযোগিতা আরও কঠিন হবে।’’

ভারতীয় ভারোত্তোলকদের একাধিক ডোপিং-কাণ্ডের জেরে কমনওয়েলথ গেমসে দেশের কোটা কমে যাওয়ার প্রসঙ্গেও সতর্কবার্তা দিয়েছেন মীরাবাঈ। তাঁর আবেদন, প্রত্যেক খেলোয়াড় যেন খাওয়া-দাওয়ার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকেন। কারণ, একটি ভুলই গোটা কেরিয়ার শেষ করে দিতে পারে। তাই শর্টকাট নয়, কঠোর পরিশ্রমের উপরেই ভরসা রাখার বার্তা দিয়েছেন ভারতের অন্যতম সফল এই ভারোত্তোলক।

15 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.