JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০৮:১৬ পিএম
Breaking
শুধু বিস্ফোরণ নয়, শত্রুর গোপন বার্তাও খুঁজে দেবে ড্রোন! Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব পড়বে? CJP: দিল্লির যন্তর মন্তরের আদলে এ বার কোচিতে আন্দোলন! ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের ‘হেল চিকেন’ ঘিরে বিজ্ঞানীদের চমক Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে নিঃস্ব এক... Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো পোশাকে... US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্রস্তুতিত... Virat Kohli: ৩৮ বছরেও থামার ইচ্ছা নেই বিরাটের, লক্ষ্য এখনও ১০০ শতাংশ! জন্মদিনে নতুন করে আল... শুধু বিস্ফোরণ নয়, শত্রুর গোপন বার্তাও খুঁজে দেবে ড্রোন! Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব পড়বে? CJP: দিল্লির যন্তর মন্তরের আদলে এ বার কোচিতে আন্দোলন! ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের ‘হেল চিকেন’ ঘিরে বিজ্ঞানীদের চমক Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে নিঃস্ব এক... Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো পোশাকে... US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্রস্তুতিত... Virat Kohli: ৩৮ বছরেও থামার ইচ্ছা নেই বিরাটের, লক্ষ্য এখনও ১০০ শতাংশ! জন্মদিনে নতুন করে আল...

STF: কয়লা-পাথর পাচারের আড়ালে অস্ত্র ও বিস্ফোরকের কারবার! এসটিএফের জালে আরও ৩

STF: কয়লা-পাথর পাচারের আড়ালে অস্ত্র ও বিস্ফোরকের কারবার! এসটিএফের জালে আরও ৩
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: পশ্চিম বর্ধমান ও বীরভূমে সমান্তরাল অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ২১টি আগ্নেয়াস্ত্র, ৬৫ রাউন্ড কার্তুজ এবং পাহাড়প্রমাণ বিস্ফোরক, যার মধ্যে রয়েছে ১,১৫০টি জিলেটিন স্টিক ও ১,০৬৪টি ডিটোনেটর। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও তিনজনকে পাকড়াও করেছেন তদন্তকারীরা।

গোয়েন্দা সূত্রের খবর, এই চক্রের শিকড় খুঁজতে গিয়ে মাসখানেক আগেই প্রথম সাফল্য পায় এসটিএফ। পাণ্ডবেশ্বর থেকে অস্ত্রসহ পাকড়াও করা হয়েছিল শেখ খাইরুল ও শেখ সামসের নামে দুই পাচারকারীকে। হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর তাদের মুখ থেকেই উঠে আসে অস্ত্র মজুত ও নেটওয়ার্কের অভ্যন্তরীণ তথ্য। সেই তথ্যের সূত্র ধরে বুধবার পাণ্ডবেশ্বরের দান্য এলাকায় শেখ শাজাহানের ডেরায় হানা দিয়ে তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। একই সঙ্গে জামুড়িয়া ও সংলগ্ন এলাকাতেও চিরুনি তল্লাশি চালান তদন্তকারীরা।

অন্যদিকে, এসটিএফ-এর দ্বিতীয় দল হানা দেয় বীরভূমের মুরারই থানা এলাকায়। সেখান থেকে শেখ মহম্মদ রেজা শেখ ও মুকেশ সিং নামে দু’জনকে হাতেনাতে ধরা হয়। তাদের হেফাজত থেকেই উদ্ধার হয় বস্তা বস্তা জিলেটিন স্টিক, ডিটোনেটর ও বিস্ফোরকের মারাত্মক বহর।

এসটিএফ-এর পুলিশ সুপার সিদ্ধার্থ ধাবলা জানান, বাজেয়াপ্ত সামগ্রী মূলত কয়লা ও পাথর খাদানের চোরাই সাম্রাজ্য টিকিয়ে রাখা এবং স্থানীয় স্তরে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হতো। ভিন রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে অস্ত্র এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার নিখুঁত ছক কষেছিল এই চক্র। ধৃতদের হেফাজতে নিয়ে আন্তঃরাজ্য এই চক্রের বাকি পান্ডাদের হদিশ পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

3 Views 0 Likes 0 Comments

Related News

টাটার স্মৃতি পেরিয়ে সিঙ্গুরে শিল্পের নতুন অধ্যায়? ৬৫০ কোটির বিনিয়োগ ঘিরে অশোক লেল্যান্ডকে নিয়ে জল্পনা!
রাজ্য

টাটার স্মৃতি পেরিয়ে সিঙ্গুরে শিল্পের নতুন অধ্যায়? ৬৫০ কোটির বিনিয়োগ ঘিরে অশোক লেল্...

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের শিল্প-খরা কাটিয়ে বাংলায় নতুন করে শিল্পের পরিবেশ তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার। আর সেই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে উঠে এল সিঙ্গুর। বৃহস্পতিবার রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার দিন সিঙ্গুরে বিনিয়োগের সম্ভা...

০৫ নভে ২০২৬, ০৭:২৫ পিএম · 2 মিনিট
Basirhat: সকালে ঘুম ভেঙে ভয়াবহ দৃশ্য দেখল ১৮ বছরের মেয়ে
রাজ্য

Basirhat: সকালে ঘুম ভেঙে ভয়াবহ দৃশ্য দেখল ১৮ বছরের মেয়ে

নিউজ ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে বাবা-মায়ের এমন পরিণতি দেখতে হবে, তা কল্পনাও করতে পারেনি ১৮ বছরের মেয়েটি। বাড়ির বারান্দায় ঝুলছে বাবার নিথর দেহ। মাকে ডাকতে ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ল আরও ভয়াবহ দৃশ্য। বিছানায় পড়ে রয়েছেন ম...

০৫ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
Basirhat: সংসদে স্বীকৃতি অধরা, বাংলার পঞ্চায়েতে একের পর এক ধাক্কা তৃণমূলে!
রাজ্য

Basirhat: সংসদে স্বীকৃতি অধরা, বাংলার পঞ্চায়েতে একের পর এক ধাক্কা তৃণমূলে!

নিউজ ডেস্ক: সংসদে এখনও রাজনৈতিক স্বীকৃতি নিয়ে টানাপোড়েন চলছে। কিন্তু বাংলার পঞ্চায়েত রাজনীতিতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে NCPI। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। দল ছেড়ে NCPI-তে যোগ দিলেন তৃণম...

০৫ নভে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
North 24 Parganas: গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ! মেয়েকে হারিয়ে মায়ের একটাই আবেদন
রাজ্য

North 24 Parganas: গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ! মেয়...

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় নিহত কিশোরীর পরিবারের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার সরকারি আর্থিক সাহায্য। বুধবার পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন কেন্দ্রীয় প্রত...

০৫ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.