JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ১১:০৩ পিএম
Breaking
যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্বকর্মা পুজো,আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীরা উপনির্বাচনের আগে মমতাকে নিশানা অধীরের প্রধানমন্ত্রীর জন্মদিনে কৌস্তভের মন্তব্যে চর্চা যুদ্ধের মাঝেই আমেরিকায় ইরানের প্রেসিডেন্ট! প্রতীক-নাম হারানোর পর ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ মমতার প্রতীক হারিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ মমতা, বললেন ‘মা’কে কেড়ে নেওয়া হয়েছে তৃণমূলের জোড়াফুল ফ্রিজ, বিপাকে আইএসএফ, নওশাদের প্রতীক কি বদলাবে? বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্বকর্মা পুজো,আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীরা উপনির্বাচনের আগে মমতাকে নিশানা অধীরের প্রধানমন্ত্রীর জন্মদিনে কৌস্তভের মন্তব্যে চর্চা যুদ্ধের মাঝেই আমেরিকায় ইরানের প্রেসিডেন্ট! প্রতীক-নাম হারানোর পর ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ মমতার প্রতীক হারিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ মমতা, বললেন ‘মা’কে কেড়ে নেওয়া হয়েছে তৃণমূলের জোড়াফুল ফ্রিজ, বিপাকে আইএসএফ, নওশাদের প্রতীক কি বদলাবে? বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশে ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি

বাংলাদেশে ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাত এক শিশুও নিহত হয়েছে। 

সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার  সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে আগুনের সূত্রপাত হয়। লিফটটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় ছিল এবং এর ভেতরে ময়লা-আবর্জনা জমে ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদর স্টেশনের তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে ছিল। সেখানে ময়লা ও আবর্জনাও জমে ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর ধোঁয়া ও আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়লে নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্রাণ বাঁচাতে অনেকে দ্রুত নিচে নামতে শুরু করেন। এ সময় সিঁড়িতে হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং পরে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের বিভিন্ন তলায় থাকা মানুষজন একসঙ্গে নিচে নামার চেষ্টা করেন। এতে সিঁড়ি ও ভবনের বের হওয়ার পথে প্রচণ্ড ভিড় তৈরি হয়। আতঙ্কিত অনেকে দ্রুত বের হতে গিয়ে পড়ে যান। তাদের ওপর দিয়ে অন্যরা বের হওয়ার চেষ্টা করলে পদদলনের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছেন। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এতে হাসপাতালের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

50 Views 0 Likes 0 Comments

Related News

যুদ্ধের মাঝেই আমেরিকায় ইরানের প্রেসিডেন্ট!
বিদেশ

যুদ্ধের মাঝেই আমেরিকায় ইরানের প্রেসিডেন্ট!

মাহমুদ আব্বাসের পরিবর্তে গত বছরের মতো এবারও ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। একইসঙ্গে প্যালেস্টাইন অথোরিটি ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিও সামনে রয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ১০:৪৫ পিএম · 2 মিনিট
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
বিদেশ

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিন নম্বর কাউন্টে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট ধানমন্ডির আওয়ামি লিগ কার্যালয়ে ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে আন্দোলনকে রুখে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন।

১৮ সেপ্টে ২০২৬, ১০:২৪ পিএম · 2 মিনিট
বিদেশ থেকে এসে কুনোয় বংশবিস্তার, মাত্র ৪ বছরেই বড়সড় 'চিতা-সাফল্য' ভারতের
বিদেশ

বিদেশ থেকে এসে কুনোয় বংশবিস্তার, মাত্র ৪ বছরেই বড়সড় 'চিতা-সাফল্য' ভারতের

বর্তমানে ভারতে চিতা অন্যতম বিলুপ্তপ্রায় একটি প্রাণি। সে কারণেই শুরু হয়েছিল 'প্রোজেক্ট চিতা'। ৪ বছরের সরকারি পর্যালোচনা অনুযায়ী, ভারতে এই মুহূর্তে মোট ৫২টি চিতা রয়েছে। তার মধ্যে ৩২টিরই জন্ম এ দেশের মাটিতে। কুনো জাতীয় উদ্যানে রয়েছে মোট ৪৯টি চিতা। আর তিনটি রাখা হয়েছে গান্ধী সাগর অভয়ারণ্যে।

১৮ সেপ্টে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট
৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা
বিদেশ

৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা

তবে রাশিয়ার আসল শক্তি সম্ভবত ‘গতি + সংখ্যা’-র সমীকরণে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জুনে রাশিয়া প্রায় ৪৫০টি জেটচালিত ড্রোন ব্যবহার করেছিল। অগস্টে সেই সংখ্যা বেড়ে প্রায় ২,৮৫০ হয়েছে। বিভিন্ন হামলার ক্ষেত্রে ব্যবহৃত ড্রোনের প্রায় ৭০ শতাংশ পর্যন্ত জেটচালিত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ০৫:২৮ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.