JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ১১:৪৮ পিএম
Breaking
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

সুশ্রুতনগর, নিউজ ডেস্ক: একটি ফোন কল, মেসেজ, কিংবা মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঘটে যায় বিপত্তি। কখনও পরিচিত সংস্থার নাম করে, কখনও জরুরী কাজের অজুহাতে হাতিয়ে নেওয়া হতে পারে গোপন তথ্য। এমনই নানা কৌশল নিয়ে এবার বিশেষ পাট দেওয়া হল একদল তরুণ-তরুণীকে। উদ্দেশ্য একটাই, ডিজিটাল দুনিয়ায় পা রাখার আগে বিপদের চিহ্ন চিনে নেওয়া।

ক্রমবর্ধমান সাইবার প্রতারণা ও অনলাইন অপরাধের বিরুদ্ধে সচেতনতা তুলে ধরতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সুশ্রুতনগরে আয়োজিত হলো বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচি। প্রশিক্ষণরত নার্সিং কর্মীদের নিয়ে এই উদ্যোগে অনলাইন পরিষেবা গ্রহণ করার সময় কিভাবে প্রতারণা এড়ানো যায়, সেই বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া থানার I/C, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোষ্টের OC, উত্তরায়ণ OP-এর OC, এবং NBMP নার্সিং স্কুলের প্রিন্সিপাল। তাঁদের উপস্থিতিতে প্রশিক্ষণরত নার্সিং কর্মীদের বিভিন্ন ধরনের কৌশল সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়।

সচেতনতা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল Cyber Awareness এর দশটি গোল্ডেন রুলস। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কি কি সর্তকতা প্রয়োজন, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি, UPI অনলাইন ব্যাঙ্কিং ব্যবহারের সময় নিরাপত্তা এবং OTP ,PIN, CVV ও পাসওয়ার্ড গোপন রাখার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়। এছাড়াও অপরিচিত নম্বর থেকে ফোন, সন্দেহজনক SMS , ফিশিং লিংক এবং আকর্ষণীয় অফারের আড়ালে থাকা প্রতারণা কিভাবে চেনা যায়, তা বোঝানো হয়। কেউ ব্যাংক আধিকারিক, পুলিশ, কাস্টমার কেয়ার বা অন্য কোনও প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে গোপন তথ্য চাইলেও, তা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়। সাইবার প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত অভিযোগ জানানোর গুরুত্ব তুলে ধরা হয়।

সাইবার সচেতনতা আরও সহজ ভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কর্মসূচিতে একটি সাইবার সচেতনতা কর্মসূচির স্বল্পদৈর্ঘ্য ভিডিও দেখানো হয়। এই ভিডিওর মাধ্যমে প্রতারণার বিভিন্ন কৌশল এবং তা থেকে বাঁচানোর উপায় তুলে ধরা হয়। আয়োজকদের বক্তব্য, স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদেরও নিয়মিত ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে হয়। তাই তাঁদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে নার্সিং কর্মীদের আরও সতর্ক ও দায়িত্বশীল ডিজিটাল ব্যবহারে অভ্যস্ত করা মূল লক্ষ্য।

6 Views 0 Likes 0 Comments

Related News

জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড
রাজ্য

জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: দিন শুরু হচ্ছে এক সমস্যাকে সামনে রেখে আর দিনের শেষে যোগ হচ্ছে আরও এক আশঙ্কা। প্রয়োজনীয় দৈনন্দিন জলের জন্য অপেক্ষা এবং তার মধ্যেই জমে থাকা জল নিয়ে চিন্তা। বাড়ির বাইরে বেরোলেই মশার উপদ্রব, আর বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ পিএম · 2 মিনিট
তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
রাজ্য

তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

কোচবিহার, নিউজ ডেস্ক: রাতের অন্ধকার কাটার আগেই চোখে পড়ে বিপদের চিহ্ন। নদীর পাড়ের মাটিতে তৈরি হয়েছে ফাটল, কোথাও আবার মাটির সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। নদীর স্রোতের শব্দ যত বাড়ছে, ততই বাড়ছে আতঙ্ক। বাড়ির সামনে দাঁ...

২১ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা
রাজ্য

বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: সকাল থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বাড়তে থাকে ভিড়। একের পর এক মহিলা সেখানে এসে জড়ো হতে থাকেন। কারও হাতে কাগজপত্র, কারও হাতে আবেদন সংক্রান্ত নথি। মুখে ক্ষোভএবং সঙ্গে একাধিক অভিযোগ। ঠি...

২১ সেপ্টে ২০২৬, ০৮:৩২ পিএম · 2 মিনিট
তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন
রাজ্য

তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন

গজলডোবা, নিউজ ডেস্ক: সোমবার সকালে তিস্তার বুক জুড়ে তখন তীব্র জলস্রোত। নদীর এপার-ওপারে চলছিল স্বাভাবিক ব্যস্ততা। আচমকায় নদীর তীব্র জলশ্রোত যেন বদলে দিল একটি ছোট্ট প্রাণের ভাগ্য। বহুদূর ভেসে যাওয়ার পর তাকে ঘিরে শুরু হল ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.