JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

মুম্বই থেকে অর্ডার, বৃষ্টিতে ভিজে ডেলিভারি! এবার ককরোচদের পাশে গোটা দেশ?

মুম্বই থেকে অর্ডার, বৃষ্টিতে ভিজে ডেলিভারি! এবার ককরোচদের পাশে গোটা দেশ?

নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টির সমর্থক ও আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এগিয়ে এসেছেন। তাঁদের অনেকের সঙ্গেই আন্দোলনকারীদের ব্যক্তিগত পরিচয় নেই, তবুও যেন সাহায্যের হাত বাড়িয়েই অনেকে বিক্ষোভে পা মেলাচ্ছেন নিজেদের মতো করে। এবার অনলাইনে খাবারের অর্ডার দিয়ে আন্দোলনস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেলেন মুম্বইয়ের এক মানবিক ব্যক্তি। আর প্রবল বৃষ্টির মধ্যে আন্দোলনকারীদের সেই খাবার পৌঁছে দিলেন ডেলিভারি বয়রা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, বিভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি কর্মীরা যন্তর মন্তরে পৌঁছে আন্দোলনকারীদের হাতে আগে থেকেই মূল্য পরিশোধ করা খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন। দীর্ঘ সময় ধরে অবস্থান-বিক্ষোভে থাকা কেউ যাতে অনাহারে না থাকেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে রেইনকোট ও হেলমেট পরে এক জোম্যাটো ডেলিভারি কর্মী আন্দোলনস্থলে খাবার পৌঁছে দিচ্ছেন। তিনি জানান, খাবারের অর্ডারটি দিয়েছেন মুম্বইয়ের বাসিন্দা অনুজ রাওয়াত। অনলাইনে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে তিনি অনুরোধ করেছিলেন, যন্তর মন্তরে যিনি ক্ষুধার্ত অবস্থায় আন্দোলন করছেন, তাঁর হাতে যেন খাবারটি তুলে দেওয়া হয়।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রশংসার ঢেউ উঠেছে। অনেকেই মন্তব্য করেছেন, রাজনৈতিক মতাদর্শ বা অবস্থান যাই হোক না কেন, সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল নজির। এই ঘটনা দেখে আরও অনেকেই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়াচ্ছেন।

উল্লেখ্য, নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির উদ্যোগে ২০ জুলাই যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিকে ঘিরেই রাজধানীতে উত্তেজনার সৃষ্টি হয়।এর আগে, ২৮ জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। প্রথমদিকে আন্দোলন সীমিত পরিসরে থাকলেও, ১৮ জুলাই ভোরে তাঁকে পুলিশ আটক করে সফদরজং হাসপাতালে ভর্তি করার পর আন্দোলন নতুন গতি পায় এবং বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

13 Views 0 Likes 0 Comments

Related News

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি
দেশ

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি

দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপর গুজরাটেও এই বিধি চালু হয়েছে। অসমেও UCC পাশ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশে আবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট
একই দিনে কুকি জনজাতির ৪ জনকে গুলি করে খুন, জখম ৬ বছরের শিশুও
দেশ

একই দিনে কুকি জনজাতির ৪ জনকে গুলি করে খুন, জখম ৬ বছরের শিশুও

ইম্ফল: অশান্তির আবহ কাটার কোনও লক্ষণ নেই মণিপুরে। গত ২৪ ঘণ্টায় তামেনলং জেলায় পৃথক দু’টি হামলার ঘটনায় কুকি জনজাতির চার জনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় গুলিবিদ্ধ হয়েছে ছ’বছরের এক শিশুও। তাকে হাসপাতালে ভর্তি করা হ...

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৪ এএম · 2 মিনিট
রাস্তা ছেড়ে পালানোর সুযোগই দিল না গাড়ি! বাইকারকে ধাওয়া করে ধাক্কা, ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর ঘটনা
দেশ

রাস্তা ছেড়ে পালানোর সুযোগই দিল না গাড়ি! বাইকারকে ধাওয়া করে ধাক্কা, ক্যামেরায় ধরা...

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে এবং ভিডিয়োর সাহায্যে দুর্ঘটনাস্থলের সঠিক অবস্থান যাচাই করা হচ্ছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম · 2 মিনিট
একই ফ্রেমে মোদী-শি-পুতিন, হাসি-আলিঙ্গনে জমল রসায়ন! ব্রিক্‌সের মঞ্চে কি বার্তা দিল ‘তিন শক্তি’?
দেশ

একই ফ্রেমে মোদী-শি-পুতিন, হাসি-আলিঙ্গনে জমল রসায়ন! ব্রিক্‌সের মঞ্চে কি বার্তা দিল...

রবিবার শেষ হয়েছে নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিক্‌স সম্মেলন। ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ১১টি দেশের রাষ্ট্রনেতারা অংশ নেন। সম্মেলনের বিভিন্ন পর্বে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.