JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৯:৪৫ পিএম
Breaking
পিটবুলের কামড়ে আক্রান্ত শিশু, ভয়াবহ কান্ড সোনিপতে মহুয়াকে ডিম ছোড়ার অভিযোগে ৮ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় নালিশ! তেহট্টের ঘটনায় চড়ছে রাজনৈ... অ্যাম্বুল্যান্স চেয়ে ফোন, মিলল না গাড়ি! ভাড়া গাড়িতে হাসপাতালে যাওয়ার পথেই সন্তান প্রসব... বিধায়কের নাম করে টাকা চাইলে ‘কানের গোড়ায় থাবড়া’! মেমারিতে তোলাবাজদের কড়া বার্তা বিজেপি... এক ঝলকে মোদী, কাছে গেলেই চমক! ধুতি-পাঞ্জাবিতে প্রধানমন্ত্রীর মোমের মূর্তি বানিয়ে তাক লাগাল... টাটার কারখানার সেই জমিতেই বিশ্বকর্মার আরাধনা! সিঙ্গুরে এবার শিল্প ফেরার আশায় নতুন স্বপ্ন ব্রণ সারাতে রোদে মুখ পোড়াচ্ছেন? ভাইরাল ‘সানবার্নিং’ ট্রেন্ডেই লুকিয়ে বড় বিপদ! একটা চেনা গন্ধেই হঠাৎ শৈশবে ফিরে যান? জানুন মস্তিষ্কের ‘প্রুস্ত প্রভাব’-এর রহস্য পিটবুলের কামড়ে আক্রান্ত শিশু, ভয়াবহ কান্ড সোনিপতে মহুয়াকে ডিম ছোড়ার অভিযোগে ৮ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় নালিশ! তেহট্টের ঘটনায় চড়ছে রাজনৈ... অ্যাম্বুল্যান্স চেয়ে ফোন, মিলল না গাড়ি! ভাড়া গাড়িতে হাসপাতালে যাওয়ার পথেই সন্তান প্রসব... বিধায়কের নাম করে টাকা চাইলে ‘কানের গোড়ায় থাবড়া’! মেমারিতে তোলাবাজদের কড়া বার্তা বিজেপি... এক ঝলকে মোদী, কাছে গেলেই চমক! ধুতি-পাঞ্জাবিতে প্রধানমন্ত্রীর মোমের মূর্তি বানিয়ে তাক লাগাল... টাটার কারখানার সেই জমিতেই বিশ্বকর্মার আরাধনা! সিঙ্গুরে এবার শিল্প ফেরার আশায় নতুন স্বপ্ন ব্রণ সারাতে রোদে মুখ পোড়াচ্ছেন? ভাইরাল ‘সানবার্নিং’ ট্রেন্ডেই লুকিয়ে বড় বিপদ! একটা চেনা গন্ধেই হঠাৎ শৈশবে ফিরে যান? জানুন মস্তিষ্কের ‘প্রুস্ত প্রভাব’-এর রহস্য

পিটবুলের কামড়ে আক্রান্ত শিশু, ভয়াবহ কান্ড সোনিপতে

পিটবুলের কামড়ে আক্রান্ত শিশু, ভয়াবহ কান্ড সোনিপতে
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভয়াবহ ঘটনা ঘটল সোনিপতের সিক্কা কলোনিতে। পিসির কোলে চোরে একটি ছয় মাসের শিশু রাস্তায় এসেছিল। ওই শিশুটিকে আক্রমণ করে বসে একটি পিটবুল কুকুর। ঘটনাটি ঘটেছে ১৪ই সেপ্টেম্বর। আর এর তিন/চার দিনের মধ্যেই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছে ঐদিন শিশুটিকে নিয়ে তার এক আত্মীয়া রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় কোথাও থেকে ওই কুকুরটি হঠাৎ ছুটে আসে। কুকুরটি ছুটে এসেই শিশুটিকে আক্রমণ করে!

কুকুরটির আক্রমণ সামলাতে না পেরে শিশুটির পিসিও রাস্তায় পড়ে যান। আর ওই সময় কুকুরটি শিশুটিকে মুখে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শিশুটিকে বাঁচাতে এবং কুকুরটির মুখ থেকে শিশু ছাড়াতে ওই আত্মীয়াও এসে চেষ্টা করতে থাকেন। তবে এটা জানা গিয়েছে যে ছাড়িয়ে নেওয়ার আগে পর্যন্ত কুকুরটি ওই বাচ্চা থেকে কামড়াচ্ছিল! স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে ওই কুকুরের কামড়ে আহত হয়েছে বাচ্চাটির আত্মীয়াও।  ওই ঘটনায় স্থানীয় লোকেরা হস্তক্ষেপ করেন।  চটি,জুতো লাঠি ইত্যাদি দিয়ে মারা হয় কুকুরটি ওখান থেকে সরে যায়।

দেখুন ভিডিও-https://x.com/AnkurSingh/status/2100638076108521967

শিশুটিকে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেটি সোনিপতের স্থানীয় হাসপাতাল। এরপর দিল্লির একটি হাসপাতালে শিশুটিকে স্থানান্তর করা হয়।দিল্লিতে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা শিশুটির পেটে সার্জারি করেন। ক্ষতস্থানে প্রায় কুড়িটি সেলাই পড়েছে। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে কার্যত ও নাভিশ্বাস উঠেছে শিশুটির বাবা-মার।এ এরপরে শিশুটিকে স্থানান্তর করা হয় 'পিজিআইএমএস রোহতক' হাসপাতালে। এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য করেছে স্থানীয় অঞ্চলে তার কারণ স্থানীয় অঞ্চলের বাসিন্দারা পিটবুলের আক্রমণ সম্বন্ধে যথেষ্টই ওয়াকিবহাল। এছাড়াও পিটবুলের আক্রমণ নিয়ে তারা যথেষ্ট ভীত হয়ে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই হামলায় যখন শিশুটির পরিবার পুলিশের কাছে কোন অভিযোগ করেনি।অন্যদিকে ওই পিটবুলের মালিক শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিল। তবে পিটবুলটির মালিক পরবর্তীতে চিকিৎসা চালানোর খরচ দিতে রাজি হয়নি শিশুটির পরিবারকে। তাই শিশুটির পরিবার ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তারা চেয়েছিল আর্থিক সহায়তা। এই ঘটনায় স্থানীয়রা পিটবুল পোষা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই ঘটনায় 'সোনিপত পৌরসভা'র কর্মকর্তারা জানান- 'এ ধরনের কুকুর পোষার ক্ষেত্রে প্রযোজ্য নিয়মাবলী মেনে চলা আবশ্যক। এবং কোনো অভিযোগ বা পরিদর্শন প্রক্রিয়া শুরু হলে কুকুরটির নথিপত্র যাচাই করা হবে।'

এর আগেও অনেক ক্ষেত্রে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ওপরেই কুকুরের মারাত্মক হামলা বারবার সামনে এসেছে। আর তাই এই বিষয়টি হয়ে উঠেছে আলোচনা যোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর ঝালদা বনাঞ্চলে শিয়ালের কামড়ে মৃত্যু হয় ইচাগের বাসিন্দা প্রমীলা রজকের। ঘটনার পর বনদফতরের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। এছাড়াও প্রমীলার ছেলে জিতেন্দর রজককে ঝালদা বনাঞ্চলে ফরেস্ট ভলান্টিয়ার হিসেবে কাজ দেওয়া হবে- সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

8 Views 0 Likes 0 Comments

Related News

উড়ন্ত বিমানে হঠাৎ হাতাহাতি! দুই যাত্রীর মারামারিতে চাঞ্চল্য, ভাইরাল ৩৮ সেকেন্ডের ভিডিও!
দেশ

উড়ন্ত বিমানে হঠাৎ হাতাহাতি! দুই যাত্রীর মারামারিতে চাঞ্চল্য, ভাইরাল ৩৮ সেকেন্ডের...

ভিডিয়োটি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। শেষ পর্যন্ত কেবিন-ক্রু এবং ওই বিমানটির অন্যান্য স্টাফেরা এগিয়ে এসে এই ঝামেলার নিষপত্তি করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য তাঁরা আলোচনা করেছেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৩১ পিএম · 2 মিনিট
১,৬৩৮ ক্রেডিট কার্ড! ঋণ ছাড়াই গিনেস রেকর্ড গড়লেন হায়দ্রাবাদের মনীশ
দেশ

১,৬৩৮ ক্রেডিট কার্ড! ঋণ ছাড়াই গিনেস রেকর্ড গড়লেন হায়দ্রাবাদের মনীশ

মনীশের কাছে ১,৬৩৮টি বৈধ ক্রেডিট কার্ডের ভান্ডার রয়েছে।তিনি কোনো ঋণ না করেই রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক, ভ্রমণ সুবিধা এবং হোটেল সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগাতে এগুলো ব্যবহার করেন। তার কোনো ঋণ নেই এবং তিনি সম্পূর্ণ ঋণমুক্তভাবে এই কার্ডগুলো পরিচালনা করেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
দেশীয় শক্তিতে আকাপাহারায় আরও জোর! বায়ুসেনার হাতে তেজস ট্রেনার, পবন হংসকে ধ্রুব NG
দেশ

দেশীয় শক্তিতে আকাপাহারায় আরও জোর! বায়ুসেনার হাতে তেজস ট্রেনার, পবন হংসকে ধ্রুব NG

নিউজ ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি LCA তেজস টুইন-সিটার ট্রেনার এবং HTT-40 বে...

১৮ সেপ্টে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে ‌ভয়ানক পরিণতি দম্পতির,দগ্ধ নববধূ, বাঁচাতে গিয়ে পুড়লেন স্বামী!
দেশ

পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে ‌ভয়ানক পরিণতি দম্পতির,দগ্ধ নববধূ, বাঁচাতে গিয়ে পুড়...

স্ত্রীকে আগুনের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন সমীর। স্ত্রীকে উদ্ধার করার সময় তাঁর হাতেও আগুন লাগে এবং তিনি পুড়ে যান বলে জানা গিয়েছে। তবে, নিকিতার আঘাত অত্যন্ত গুরুতর। তাঁর শরীরের অধিকাংশ ভয়াবহ ভাবে পুড়ে গিয়ে গেছে বলে জানা গিয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.