JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৩৭ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

'বিদেশনীতি মানেই কি আলিঙ্গন?’ প্রধানমন্ত্রী মোদিকে চূড়ান্ত কটাক্ষ রাহুলের

'বিদেশনীতি মানেই কি আলিঙ্গন?’ প্রধানমন্ত্রী মোদিকে চূড়ান্ত কটাক্ষ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে বৃহস্পতিবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ‘রচনাত্মক কংগ্রেস’-এর জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুলের কটাক্ষ, বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে আলিঙ্গনকেই বিদেশনীতি বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘কোথা থেকে এই ধারণা এল, জানি না। মানুষের মাথায় অদ্ভুত অদ্ভুত ধারণা ঢুকে যায়। উনি মনে করেন, এটাই বিদেশনীতি।’’

এর পরেই মঞ্চে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরেন রাহুল। তা দেখে দীক্ষিত মজা করে বলেন, ‘‘আপনি কি আমাকে মেলোনি ভেবে জড়িয়ে ধরলেন?’’ হাসির রোল ওঠে সভায়। রাহুলের জবাব, ‘‘এখনও সেই পর্যায়ে পৌঁছইনি।’’ পরে ফের মোদিকে নিশানা করে তাঁর প্রশ্ন, ‘‘বিদেশনীতি মানেই বিদেশি নেতাদের জড়িয়ে ধরা, এই ধারণা কোথা থেকে এল তা জানি না।’’

পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভারত-মার্কিন সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তাঁর দাবি, ইরানের সঙ্গে ভারতের পুরনো সম্পর্ক ছিল, আমেরিকা ও রাশিয়ার সঙ্গেও ভারতের বন্ধুত্ব রয়েছে। ইরানের যুদ্ধের সময় সেই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত। কিন্তু বাস্তবে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাহুলের কথায়, ‘‘পাকিস্তান এগিয়ে এসে আমাদের জায়গা নিয়ে নিল। পাকিস্তান মধ্যস্থতাকারী হয়ে গেল, আর ভারত ও মোদিজি শুধু তাকিয়ে রইলেন।’’

চিন প্রসঙ্গেও মোদি সরকারকে আক্রমণ করেন রাহুল। তাঁর দাবি, ‘‘আজকাল মোদিজির দফতর থেকেই তথ্য পাই। ভিতরে পুরো বিদ্রোহ চলছে।’’ অরুণাচল প্রদেশের সীমান্তে চিন ভারতীয় বাহিনীকে টহল দিতে বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাহুলের বক্তব্য, চিন কার্যত ভারতকে বলেছে—‘‘জমি তোমাদের, সেটা ঠিক। কিন্তু এখানে টহল দিতে পারবে না।’’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

34 Views 0 Likes 0 Comments

Related News

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান
দেশ

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান

ঘটনার খবর পেয়ে নেপাল প্রশাসনের তরফে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। তবে ঠিক কোথায় তাঁরা আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৪ এএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ছত্রিশগড়েও অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোণ্ডাগাঁওয়ে প্লাবিত ধানজমিতে মাছ ধরতে গিয়ে ফুলে ওঠা নালায় ভেসে মৃত্যু হয়েছে এক ৪০ বছর বয়সি কৃষকের। পরিস্থিতি সামাল দিতে কোণ্ডাগাঁও, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকের, বস্তার, গরিয়াবন্দ, ধামতারি এবং দুর্গ এই আট জেলায় সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
দেশ

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গ...

উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা।

২৭ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টিতেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.