JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:২২ এএম
Breaking
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

দীঘায় যুবকের রহস্য মৃত্যু কান্ডে পরিবারের চাঞ্চল্যকর দাবি, তদন্তে পুলিশ!

দীঘায় যুবকের রহস্য মৃত্যু কান্ডে পরিবারের চাঞ্চল্যকর দাবি, তদন্তে পুলিশ!

দীঘার রহস্য মৃত্যুকে ঘিরে নয়া মোড়। অজ্ঞাত পরিচিত যুবকের মিলল পরিচয়। টানা দুদিন ধরা চলা তদন্তের পর মৃত ব্যক্তির পরিচয় জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তমোজিৎ পাকড়াশি।‌ বয়স আনুমানিক ৩২ বছর। তিনি কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, গত ৫-ই আগস্ট মাইতিঘাটের কাছে সমুদ্রে একটি দেহ ভাসতে দেখেন নুলিয়ারা। দ্রুত দেহটি উদ্ধার করে তারা খবর দেয় দীঘা থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে ওই যুবকের শরীরে একাধিক আঘাতে চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। এটা কি নিতান্ত একটি দুর্ঘটনা নাকি এর নেপথ্যে  অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

দীঘা থানার পক্ষ থেকে ওই যুবকের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়। ওই যুবকের পকেট থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন পরীক্ষার জন্য পাঠানো হয়। যদিও সমুদ্রের জলে ফোনটি নষ্ট হয়ে গিয়েছিল তবে সিম কার্ড চালু ছিল। ‌ সেটি অন্য ফোনে লাগাতেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। ‌ এরপর পুলিশের পক্ষ থেকে ওই যুবকের পরিবারকে সমস্ত কিছু জানানো হয়। ‌

মৃত যুবকের পরিবার চাঞ্চল্যকর দাবি করেছে। পরিবারের দাবি, ওই যুবক দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিল। কাউকে কিছু না বলে মাঝেমধ্যেই সে বাড়ি থেকে বেরিয়ে যেত। ‌ আবার পরে ফিরে আসতো। কিন্তু এবার বাড়ি না ফেরায় উদ্বেগের মধ্যে ছিল পরিবারের সদস্যরা। ‌ শেষ পর্যন্ত পুলিশের ফোনে তারা জানতে পারে এই মর্মান্তিক পরিণতির কথা। ‌

এখন ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারবে পুলিশ। ‌ ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। যুবকের মৃত্যুর রহস্যের জট এখনো কাটেনি।

25 Views 0 Likes 0 Comments

Related News

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’
রাজ্য

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’

সুশ্রুতনগর, নিউজ ডেস্ক: একটি ফোন কল, মেসেজ, কিংবা মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঘটে যায় বিপত্তি। কখনও পরিচিত সংস্থার নাম করে, কখনও জরুরী কাজের অজুহাতে হাতিয়ে নেওয়া হতে পারে গোপন তথ্য। এমনই নানা কৌশল নিয়ে এবার বিশেষ পা...

২১ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড
রাজ্য

জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: দিন শুরু হচ্ছে এক সমস্যাকে সামনে রেখে আর দিনের শেষে যোগ হচ্ছে আরও এক আশঙ্কা। প্রয়োজনীয় দৈনন্দিন জলের জন্য অপেক্ষা এবং তার মধ্যেই জমে থাকা জল নিয়ে চিন্তা। বাড়ির বাইরে বেরোলেই মশার উপদ্রব, আর বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ পিএম · 2 মিনিট
তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
রাজ্য

তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

কোচবিহার, নিউজ ডেস্ক: রাতের অন্ধকার কাটার আগেই চোখে পড়ে বিপদের চিহ্ন। নদীর পাড়ের মাটিতে তৈরি হয়েছে ফাটল, কোথাও আবার মাটির সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। নদীর স্রোতের শব্দ যত বাড়ছে, ততই বাড়ছে আতঙ্ক। বাড়ির সামনে দাঁ...

২১ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা
রাজ্য

বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: সকাল থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বাড়তে থাকে ভিড়। একের পর এক মহিলা সেখানে এসে জড়ো হতে থাকেন। কারও হাতে কাগজপত্র, কারও হাতে আবেদন সংক্রান্ত নথি। মুখে ক্ষোভএবং সঙ্গে একাধিক অভিযোগ। ঠি...

২১ সেপ্টে ২০২৬, ০৮:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.