JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৭ পিএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

কলকাতায় নেতাজির অপমান, ভাঙা হল মূর্তি

কলকাতায় নেতাজির অপমান, ভাঙা হল মূর্তি

কলকাতায় নেতাজিকে অসম্মান! ভাঙা হল নেতাজির মূর্তি? মু্খ্যমন্ত্রীর নেতাজিকে অসম্মান করলে 'জিরো টলারেন্স নীতি' নেওয়ার পরেও, কলকাতার বুকে; ভাঙা হল নেতাজির মূর্তি। ভাঙা হল নেতাজির মূর্তির ডান হাত। এই ঘটনাতে নিউ আলিপুরে চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলাতে, তিন মাথার মোড়ে স্থাপিত; নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির ডান হাত ভাঙায় হয়েছে বলে উঠেছে অভিযোগ। 

আজ সকালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। নিমেষেই এলাকায়  শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, 'গতকাল অবধি অক্ষত ছিল মূর্তি। আজ সকালে দেখা যায়, নেতাজির মূর্তি ভাঙা। কে বা কারা নেতাজির ডান হাত ভেঙে দিয়েছে।' খবর পেয়ে বিজেপির কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে আসেন। তাদের অভিযোগ করেন, 'রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা নেতাজির মূর্তির ডান হাত ভেঙ্গেছে। ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে হবে।' পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে অভিযোগটি জানাবেন বলে জানান বিজেপি কর্মীরা। একইসঙ্গে 'বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হবে' বলে তারা জানান।

বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় বলেন, 'গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও অবমাননাকর মন্তব্য করা যাবে না বলে সতর্ক করেছিলেন। কেউ এমন মন্তব্য করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছিল। পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের সেবা কেন্দ্রগুলির নাম নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র করার কথা বলা হয়েছে।' 

তারক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'এই ঘোষণার পরই রাতের অন্ধকারে নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজির মূর্তির ডান হাত ভেঙে দেওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।' এই ঘটনায়  কারা জড়িত, তার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানান তিনি। এখন এটাই দেখার, পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে  মূর্তি ভাঙার পিছনে কারা, এবং ঘটনাটি কীভাবে ঘটল এই তথ্য জানা যাবে।

46 Views 0 Likes 0 Comments

Related News

‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক
মহানগর

‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বি...

চলতি বছরে কামারডাঙা দুর্গোৎসব কমিটির পুজো ১০৭ বছরে পড়ছে। পুজোর থিম হিসেবে রাখা হয়েছে ‘সনাতন হিন্দু রাষ্ট্র’। পুজোর প্রস্তুতির পাশাপাশি বামপন্থী সংগঠনগুলির স্টল নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:৪৫ পিএম · 2 মিনিট
সাধু-সন্তদের হেনস্তা বরদাস্ত নয়, জেল যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
মহানগর

সাধু-সন্তদের হেনস্তা বরদাস্ত নয়, জেল যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান থেকেই সাধু-সন্তদের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বর্তমান মুখ্যমন্ত্রী।

২৭ সেপ্টে ২০২৬, ০৪:২৯ পিএম · 2 মিনিট
SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর
মহানগর

SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। রবিবার এই ইস্যুতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে প্রায় ২৭ লক...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট
ফের হামলার অভিযোগ কুণাল ঘোষের, রিভলভার বের করার দাবি
মহানগর

ফের হামলার অভিযোগ কুণাল ঘোষের, রিভলভার বের করার দাবি

কলকাতা: মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে ফের আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। রবিবার নিজের বিধানসভা এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। গাড়ির কাচ ভাঙা থেকে শুরু করে ...

২৭ সেপ্টে ২০২৬, ০২:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.