JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০১:৩৬ এএম
Breaking
Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য? Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য?

অঙ্কুশের সোনাজয়ে উচ্ছ্বসিত মোদি, তরুণ প্রজন্মকে দিলেন বিশেষ বার্তা

অঙ্কুশের সোনাজয়ে উচ্ছ্বসিত মোদি, তরুণ প্রজন্মকে দিলেন বিশেষ বার্তা

একই দিনে সাত-সাতটি সোনা জিতে শনিবার কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছে ভারতীয় বক্সিং। আর সেই ইতিহাসের অন্যতম শরিক অঙ্কুশ পাংঘাল। ফাইনালে ইংল্যান্ডের দিমেজি শিতুকে হারিয়ে পুরুষদের ৮০ কেজি বিভাগে সোনা জিতে নেন তিনি। এই সাফল্যের জন্য এ বার তাঁকে অভিনন্দন জানালেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার দিনটি আক্ষরিক অর্থেই ছিল ভারতীয় বক্সিংয়ের 'সোনার দিন'। লাভলিনা বরগোঁহাই আর যদুমনি সিংকে রুপোতে সন্তুষ্ট থাকতে হলে বক্সিং থেকে এ দিন মোট ৭টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। যার একটি অঙ্কুশের হাত ধরেই। ফাইনালের মঞ্চে ইংরেজ প্রতিপক্ষকে তিনি হারান ৪-১ ব্যবধানে। এর পরই রবিবার অঙ্কুশকে জয়ের শুভেচ্ছা জানালেন মোদি।

সমাজ মাধ্যমে অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছেন, "২০২৬ সালের কমনওয়েলথ গেমসে পুরুষদের ৮০ কেজি বক্সিং বিভাগে স্বর্ণপদক জয়ের জন্য অঙ্কুশ পাংঘালকে আন্তরিক অভিনন্দন জানাই। গোটা প্রতিযোগিতাজুড়ে তাঁর শক্তি, দক্ষতা এবং নৈপুণ্য সত্যিই প্রশংসার যোগ্য ছিল। তাঁর আগামী দিনের সব প্রচেষ্টার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। তাঁর এই কৃতিত্ব আরও অনেক তরুণ বক্সারকে উৎকর্ষের লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক।"

সোনা পেলেও ফাইনালে শিতুর সামনে যথেষ্টই বেগ পেতে হয়েছে অঙ্কুশকে। প্রথম রাউন্ড ৫-০ ব্যবধানেই জিতে নিয়েছিলেন শিতু। একবার নকডাউনও করেন অঙ্কুশকে। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই ঘুরে দাঁড়ান ভারতীয় বক্সার। শেষ পর্যন্ত ধৈর্য্য রেখেই সোনা ছিনিয়ে নেন তিনি।

41 Views 0 Likes 0 Comments

Related News

Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা
ময়দান

Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা

স্পোর্টস ডেস্ক: রঞ্জি ট্রফিতে বাংলার জয়রথ থামার আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষার সামনে অভিমন্যু ঈশ্বরণরা। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে শেষ হয়ে যাওয়ার ...

০৪ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন
ময়দান

Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন

স্পোর্টস ডেস্ক:নিজের ক্রিকেটজীবনে একাধিক অধিনায়কের নেতৃত্বে খেলেছেন শচীন তেন্ডুলকর। তাঁদের মধ্যে দু’জনকে আলাদা করে বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। প্রিয় অধিনায়কদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনিক...

০৪ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 3 মিনিট
India vs New Zealand: বৃষ্টির মধ্যে খেলা চালানোয় ক্ষুব্ধ কোহলি-শুভমান
ময়দান

India vs New Zealand: বৃষ্টির মধ্যে খেলা চালানোয় ক্ষুব্ধ কোহলি-শুভমান

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির মধ্যে মাঠে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেন বিরাট কোহলি ও শুভমান গিল। অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ডের প্রথম এক দিনের ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল দুই ভা...

০৪ নভে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
Abhishek Porel: মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচানোর লড়াইয়ে ভরসা একমাত্র পোড়েল
ময়দান

Abhishek Porel: মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচানোর লড়াইয়ে ভরসা একমাত্র পোড়েল

নিউজ ডেস্ক: রনজি ট্রফিতে টানা জয়ের ছন্দে বড় ধাক্কা খাওয়ার মুখে বাংলা। মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে কার্যত কোণঠাসা অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হওয়ার পর বোলাররা লড়াইয়ে ফেরালেও ব্যাটারদের ব্যর্থ...

০৪ নভে ২০২৬, ০৭:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.