JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১২:৪৪ এএম
Breaking
রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান...

১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক

১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক
আগামী ২৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর ফের মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার আমেরিকায় পৌঁছবেন তিনি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাঁর এই তিন দিনের রাষ্ট্রীয় সফর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণেই এই সফর বলে জানিয়েছে চিনের বিদেশমন্ত্রক।

২০১৫ সালের পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন শি। ফলে তাঁর এবারের সফর ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপত আগ্রহ। বিশেষ করে গত কয়েক বছরে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা এবং কৌশলগত নানা বিষয়ে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর আমেরিকায় পৌঁছনোর পর শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। দুই রাষ্ট্রপ্রধান চিন-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও মতবিনিময় হবে বলে চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। সফরের আগে দুই দেশের শীর্ষ আধিকারিকদের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত একাধিক বৈঠক হয়েছে।

আলোচনায় উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-সহ প্রযুক্তিগত বিষয়ও। বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তি, বিরল খনিজ এবং রফতানি নিয়ন্ত্রণের মতো বিষয়ও বৈঠকে জায়গা পেতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। শি-র সফরকে ঘিরে ওয়াশিংটনে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানাতে পারেন বলে জানা গিয়েছে।

এরপর হোয়াইট হাউসে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের ছয় মাসের মধ্যে পারস্পরিক সফরকে তাঁরা যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাঁর বক্তব্য, বেজিং আমেরিকার সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়াতে এবং মতপার্থক্যগুলি সঠিকভাবে পরিচালনা করতে আগ্রহী।

সম্প্রতি, নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন যোগ দিতে ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্ঞান হারিয়েছিলেন। সাত বছর পর ভারত সফরে আসেন তিনি। ব্রিকসের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকেও বসেন। ভারত-চিন সম্পর্কের টানাপড়েন, সীমান্তে শান্তি, বাণিজ্য এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শি জিনপিং বলেন, 'ভারত ও চিন একে অন্যের শক্তি থেকে শিখতে এবং পরস্পরকে সহযোগিতা করতে পারে।'

93 Views 0 Likes 0 Comments

Related News

নিজের মুখ ভাড়া দেবেন? চীনে AI বিপ্লব খুলে দিচ্ছে পার্ট-টাইম আয়ের নতুন দরজা
বিদেশ

নিজের মুখ ভাড়া দেবেন? চীনে AI বিপ্লব খুলে দিচ্ছে পার্ট-টাইম আয়ের নতুন দরজা

নিউজ ডেস্ক: কেমন হবে, যদি আপনি কাজ না করেও নিজের মুখাবয়বের বিনিময়ে উপার্জন করতে পারেন? শুনতে অবাক লাগলেও চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে এমনই এক নতুন আয়ের মডেল তৈরি হয়েছে। সাধারণ মানুষ এখন ডিজিটাল নাটক, ...

২২ সেপ্টে ২০২৬, ১১:২৪ এএম · 3 মিনিট
সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড়
বিদেশ

সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড়

সান ফ্রান্সিসকো: সিনেমার পর্দায় এত দিন দেখা গিয়েছে মানুষ বনাম রোবটের যুদ্ধ। এ বার সেই দৃশ্যই যেন নেমে এল বাস্তবের রিংয়ে। আমেরিকার সান ফ্রান্সিসকোয় একটি লড়াইয়ের খাঁচায় মুখোমুখি এক মানুষ এবং প্রায় 6 ফুট লম্বা হিউম্যানয়েড ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার
বিদেশ

মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার

নিউজ ডেস্ক: প্যারিসের লুভ্রে মিউজিয়ামে গত সপ্তাহান্তে বিশ্বখ্যাত মোনা লিসা চিত্রকর্মটির পাশে সেলোটেপ দিয়ে দুটি ছবি টাঙানোর অভিযোগে দুই পর্যটককে গ্রেফতার করা হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির এই বিশ্ববিখ্যাত চিত্রকর্মটি স্বা...

২১ সেপ্টে ২০২৬, ০৫:৪২ পিএম · 2 মিনিট
নাম বদলেই জমজমাট যোগ চর্চা! বাইক স্টার্ট থেকে সরকারি ক্লাস, বদলাচ্ছে পাকিস্তান
বিদেশ

নাম বদলেই জমজমাট যোগ চর্চা! বাইক স্টার্ট থেকে সরকারি ক্লাস, বদলাচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক: চাকা ঘুরে আবার যেন সেই গোড়াতেই প্রত্যাবর্তন। আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে ভারতের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা থাকলেও শরীরচর্চার প্রশ্নে শেষ পর্যন্ত যোগাসনের কাছেই ফিরছে পাকিস্তান। তবে সেখানে যোগ চর্চার নামটাই...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.