JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ১০:৪৮ পিএম
Breaking
যুদ্ধের মাঝেই আমেরিকায় ইরানের প্রেসিডেন্ট! প্রতীক-নাম হারানোর পর ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ মমতার প্রতীক হারিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ মমতা, বললেন ‘মা’কে কেড়ে নেওয়া হয়েছে তৃণমূলের জোড়াফুল ফ্রিজ, বিপাকে আইএসএফ, নওশাদের প্রতীক কি বদলাবে? বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন! বাংলাদেশে ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যায় যুদ্ধের মাঝেই আমেরিকায় ইরানের প্রেসিডেন্ট! প্রতীক-নাম হারানোর পর ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ মমতার প্রতীক হারিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ মমতা, বললেন ‘মা’কে কেড়ে নেওয়া হয়েছে তৃণমূলের জোড়াফুল ফ্রিজ, বিপাকে আইএসএফ, নওশাদের প্রতীক কি বদলাবে? বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন! বাংলাদেশে ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যায়

এনডিএ বৈঠকে সুদীপ, অনুপস্থিত ৩ সাংসদকে ঘিরে নতুন জল্পনা

এনডিএ বৈঠকে সুদীপ, অনুপস্থিত ৩ সাংসদকে ঘিরে নতুন জল্পনা

সংসদের বাদল অধিবেশনের আবহে মঙ্গলবার সকালে সংসদের গ্রন্থাগার ভবনে এনডিএ-র বৈঠকে যোগ দিলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ এনডিএ-র শীর্ষ নেতাদের সঙ্গে একই সারিতে বসতে দেখা যায় তাঁকে। বৈঠকে যোগ দেওয়ার আগে সুদীপ দাবি করেন, ‘‘এনসিপিআই-তে সকলে ঐক্যবদ্ধ রয়েছে।’’ তবে তাঁর এই বক্তব্যের পরেই বৈঠকে তিন সাংসদের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বৈঠকে অনুপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। গত কয়েক দিন ধরেই এই তিন সাংসদকে ঘিরে নানা রাজনৈতিক জল্পনা চলছে। তাঁদের তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে ওই সাংসদদের তরফে কোনও চূড়ান্ত ঘোষণা বা আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।

এই জল্পনার মধ্যেই তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের একটি মন্তব্যও রাজনৈতিক মহলে গুরুত্ব পেয়েছে। সংসদ চত্বরে আবু তাহের এবং খলিলুর রহমানকে পাশে নিয়ে সৌগত বলেছিলেন, তাঁরা চাইছেন সবাই আবার দলে ফিরে আসুন। সোমবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও দাবি করেছিলেন, এনসিপিআই-এর দিকে যাওয়া কয়েক জন সাংসদ এবং বিধায়ক তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এদিকে, এনডিএ-র বৈঠকে সুদীপের উপস্থিতি নিয়ে দলের অভ্যন্তরীণ অবস্থান নিয়েও আলোচনা চলছে। বাদল অধিবেশন শুরুর পর আগের এনডিএ বৈঠকে সুদীপ উপস্থিত থাকতে পারেননি। তাঁর পরিবর্তে এনসিপিআই-এর হয়ে বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন লোকসভার মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার। সেই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের সঙ্গে একই সারিতে বসেছিলেন কাকলি। মঙ্গলবারের বৈঠকেও তাঁকে সামনের সারিতে দেখা যায়।

এরই মধ্যে মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সুদীপ, কাকলি-সহ এনসিপিআই-এর অন্যান্য সাংসদের। সংসদীয় এলাকার উন্নয়ন, কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় এবং উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা।

তবে তিন সাংসদের অনুপস্থিতি এনসিপিআই-এর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন আরও বাড়িয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, নির্বাচন কমিশনের খাতায় এনসিপিআই স্বীকৃত রাজনৈতিক দল হলেও কাকলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদ এখনও লোকসভার নথিতে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পাননি। তাঁরা এখনও লোকসভার হিসাবে তৃণমূলের সাংসদ হিসেবেই নথিভুক্ত রয়েছেন। ফলে আগামী দিনে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে।

96 Views 0 Likes 0 Comments

Related News

পিটবুলের কামড়ে আক্রান্ত শিশু, ভয়াবহ কান্ড সোনিপতে
দেশ

পিটবুলের কামড়ে আক্রান্ত শিশু, ভয়াবহ কান্ড সোনিপতে

কুকুরটির আক্রমণ সামলাতে না পেরে শিশুটির পিসিও রাস্তায় পড়ে যান। আর ওই সময় কুকুরটি শিশুটিকে মুখে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শিশুটিকে বাঁচাতে এবং কুকুরটির মুখ থেকে শিশু ছাড়াতে ওই আত্মীয়াও এসে চেষ্টা করতে থাকেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৮:২৮ পিএম · 2 মিনিট
উড়ন্ত বিমানে হঠাৎ হাতাহাতি! দুই যাত্রীর মারামারিতে চাঞ্চল্য, ভাইরাল ৩৮ সেকেন্ডের ভিডিও!
দেশ

উড়ন্ত বিমানে হঠাৎ হাতাহাতি! দুই যাত্রীর মারামারিতে চাঞ্চল্য, ভাইরাল ৩৮ সেকেন্ডের...

ভিডিয়োটি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। শেষ পর্যন্ত কেবিন-ক্রু এবং ওই বিমানটির অন্যান্য স্টাফেরা এগিয়ে এসে এই ঝামেলার নিষপত্তি করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য তাঁরা আলোচনা করেছেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৩১ পিএম · 2 মিনিট
১,৬৩৮ ক্রেডিট কার্ড! ঋণ ছাড়াই গিনেস রেকর্ড গড়লেন হায়দ্রাবাদের মনীশ
দেশ

১,৬৩৮ ক্রেডিট কার্ড! ঋণ ছাড়াই গিনেস রেকর্ড গড়লেন হায়দ্রাবাদের মনীশ

মনীশের কাছে ১,৬৩৮টি বৈধ ক্রেডিট কার্ডের ভান্ডার রয়েছে।তিনি কোনো ঋণ না করেই রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক, ভ্রমণ সুবিধা এবং হোটেল সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগাতে এগুলো ব্যবহার করেন। তার কোনো ঋণ নেই এবং তিনি সম্পূর্ণ ঋণমুক্তভাবে এই কার্ডগুলো পরিচালনা করেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
দেশীয় শক্তিতে আকাপাহারায় আরও জোর! বায়ুসেনার হাতে তেজস ট্রেনার, পবন হংসকে ধ্রুব NG
দেশ

দেশীয় শক্তিতে আকাপাহারায় আরও জোর! বায়ুসেনার হাতে তেজস ট্রেনার, পবন হংসকে ধ্রুব NG

নিউজ ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি LCA তেজস টুইন-সিটার ট্রেনার এবং HTT-40 বে...

১৮ সেপ্টে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.